Tuesday, July 28Welcome khabarica24 Online

সাহিত্য-সংগঠন

ক্রান্তিকাল : সিত্তুলা মুনা সিদ্দিকা

ক্রান্তিকাল : সিত্তুলা মুনা সিদ্দিকা

কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, গ্যালারি, বিনোদন, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
কি বিষন্ন বিপন্ন জগত ! দৃষ্টিভঙ্গির হেলায়, ক্রান্তিকাল এ অবেলায় ব্যাথার ভারে ক্রন্দসী অবনী। উজাড় করেছে বনের বিপন্ন প্রাণী, সবুজের এ জগতের ক্ষতটা সারবে যবে, একদিন ফুলেল ভোরে বসবাসের অনুকুল হবে। মাটির মানুষ বিত্তের তাড়নায় হয়েছে রাক্ষুসে স্বভাব। দম্বের অলিখিত তৃপ্তিতে চেহারায় ভাবের ঘোরে অসীম অভাব। ধরায় ঘুনে ধরা সমাজের কষ্ট আর বহুবছরের অবিশ্বাস, চুপিসারে উপলক্ষ খুঁজে রুষ্ট প্রকৃতির যতো দীর্ঘশ্বাস। ¯্রষ্ঠার ইশারায় একান্ত গোপনে কাজ ধরে, শতেক অনিয়মকে তিরোহিত করে ! সীমানা সব বিলীন একাধারে। এক মহামারির পদভারে, অজানায় হারিয়ে রাত পেরিয়ে অবশ্যই অমানিশা কাটিয়ে ভোর হবেই।...
করোনা দিনে বৈশাখ  :  জেসমিন সুলতানা চৌধুরী

করোনা দিনে বৈশাখ : জেসমিন সুলতানা চৌধুরী

কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, গ্যালারি, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
বৈশাখ এলো এমন দিনে করোনা ভয় অতিমাত্রা দেশটা জুড়ে জীবন যেন অনিশ্চিতে করছে যাত্রা ! প্রতিবছর আসতো বোশেখ আনন্দেরই পশরা নিয়ে রং ছড়াতো সবার মাঝে রাঙা ভোরের আলো দিয?ে। সর্ষে ইলিশ পান্তা ভাতে খুশির জোয়ার শহর-গাঁয়, নাগরদোলায় দুলতো কতো আলতা পরা নুপূর পায়ে। জুটি বেঁধে ঘুরতো সবে রঙ বাহারী রূপের সাজে, হাটে মাঠে বসতো মেলা জাগতো সাড়া প্রাণের মাঝে! লকডাউনে বন্দি মানুষ হতাশ মনে নেট দুনিয়ায় দু:খের মাঝে রসের খোরাক ত্রাণ চুরিতে দেশ বেনিয়ার। খাটের ভেতর তেলের মজুদ দেখতে সোনার চকচকে বার, মাটির নিচে চালের বস্তা এক যুগেও নয় ফুরাবার। কোভিড উনিশ নিলো কেড়ে বিষের থাবায় লাখো দুয়েক, চলমান সব সৃষ্টি জগৎ, থমকে গেছে বিশ্ব বিবেক। মহাশক্তি ন্যস্ত ছিল জীবন ধ্বংসে অস্ত্র তৈরি, জীবন রক্ষায় গবেষণা, ছিল না যে কভু বৈরী। চোখের সামনে ঝরছে প্রাণ হায় ! নেইতো করার কিছু, কি বেদনার, মৃত্যুতে ও যায়না স্বজন আগ...
বৈশাখ আর ভাইরাস : নুছরাত জাহান ফাহিয়া

বৈশাখ আর ভাইরাস : নুছরাত জাহান ফাহিয়া

খবরিকা আর্কাইভ, গ্যালারি, বিনোদন, সংবাদ শিরোনাম, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
বৈশাখ এলো বর্ষ ঘুরে খুশির আমেজে মধু মাসের মহড়াতে মন হারায় অবশেষে। বকুল তলায় মুকুল ঝরে বাঙ্গালী মন রঙ্গের মেলায় ছুটে তেপান্তর, এমন সময় আরোপ করলে কে গো তুমি কি কর ? ঘর ছেড়ে আর বেরোবে না কেউ এমন আদশে জারি এখন। ধরণীর এখন বেহাল দশা ডুকরে কাঁদে সবাই র্আতনাদে । সচতেনতায় থাকো সবাই আমাদের যে হবেই বাঁচতে। কোভডি-১৯ মরণ ঘাতী পাচ্ছে ক'জন ছাড়া! অসর্তক থাকলে শুনো তোমায় ও দিবে নাড়া।।...
মহামারী ২০২০ : পারভীন আকতার

মহামারী ২০২০ : পারভীন আকতার

কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, গ্যালারি, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
রাক্ষসে যমরাজ করোনা ভাইরাস। গলায় থাকে চারদিন তখনই তাকে মেরে দিন। আদা, রসুন, লেবু জল ফুটিয়ে বানান টোটকা, গরম গরম বাষ্প জল নাকে মুখে ঢুকান কোপটা। হাত ধুবেন ভালো করে করোনা যাবে দূরে, নস্যি, চক্ষু সাবধানে ধরে মিলবে শেফা নূরে। স্যালাইন খান গরম জলে রোদের ডি মাখুন, ভিটামিন সি,সবজি খান, সরিষার তেলে ঝাঁকুন। হরেক রোগের অধীনস্থ যাদের শরীরখানা, দয়া করে বের হবেননা করোনা দিবে হানা। ঘরে বসে থাকুন সুখে বাইরে ঝঞ্ঝাট থাক, আপনজনের সুরক্ষায় করোনা নিপাত যাক। রাক্ষসে যমরাজ করোনা ভাইরাস। গলায় থাকে চারদিন তখনই তাকে মেরে দিন। আদা, রসুন, লেবু জল ফুটিয়ে বানান টোটকা, গরম গরম বাষ্প জল নাকে মুখে ঢুকান কোপটা। হাত ধুবেন ভালো করে করোনা যাবে দূরে, নস্যি, চক্ষু সাবধানে ধরে মিলবে শেফা নূরে। স্যালাইন খান গরম জলে রোদের ডি মাখুন, ভিটামিন সি,সবজি খান, সরিষার তেলে ঝাঁকু...
নতুন একটি ভোর : নূরনাহার নিপা

নতুন একটি ভোর : নূরনাহার নিপা

কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, গ্যালারি, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
জীবনটা যেন থমকে গেছে ক্ষুদ্র ভাইরাসে, ব্যস্তময় শহরটা থমকে গেছে করোনার ত্রাসে। সারাদিন সবুজের বুকে করে বেড়াতাম টইটই, সি-বীস-এ জমজমাট আড্ডা হইচই। হৃদয়ক্যানভাসে জোড়া চোখের হা- হুতাশ নিরব কান্না। মেঘের খামে বৃষ্টি নামে লাশের মিছিলে দগ্ধজীবন পুঁড়ছে পায় নাতো মাটি, এমন মৃত্যু চাই না প্রভু করো রহমত পাপ করেছি, ভুল করেছি, দাওনা ক্ষমা শত। বিশ্ববুকে গজব দিলে তুমি এ কেমন ঘাতক করোনা ভাইরাস !! লাশের মিছিল দেখে বুকটা পুড়ছে শুধু হুহু অন্ধকারে। ক্ষুধার্ত মানুষগুলো তোমার দরবারে দুহাত তুলে হে, দয়াময় হেদায়েত করো, সব অপরাধ ভুলে। প্রার্থনা করি, আসবে আঁধার পেরিয়ে অনাবিল সুন্দর একটি নতুন ভোর।।...
লাশের মিছিল : পারভিন লিয়া

লাশের মিছিল : পারভিন লিয়া

কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, গ্যালারি, মুক্তাঙ্গন, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
  হলুদ রঙের ক্ষীপ্ত বাতি অশান্ত হয় মধ্যরাতি , কালো আকাশ মেঘের ঘরে দৃষ্টিটা মোর উদাস করে... আঁকা বাকা জীবন চাকায় আঙুল তুলে নরক দেখায়, বুকের পকেট খালি কে স্তম্ভিত হই জোয়ার ভাটায়--। জীর্ণশীর্ণ সাদা কাপড় দাফন করে ক্লান্ত কবর লাশের মিছিল বিশ্বজুড়ে শান্ত থাকি কেমন করে ? জীবন নিয়ে শংকিত নই ধ্যানের মাঝে ব্যাকুল যে রই, এই মিছিলে শামিল হবে আমার দেশে কে কে আছে সেই হিসেব ঐ প্রভুর কাছে। গোলক ধাঁধার অন্ধকারে আসল নকল থাকবে পরে হে প্রভু মোর রক্ষা করো ধ্যানের মাঝে রাখো ধরে ।...
বৈশাখ :  রিয়াদ হোসেন রাজু

বৈশাখ : রিয়াদ হোসেন রাজু

কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, গ্যালারি, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
বৈশাখ তুমি এসেছ ! এসেছ আমার হৃদয় মন্দিরে, আমার এই হৃদয়ে নতুন দোলা নিয়ে। বৈশাখ তুমি পুঞ্জ-পুঞ্জ করে ; আমায় রাঙ্গিয়ে তোল তোমার আগমনে। বৈশাখ তুমি জরা - জীর্ণকে ধুলিসাৎ করে, নতুনকে আগমন জানাতে এসেছ, ইলিশ ভাজা আর পান্তা ভাতে তোমায় দেখব বলে, তুমি এসেছ হে বৈশাখ অথচ এবার এলে দুঃস্বপ্নময় করোনা নিয়ে।
আতংকিত পৃথিবীটা   :  হামিমা জামিল রুমা

আতংকিত পৃথিবীটা : হামিমা জামিল রুমা

খবরিকা আর্কাইভ, গ্যালারি, মুক্তাঙ্গন, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
পৃথিবীর মন ভালো নেই, ভালো নেই  কেউ করোনা নামের ভাইরাস এসে বয়ে দিলো আতংকের ঢেউ।। মানছেনা কোনো ক্ষমতা ধরের চেয়ার ধূলিসাৎ করে দিচ্ছে ক্ষমতাবানের অহংকার। যাকে ধরেছে সে হারিয়েছে আপনজন, মৃতের পাশে ভুলেও যাচ্ছে না ভালোবাসাময় প্রিয়জন। হায়রে জীবন স্বার্থপরতার ভীড়ে হয়েছে অসহায় আপন বলতে নিজের আত্মাটা ছাড়া আরতো কেহ নয়, কিসের বড়াই এতো দামী গাড়ি বাড়ি আর সম্পদ! কিছুই রবে না, রবে আত্মাটাই!! এই পৃথিবী বড়ই আজব অনেক বেশি স্বার্থপর প্রয়োজনের তাগিদে শুধু রূপের পরে রূপ, মানুষ রুপি গিরগিটিরা মুহূর্তে রঙ বদলায়, রঙের মেলায় ধোকার ভেলায় ভালো মানুষরাই ঠকে যায়। তারপরেও ভালো আছে বলেই আছে পৃথিবী। সুস্থ হয়ে ওঠো পৃথিবী, ভেঙে ফেলো লকডাউন সব বিভেদের রেখা মুছে দিয়ে করো নতুন ভোরের আগমন।।...