মিঠানালার এক অসহায় ও নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ালো ছাত্রদল : সহযোগিতার আহবান
নিজস্ব প্রতিনিধি ::
থাকার ঘর নেই বললে চলে, নেই নিজস্ব কোনো জমিজমা। সহায়-সম্বলহীন স্বামী হারানো তিন সন্তানের জননী হাসিনা বেগম। মীরসরাইয়ের মিঠানালা রহমতাবাদ গ্রামের মৃত ইসমাইল হোসেনের সহায় সম্বলহীন হতদরিদ্র পরিবারের পাশে সহায়তা নিয়ে দাঁড়ালো মীরসরাই উপজেলার জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। গতকাল পরিবারটির এক মাসের যাবতীয় খাদ্য সামগ্রী চাল, ডাল, তেল, মসলা সহ নিত্য প্রয়োজনীয় বাজার তুলে দেন তারা।
এতে উপস্থিত ছিলেন মিঠানালা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা নাসির উদ্দিন, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক তরিকুর রহমান বাবু, মিঠানালা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর, ইউনিয়ন ছাত্রদল নেতা ফিরোজ খান, জিয়া উদ্দীন, মেহেদী হাসান, মো. হৃদয়, মো. রিয়াদ,মো. শরিফ, মো. রাব্বি, স্থানীয় বিএনপি নেতা মুক্তার হোসেন, মহিউদ্দিন সহ অন্যরা।
ছাত্রদল নেতাগন জানান পরিবা...







