Saturday, November 7Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

ক্ষমতায় টিকে থাকতেই গুম-নির্যাতন চালাচ্ছে সরকার

ক্ষমতায় টিকে থাকতেই গুম-নির্যাতন চালাচ্ছে সরকার

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জনমনে এখন এটা নিশ্চিত হয়ে গেছে যে, ৫ জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতা দখলকারী বর্তমান অবৈধ সরকার বাকশালী কায়দায় বিরোধী দল ও মতকে দমন করে একচ্ছত্র বর্বর শাসন কায়েম করতে চায়। আর এই শাসনের একমাত্র উদ্দেশ্য ক্ষমতার আসনে চিরস্থায়ীভাবে নিজেদের টিকিয়ে রাখা। উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে সরকার বিএনপি তথা বিরোধী দলের নেতাকর্মীদেরকে হত্যা, গুম, অপহরণ, হামলা, মামলা ও জুলুম নির্যাতনসহ নানাবিধ দমনমূলক কার্যক্রম সারাদেশে এক ভয়াবহ বিভিষিকাময় পরিস্থিতির সৃষ্টি করেছে।’শনিবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।তিনি অভিযোগ করে বলেন, ‘দেশব্যাপী প্রায় প্রতিদিনই বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে গুম করা হচ্ছে এবং পরবর্তীতে তাদের লাশ নদীর ধারে কিংবা ধানক্ষেতে অথবা রাস্তার ধারে ফেলে রাখা হচ্ছে। সিরাজগঞ্জের জাহাঙ্গীর হোসেন ছিলেন মালয়েশিয়ায় প্রবাসী শ...
পদ্মা সেতুর জন্য ২০০ কোটি ডলার চেয়েছে সেতু বিভাগ

পদ্মা সেতুর জন্য ২০০ কোটি ডলার চেয়েছে সেতু বিভাগ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
পদ্মা সেতুর অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে দুই বিলিয়ন ডলার চেয়েছে সরকার। এ অর্থ কবে সরবরাহ করতে হবে, তা স্পষ্ট করে বলা হয়নি। এদিকে পদ্মা সেতুর অর্থায়ন রিজার্ভ ভেঙে করলে বেসরকারি খাতের অর্থায়ন, সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। মহাজোট সরকার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসায় পদ্মা সেতু নিয়ে তোড়জোর শুরু হয়েছে। মূল সেতুর কাজের জন্য এর মধ্যে ঠিকাদার যাচাই বাছাইয়ের কাজ শুরু হয়েছে। বিদেশী সহায়তার কোন আশ্বাস না পাওয়ায় নিজের অর্থেই সেতু তৈরি করতে সরকার উঠে পড়ে লেগেছে। যেটুকু বিদেশী মূদ্রা লাগবে, তা আসবে রিজার্ভ থেকে।বিবি জানায়, বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৮ বিলিয়ন ডলারের ওপরে। যা দিয়ে দেশের সাড়ে পাঁচ মাসের আমদানি খরচ মেটানো সম্ভব। এখন সরকার কেন্দ্রীয় রিজার্ভ থেকে বরাদ্দ দিলে পদ্মা সেতু তাতে বড় একটি ভাগ বসাবে। এরই মধ্যে সেতু বিভাগ ডলারের চাহিদা দেয়ায় অর্থনীতিবীদদের মধ্যে মিশ্র প্র...
লড়াই করে হারল বাংলাদেশ

লড়াই করে হারল বাংলাদেশ

খেলাধুলা, খেলার মাঠ, সংবাদ শিরোনাম, স্লাইড
প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কার কাছে ২ রানে হেরেছে বাংলাদেশ। ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ৭ উইকেটে ১৬৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ রান করে এনামুল হক বিজয়।বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক মারশাফি বিন মর্তুজা। সিদ্ধান্তটা সঠিক ছিল এটাই প্রমাণ করেছেন স্বাগতিক বোলাররা। ১৬৭ রানেই বেঁধে ফেলেছেন লঙ্কানদের ইনিংস। সফরকারীদের পক্ষে কৌশল পেরেরা সর্বোচ্চ ৬৪ রান করেছেন। এছাড়া কুলাসেকারা ৩১ চান্দিমল ১৮ রান করেছেন। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান ও আরাফাত সানি। পরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে দুই ওপেনার তামিম ইকবাল ও শামসুর রহমান। শামসুর রহমান ২২ রানে আউট হওয়ার পর দলকে জয়ের দ্বারপ্রাপ্তে একাই টেনে দিয়ে যান এনামুল। শেষ ওভারের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৭ রানের। ওই ওভারে তিন বা...
একুশে পদক ঘোষণা : পাচ্ছেন ১৫ বিশিষ্ট ব্যক্তি

একুশে পদক ঘোষণা : পাচ্ছেন ১৫ বিশিষ্ট ব্যক্তি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  ২০১৪ সালের একুশে পদক ঘোষণা করা হয়েছে আজ মঙ্গলবার। সাংবাদিকতায় দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার, ভাষা ও সাহিত্যে বেলাল চৌধুরী, রশীদ হায়দার, আবদুস শাকুর (মরণোত্তর), বিপ্রদাশ বড়ুয়াসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৫ জন এবার এই পদক পাচ্ছেন। মঙ্গলবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।অন্য যাঁরা এবারের একুশে পদক পাচ্ছেন তাঁরা হলেন, ভাষা আন্দোলনে শামসুল হুদা ও ডা. বদরুল আলম (মরণোত্তর); শিল্পকলায় রামকানাই দাশ, এস এম সোলায়মান (মরণোত্তর) ও কেরামত মওলা; গবেষণায় ড. এনামুল হক, শিক্ষায় ড. অনুপম সেন, সমাজসেবায় ডা. মুজিবুর রহমান। এ ছাড়া জামিল চৌধুরীকে ভাষা ও সাহিত্যে একুশে পদক দেওয়া হয়েছে।২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে একুশে পদক তুলে দেবেন। একুশ পদকের জন্য নির্বাচিত প্রত্যেককে এককালীন নগ...
রাবিতে শিক্ষার্থীদের ওপর গুলির কারণ জানতে উকিল নোটিশ

রাবিতে শিক্ষার্থীদের ওপর গুলির কারণ জানতে উকিল নোটিশ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর কেন গুলি চালানো হয়েছে- তা জানতে চেয়ে সরকারকে উকিল নোটিশ দেয়া হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া এ নোটিশটি পাঠান। স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, রাজশাহী পুলিশ কমিশনার ও  রাজশাহীর মতিহার থানার ওসিকে এ আইনী নোটিশ পাঠানো হয়েছে।রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকোর্স চালু ও ফি বাড়ানোর প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কয়েকটি ছাত্র সংগঠনের আন্দোলনে গত ২ ফেব্রুয়ারি লাঠিপেটা, টিয়ার শেল ও শটগানের গুলি ছোড়ে পুলিশ। এতে আহত হয় অর্ধশতাধিক শিক্ষার্থী। ওই সময় ছাত্রলীগ নেতাকর্মীরা অস্ত্র হাতে আন্দোলনরতদের ওপর হামলা চালায়। এরপর অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়া হয়।...
জিএসপি ফেরাতে দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ

জিএসপি ফেরাতে দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। একই সঙ্গে বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে কূটনৈতিক ও অফিশিয়াল/সার্ভিস পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি অনুসমর্থনের প্রস্তাব দেয়া হয়েছে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। পাশাপাশি জেনারালাইজড সিস্টেম অব প্রিফারেন্সেস (জিএসপি) সুবিধা ফেরাতে দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীরা বিনা ভিসাতেই উভয় দেশে যাতায়াত করতে পারবেন। তারা ৩০ দিন পর্যন্ত দিই দেশে অবস্থান করতে পারবেন। একই সঙ্গে বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে কূটনৈতিক ও অফিশিয়াল/সার্ভিস পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতিসংক্রান্ত চুক্তি অনুসমর্থনের প্রস...
মস্তিষ্কে রক্তক্ষরণই ইউসুফের মৃত্যুর কারণ

মস্তিষ্কে রক্তক্ষরণই ইউসুফের মৃত্যুর কারণ

জাতীয়, সংবাদ শিরোনাম
  একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার, জামায়াত নেতা এ.কে.এম ইউসুফ মারা গেছেন। সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে, চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিকে, ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় চিকিৎসকেরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে রাজাকার বাহিনী গঠন করেন একেএম ইউসুফ। ওই সময়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দুহাজার তেরোর বারোই মে তাকে আটক করে র‌্যাব। খুলনায় সাতশ জনকে হত্যাসহ ১৩টি অভিযোগে ইউসুফের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-দুই। মামলাটির শেষ পর্যায়ে এসে, কাশিমপুর কারাগারে হৃদরোগে আক্রান্ত হন তিনি। উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। এখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরিবার...
যে কোন হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকুন

যে কোন হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকুন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের পবিত্র সংবিধানকে রক্ষা ও গণতান্ত্রিক ধারাকে সুসংহত করার জন্য যে কোন হুমকি মোকাবিলায় সজাগ ও প্রস্তুত থাকতে হবে। সাংবিধানিক বাধ্যবাধকতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে গত ৫ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনী নির্বাচন সুষ্ঠু ও সফল করতে ভূমিকা পালন করেছে। প্রধানমন্ত্রী আজ সকালে ঢাকা ক্যান্টনমেন্টে সেনাসদরের অফিসার্স মেসে (নতুন) জেনারেলদের এক সম্মেলনে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের সময় অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সরব উপস্থিতি জনমনে স্বস্তি এনে দিয়েছিল। তিনি সেনাবাহিনীর সকল সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘জনগণ নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম হয়েছে।’...