আকাশে চাঁদ দেখা গেছে আগামী কাল পবিত্র ঈদুল ফিতর
খবরিকা ডেক্সঃ বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সারাদেশে মুসলমানরা তাদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করবে। এদিকে সৌদি আরবে গতকাল শনিবার চাঁদ দেখা যাওয়ায় আজ রবিবার সেখানে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। সৌদি আরবের রমজান শুরুও হয়েছিল এক দিন আগে।
এক মাস সিয়াম সাধনার পর মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। চাঁদ দেখার ওপর ভিত্তি করে দেশভেদে ঈদুল ফিতরের দিনক্ষণে তারতম্য হয়।
আজ সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার পর থেকেই সবার মাঝে বইতে শুরু করেছে আনন্দের বন্যা। শুধু রাতটা পোহালেই শুরু হবে মুসলমানদের মিলনের বন্ধন। রাজপ্রাসাদ থেকে কুঁড়ের ঘর পর্যন্ত খুশির আলোয় আলোকিত হবে। একে অন্যের সঙ্গে কুশলাদি বিনিময় করবে, করবে কোলাকুলি। আর পায়েস-সেমাইয়ের পাশাপাশি থাকবে মুখরোচক সব খাবারের...






