যশোর স্বেচ্ছাসেবক লীগ সভাপতিকে গুলি করে হত্যা
যশোর শহর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবদুল মান্নানকে (৪৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকালে শহরের বেজপাড়া রানার অফিস মোড়ে মান্নানের ব্যবসা প্রতিষ্ঠানের কার্যালয়ে এ হত্যাকাণ্ড ঘটে। আবদুল মান্নান বেজপাড়া শহীদ মাহফুজ সড়কের আবদুল মজিদের ছেলে। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের অনুসারী বলে জানা গেছে। মান্নানের নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্বেচ্ছাসেবক লীগ ও বেজপাড়া এলাকাবাসী শহরে বিক্ষোভ মিছিল বের করে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকালে বেজপাড়া রানার অফিস মোড় এলাকায় নিজস্ব ঠিকাদারি ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলেন আবদুল মান্নান। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা অফিসে ঢুকে তাকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি করে। গুলি তার গলায় বিদ্ধ হলে তিনি লুটিয়ে পড়েন। দুই অস্ত্রধারী সন্ত্রাসী তার অফিস থেকে বেরিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাদের দেখতে পেয়ে ধাওয়া করে। তবে তারা মোটর...




