মীরসরাইতে বিএনপি ও জামাত নেতা আটক
নিজস্ব প্রতিনিধি, ঃ মীরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী নিজামকে বৃহস্প্রতিবার ( ৬ জুলাই) সন্ধ্যা ৭টায় ধূম ইউনিয়নের মোবারকঘোনা গ্রামের নিজবাড়ী থেকে আটক করে জোরারগঞ্জ থানা পুলিশ। আবার একই সময়ে মিরসরাই থানা পুলিশ নুরুল করিম নামে এক জামাতশিবির নামধারি দুর্ধর্ষ আসামীকে ও আটক করে।
মীরসরাই থানার এসআই শফিকুর রহমান পিপিএম জানান ওসি সাইরুল ইসলামের নেতৃত্বে মীরসরাই থানা পুলিশ বৃহস্প্রতিবার রাতে অভিযান চালিয়ে রেজাউল করিম, পিতা-নুর হোসেন কে নিজগ্রাম মোটবাড়ীয়া এলাকা থেকে কে গ্রেফতার করে। উক্ত আসামীর বিরুদ্ধে খুন ও হত্যা সহ ১৭ টি মামলা রয়েছে। আবার উক্ত করিম জামায়াত শিবির নামধারী বলে সুপরিচিত। পুলিশ দীর্ঘদিন ধরে তাকে আটকের চেষ্টার পর অবশেষে আটক করতে সক্ষম হয়।
এদিকে আবার জোরারগঞ্জ থানার এসএই বিপুল চন্দ্র দেবনাথ জানান ধূম ইউনিয়ন থেকে আটককৃত বিএনপি নেতা গাজী নিজামের বিরুদ্ধে ও ৫টি মামলা রয়েছে। ক...





