তোমার গল্পে সবার ঈদ’র শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন মীরসরাইয়ের শাখাওয়াত সোহাগ
বিনোদন ডেক্সঃ
আরএফএল প্লাস্টিকসের পণ্য ডায়মন্ড কালেকশন জগ এবং বৈশাখী টেলিভিশনের আয়োজনে ‘তোমার গল্পে সবার ঈদ’ শীর্ষক গল্প লেখা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
ষষ্ঠবারের মতো আয়োজিত এ প্রতিযোগিতার শিরোনাম ছিল ‘লেখো গল্প, হও নাট্যকার’।
বৃহস্পতিবার (২২ জুন) রাজধানীর ডেইলি স্টার সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন।
নির্বাচিত শ্রেষ্ঠ পাঁচ জনের মধ্যে প্রথমস্থান অধিকারী গল্পকার হলেন মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নের কাজিরতালুক গ্রামের
ছাদুমিয়া হাজ্বী বাড়ির মরহুম মোঃ শাহজাহান কিবরিয়ার ছেলে সাখাওয়াত সোহাগ।
এবং আরো চাঁরজন যথাক্রমে নাসরিন নাহার নেন্সী চৌধুরী, কবির হোসেইন, আজহারুল হক ও আহমেদ খান হীরক। বিজয়ীরা পুরস্কার হিসেবে প্রত্যেকে ৫০ হাজার টাকা পেয়েছেন।
প্রতিযোগিতায় নির্বাচিত গল্পের নাট্যরূপ দিচ্ছেন দেশের প...






