ঝুঁকি যত বেশি, টাকা তত কম
খবরিকা ডেক্সঃ সমতলে জমি কিনলে একরকম দাম। আর পাহাড়ের ঢালে অন্যরকম। সমতলে ১ লাখ হলে একটু উঁচুতে পাহাড়ের ঢালের দিকে তা হয় ৮০ হাজার টাকা। আরেকটু দূরে গেলে আরো কমে, যেমন ৬০ হাজার টাকা। আর পাহাড়ের ঢালে গেলে আরো কম। সেখানে প্লট মিলবে ৩৫ থেকে ৪০ হাজার টাকায়। সীতাকু-ের দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুরে গড়ে ওঠা ছিন্নমূল বস্তিতে এ নিয়মেই চলছে জায়গা বেচাকেনা। এখানে সরকারি জায়গা অবৈধভাবে দখল করে অবাধে বিক্রি করছেন ভূমিদস্যুরা। বিভিন্ন সংগঠনের নামে গত ২ যুগ ধরে বিভিন্ন উপায়ে তারা বিক্রি করছেন সরকারি জায়গা। শুক্রবার ২ শিশুসহ ৫ জনের মৃত্যুর ঘটনায় ঐ এলাকায় গেলে এই তথ্যই জানিয়েছেন স্থানীয়রা।
এলাকাবাসী জানান, নব্বইয়ের দশক থেকে জঙ্গল সলিমপুরে সরকারি জায়গা ক্রয়-বিক্রয় শুরু হয়। শুরুতে ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় পরিষদের ব্যানারে গঠিত সংগঠনের সদস্যপদ নিয়ে নামমাত্র মূল্যে জায়গার দখল স্বত্ব পেতেন বসবাসকারীরা। পর...






