নিরাপদ সড়কের দাবীতে জোরারগঞ্জ টেক্সটাইল কলেজ ছাত্রদের সংবাদ সম্মেলন
নিজস্ব সংবাদদাতা ঃ
সড়ক দূর্ঘটনায় সহপাটি বন্ধুর মৃত্যুতে শোকাহত ছাত্ররা এক সংবাদ সম্মেলনে মীরসরাইয়ে সড়ক - মহাসড়কে দূর্ঘটনা প্রবণতা কমাতে প্রশাসনকে আল্টিমেটাম প্রদান করেছে। নইলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে বলে জানিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। আবার এই বিষয়ে উপজেলা ও পুলিশ প্রশাসনকে স্মারকলিপি ও প্রদান করেছে শিক্ষার্থীরা।
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ৯ম ব্যাচের ছাত্র মোহাইমিনুল ইসলাম মামুন নিহতের ঘটনায় নিরাপদ সড়কের দাবীতে সংবাদ সম্মেলন করেছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীরা। বুধবার ১৭ অক্টোবর সকাল ১১ টার সময় চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জোরারগঞ্জে এই সংবাদ সম্মেলন করা হয়। শিক্ষার্থীদের এই সংবাদ সম্মেলনে ৮ম ব্যাচের ছাত্র রিয়াদ বিন সিদ্দিকী লিখিত বক্তব্য পাঠ করে বলেন, গত ২৯ সেপ্টেম্বর রাত ৮টার সময় ওই কলেজের ছাত্র...






