মেকআপ ছাড়াই সুন্দর থাকার দারুণ কিছু কৌশল
সুন্দর হতে হলে সব সময় মেকআপ করার প্রয়োজন হয় না। বরং মেকআপ ছাড়াই নিখুঁত সুন্দর ত্বক সবার কাম্য। এর জন্য প্রয়োজন কিছু কৌশলের।
জেনে নিন মেকআপ ছাড়াই সুন্দর থাকার সহজ কিছু কৌশল-
১। হাইজেনিক
মেকআপ ছাড়া সুন্দর থাকতে চাইলে ফাউন্ডেশন, পাউডারের পরিবর্তে গোসল করুন। দিনে ২ বার গোসল করার চেষ্টা করুন। কারণ গোসল প্রাকৃতিকভাবে একটি স্নিগ্ধ লুক দিবে।
২। দিনে দুইবার মুখ ধোয়ার অভ্যাস করুন
ত্বক পরিষ্কার রাখতে প্রতিদিন দুই বার করে মুখ ধুয়ে নিন। সকালে ঘুম থেকে উঠার পর এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে নিয়মিত মুখ ধোয়ার অভ্যাস করুন। এটি ব্রণ হওয়ার প্রবণতা কমিয়ে দেয়।
৩। ময়েশ্চারাইজ
সুন্দর থাকতে নিয়মিত ত্বকে ময়েশ্চারাইজ করা খুব প্রয়োজন। মুখের সাথে সাথে হাত, ঘাড় ও পায়েরও ময়েশ্চারাইজ করার প্রয়োজন রয়েছে। কারণ বয়সের ছাপ সবার আগে হাত ও পায়ে পড়ে থাকে। এজন্য মধু সহায়ক ভূমিকা পালন করবে। কারণ মধু হলো একটি প্রা...






