চলমান মিরসরাই’র আয়োজনে লেখক, পাঠক ও সুধী সমাবেশ
নিজস্ব প্রতিনিধি ::
মীরসরাইয়ের আঞ্চলিক পত্রিকা চলমান মিরসরাইর আয়োজনে লেখক পাঠক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।
চলমান মিরসরাই’র প্রতিষ্ঠাতা সম্পাদক মনজুরুল হকের সভাপতিত্বে ও সম্পাদক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত এ সুধী সমাবেশে লেখক, পাঠক, সাংবাদিক, সংগঠক, রাজনীতিবিদসহ মিরসরাই জনপদের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সুধী সমাবেশে বক্তারা বলেন, সংবাদপত্র হলো জাতির দর্পন। সমাজের যে কোন অনিয়ম, দুর্নীতি সংবাদপত্রের মাধ্যমেই আমরা জানতে পারি। প্রশাসনও সংবাদপত্রে প্রকাশের পর যে কোন সমস্যা সমাধানে তৎপর হন। সত্য সংবাদ পরিবেশন করে চলমান মিরসরাই দীর্ঘ ২১ বছর ধরে এ জনপদকে সেবা দিয়ে আসছে। চলমান মিরসরাই সংবাদকর্মী তৈরির আঁতুড়ঘর। এই পত্রিকা থেকে অনেকে দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যমে কাজ করছেন। এসময় তারা এমন একটি প্...







