উকুন মারার ঘরোয়া উপায়
মাথায় উকুন (Lice) হওয়া এক বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। অনেকেই উকুন সমস্যায় পড়ে থাকে। বিশেষ করে বাচ্চাদের মাথায় উকুন বেশি দেখায় যায়। উকুন একটি পরজীবী প্রাণি যা মানুষের মাথার ত্বকে বসবাস করে এবং খুব সহজেই একজনের মাথা থেকে অন্যের মাথায় চলে আসে। তবে বিরক্তিকর এ সমস্যা থেকে মুক্তির উপায় আছে। কিছু ঘরোয়া পদ্ধতিতে সহজেই এ সমস্যা দূর করা সম্ভব। আসুন জেনে নেই সেই উপায়গুলোঃ-
১। লেবুর রসঃ
লেবুর রসে আ্যাসিড থাকে যা উকুন তাড়াতে এবং আটকাতে উপযোগী। লেবুর রসের সাথে আদা বেটে সেই মিশ্রণটি আমাদের চুলে প্রায় আধ ঘন্টা রেখে দিতে হবে। এরপর জল এবং তারপর শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলতে হবে। এই মিশ্রণটি পর পর ৪-৫ দিন চুলে লাগালে পুরোপুরি উকুন আটকানো যায়।
২। ভিনেগারঃ
উকুনকে প্রতিরোধ করার জন্য ভিনিগার হলো খুব ভাল। ভিনিগারে প্রচুর পরিমানে আসিটিক আ্যাসিড থাকে যা আমাদের চুলে হওয়া উকুনকে মারতে সাহায্য করে। সমান পরি...







