মিরসরাইয়ে প্রাইভেটকারের ভেতর ৫ হাজার পিস ইয়াবাসহ ৩ জন আটক
নাছির উদ্দিন ঃ
মিরসরাইয়ে একটি প্রাইভেটকার তল্লাশি করে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। বুধবার ৬ ডিসেম্বর সকাল সাড়ে ১১ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন সোনাপাহাড় এলাকার হাজী এ্যগ্রোর সামনে থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার ওসি জাহিদুল কবিরের নের্তত্বে এসআই দীনেশ চন্দ্র দাস গুপ্ত এবং এসআই আলমগীর সোনাপাহাড় এলাকার হাজী এ্যাগ্রোর সামনে ঢাকামুখি সাদা রংয়ের একটি প্রাইভেট কারকে (ঢাকা মেট্টো গ, ১৭-৩৮০৯) থামান। তখন গাড়ীতে থাকা মহিলাসহ ৩ জনকে তল্লাশি করে তাদের সাথে থাকা ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় প্রাইভেটকারসহ উক্ত মাদক ব্যবসায়ীদের আটক করে থানায় নিয়ে আসা হয়। আটককৃতরা হল, খুলনা জেলার খান জাহান আলী শাহ্ থানার মাত্তম ডাংগা গ্রামের মৃত হাসানের ছেলে মাহমুদ (৩২), বাগেরহাট জে...






