Saturday, November 7Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

স্পাইসি গার্ডেন রেস্টুরেন্ট এন্ড কাবাব হাউজ বিক্রি করা হবে

স্পাইসি গার্ডেন রেস্টুরেন্ট এন্ড কাবাব হাউজ বিক্রি করা হবে

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের পাশে মীরসরাইয়ের জোরারগঞ্জ চৌধুরীহাট পুলিশ ফাঁড়ি সংলগ্ন নামীদামী রেস্টুরেন্টের আদলে গড়া সুন্দর মনোরম পরিবেশে অবস্থিত প্রসিদ্ধ স্পাইসি গার্ডেন রেস্টুরেন্ট এন্ড কাবাব হাউজ বিক্রি করা হবে। আগ্রহী ক্রেতাগণকে নিম্মোক্ত নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। যোগাযোগ সাত্তার-০১৭০০-৯৬০৭৩৩ রুবেল-০১৮৫০-১৬৮৮৪০ চৌধুরীহাট পুলিশ ফাঁড়ি সংলগ্ন, জোরারগঞ্জ, মীরসরাই, চট্টগ্রাম।...
মীরসরাইয়ে আন্তর্জাতিক কবি সমাবেশ সম্পন্ন

মীরসরাইয়ে আন্তর্জাতিক কবি সমাবেশ সম্পন্ন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, সাহিত্য-সংগঠন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামের মীরসরাইয়ে সস্পন্ন হলো আন্তর্জাতিক কবি সমাবেশ। দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ ও স্থানীয় পাক্ষিক খবরিকার ২০ বর্ষপূর্তি উপলক্ষে উক্ত আয়োজনকে উৎসর্গ করা হয় সব্যসাচি লেখক কবি সৈয়দ শামসুল হককে । ৫ এপ্রিল শুক্রবার বিকাল ৩টায় উক্ত আন্তর্জাতিক সমাবেশ এর মূল পর্বের উদ্বোধন করেন প্রধান অতিথি সৈয়দ শামসুল হক এর সহধর্মিনী একুশে ও বাংলা একাডেমী পদক প্রাপ্ত কথা সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। সকালের আঞ্চলিক কবিদের কবিতা পাঠের আসরের প্রথম পর্বের প্রধান অতিথী ছিলেন বাংলা একাডেমী পদক প্রাপ্ত কিংবদন্তির ছড়াকার রফিকুল ইসলাম দাদু ভাই। উক্ত পর্বের উদ্বোধন করবেন চট্টগ্রামের কবি শেলিনা শেলী। জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’, ‘ ভারতীয় জাতীয় সংগীত জনমন অধিনায়ক ভারত ভাগ্য বিধাতা’ ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হয় উক্ত আন্তর্জাতিক কবি স...
কমরআলীতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা, ব্লাড গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা

কমরআলীতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা, ব্লাড গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাই উপজেলার ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়নের বৃহত্তম কমরআলী বাজারের প্রাণকেন্দ্রে মনির আহম্মদ সুপার মার্কেটে কমরআলী মডেল মেডিকেল হলের উদ্বোধন উপলক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা, ব্লাড গ্রপ ও ডায়াবেটিস পরীক্ষার আয়োজন করা হয়। গত (৪ এপ্রিল) বৃহস্পতিবার দিনব্যাপী এই আয়োজন কমরআলী মডেল মেডিকেল হলের সত্বাধিকারী ফার্মাসিস্ট হারাধন চক্রবর্তীর সার্বিক তত্বাবধানে চিকিৎসা সেবা প্রদান করেন সীতাকুন্ড মেটারনিটি কেয়ার হাসপাতালের ডা. ফাতিমা রওশন জাহান, চট্টগ্রাম বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল এর (ইউএসটিসি) ডা. তৌকিরুল ইসলাম, ডা. ইকবাল হোসেন সুমন, ব্লাড গ্রপিংয়ে ছিলেন আরফাতুল ইসলাম, রেদোয়ানুল হক, ডায়াবেটিস পরীক্ষায় ছিলেন নিপা দাশ, প্রিয়া দাশ, সিমি মজুমদার, শিখা ধর, কোহিনুর আক্তার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাইতকান্দি ইউনিয়ন স্বাস্থ্য সহকারী শাহজাহান ভূঁইয়া, জোরারগঞ্জ হাইওয়ে থানা...

আজ মীরসরাইয়ে আন্তর্জাতিক কবি সমাবেশ

জনপদ, জাতীয়, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: আজ শুক্রবার ( ৫ এপ্রিল) মীরসরাই উপজেলাস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে আন্তর্জাতিক কবি সমাবেশ এর আয়োজন করা হয়েছে। দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ ও পাক্ষিক খবরিকার উদ্যোগে দুপুর ১২টা থেকে উক্ত কবি সমাবেশ এর আন্তর্জাতিক পর্বের উদ্বোধন করবেন সৈয়দ শামসুল হক এর সহধর্মিনী একুশে ও বাংলা একাডেমী পদক প্রাপ্ত কথা সাহিত্যিক আনোয়ার সৈয়দ হক। প্রধান অতিথী হিসেবে উপস্থিত থাকবেন কিংবদন্তির ছড়াকার রফিকুল ইসলাম দাদু ভাই। দেশীয় প্রথম পর্বের উদ্বোধন করবেন চট্টগ্রামের কবি শেলিনা শেলী। এছাড়া বিশেষ অতিথী হিসেবে উপস্থিত থাকবেন স্বাধীন বাংলার কন্ঠ শিল্পী কল্যানী ঘোষ, প্রখ্যাত কন্ঠশিল্পী জীনাত রেহানা সহ দেশের বিভিন্ন স্থানের কবি লেখক গন। ভারতের কবি ও গবেষক যথাক্রমে ড. ছায়া গুহ, ড. মুরারী সেন গুপ্ত, ড. সন্দীপ মন্ডল, ড মৌ ভট্রাচার্য সহ অনে কবি লেখক সাহিত্যিক ও সাহিত্য প্রেমিক অতিথী হিসেবে উপস্থিত থাকবেন ।...
মৌলভী নজির আহমদ আদর্শ দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও  পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

মৌলভী নজির আহমদ আদর্শ দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
নিজস্ব প্রতিনিধি ঃ- শিক্ষাই জাতীর মেরুদন্ড। একটা জাতীকে সু-শিক্ষায় শিক্ষিত করতে পাঠ্য বইয়ের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতির কোন বিকল্প নেই। ক্রীড়া ও সাংস্কৃতিতে শিক্ষার্থীদের প্রতিভা বিকশিত করার লক্ষে মীরসরাইয়ের সেরা বিদ্যাপীঠ জোরারগঞ্জ মৌলভী নজির আহমদ আদর্শ দাখিল মাদরাসায় আয়োজন করা হয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার। ক্রীড়া এবং সাংস্কৃতির পরিবেশনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন উপস্থিত অতিথি বৃন্দ। ৩১ মার্চ শনিবার সকালে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলোনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্ভোধন করেন মাদরাসার সুপার মাওলানা শহিদুল ইসলাম। সকাল থেকে শুরু করে দিনভর মাদরাসা প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করে মাদরাসা কর্তৃপক্ষ। এতে মাদরাসার সহকারী শিক্ষক নাছির উদ্দিনের সঞ্চালনায় এবং মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আমেনা আল ছাপা বিউটির সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বিশেষ...
গান ও নৃত্যে স্বাধীনতা মঞ্চ মাতালো  শিল্পকলা একাডেমী

গান ও নৃত্যে স্বাধীনতা মঞ্চ মাতালো শিল্পকলা একাডেমী

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ ‘রক্তে-কেনা স্বাধীনতা রক্ত দিয়ে রাখবো’ এ স্লোগান কে সামনে রেখে স্বাধীনতার ৪৮ বছর পূর্তিতে মীরসরাইয়ে ১৭দিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে মহান স্বাধীনতা মেলা। উপজেলার শতবর্ষী বিদ্যাপীঠ আবুতোরাব উচ্চ বিদ্যালয় মাঠ প্রায্গনে উপস্থিত অনুষ্ঠিত হচ্ছে । মেলায় ১৩ তম রজনীতে গতকাল ২৭ মার্চ (বুধবার) সন্ধ্যায় ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সানোয়ারুল ইসলাম রনি ও ঐশ্বরী দেব এর সঞ্চলনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মীরসরাই শিল্পকলা একাডেমী’র ছাত্র-ছাত্রীরা তাদের নাচে গানে মেলায় আগত সবাইকে আনন্দ অনেক গুন বাড়িয়ে দে। এই সময় উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও লেখক কাইয়ুম নিজামী, মীরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আবছার, উপজেলার নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান আলা উদ্দিন, মেলা কমিটির সদস্য সচিব কবির আহম্মদ নিজামী, শিল্পকলা একাডেমীর নৃত্যের শিক্ষক সাগর সেন, গানের শিক্ষক লক্ষণ সহ অতিথি বৃন...
‘প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে এগিয়ে নিতে হবে নতুন প্রজন্মকে’-ইঞ্জিনিয়ার মাহবুব-উর রহমান রুহেল

‘প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে এগিয়ে নিতে হবে নতুন প্রজন্মকে’-ইঞ্জিনিয়ার মাহবুব-উর রহমান রুহেল

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি: ‘রক্তে-কেনা স্বাধীনতা রক্ত দিয়ে রাখবো’ এ স্লোগান কে সামনে রেখে অনুষ্ঠিত হচ্ছে স্বাধীনতার ৪৮ বছর পূর্তিতে মীরসরাই স্বাধীনতা মেলা। উপজেলার শতবর্ষী বিদ্যাপীঠ আবুতোরাব উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মহান স্বাধীনতা মেলার ১২ তম দিনে আমরা মুক্তিযোদ্ধার সন্তান- মীরসরাই উপজেলা শাখা আয়োজিত অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান- কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুব-উর রহমান রুহেল। প্রধান আলোচকের বক্তব্যে তিনি বলেন, 'নতুন প্রজন্মকে কোন যুদ্ধ করতে হবে না। আমাদের বীর মুক্তিযোদ্ধারাই যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। এখন সময় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। সারা দেশে একশটি অর্থনৈতিক অঞ্চল হচ্ছে। যার সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল হচ্ছে মিরসরাইতে। যেখানে ৩০ লাখ লোকের কর্মসংস্থান হবে। অর...
মীরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

মীরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপদ্যাপন করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে সাড়ে ৬টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে শহীদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, মীরসরাই পৌরসভা, মীরসরাই সার্কেল, মীরসরাই থানা, জোরারগঞ্জ থানা, মীরসরাই প্রেস ক্লাব, স্বেচ্চাসেবী সংস্থা শান্তিনীড় সহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানান। এরপর পুষ্পস্তবক অর্পন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা স্টেডিয়ামে পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, স্কাউটস, স্কুল কলেজ, মাদরাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, শরীরচর্চা এবং ডিসপ্লে অনুষ্ঠিত হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় মীরসরাই সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে, মীরস...