বিজ্ঞাপন সাইনবোর্ড নেমপ্লেট বাংলায় লেখার নির্দেশ
ইলেক্ট্রনিক মিডিয়ায় ইংরেজী সংবাদ ছাড়া সব অনুষ্ঠান বিজ্ঞাপন, সাইনবোর্ড, নেমপ্লেট, গাড়ির নম্বর ও বিলবোর্ড বাংলায় করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।সোমবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। তবে দুতাবাস ও বিদেশী প্রতিষ্ঠান এর বাইরে থাকবে। একইসাথে সর্বত্র কেন বাংলা ভাষা প্রচলনের উদ্যোগ নেয়া হবে না তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।আদালাতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ড. মুহাম্মদ ইউুনস আলী আখন্দ।তিনি জানান, এক মাসের মধ্যে হাইকোর্টের এ আদেশ বাস্তবায়ন করতে হবে।সংবিধানের অনুচ্ছেদ ৩ এবং বাংলা ভাষা প্রচলন আইন ১৯৮৭ এর ৩ ধারা অনুযায়ী বাংলাদেশের সর্বস্তরে তথা সরকারি অফিস আদালত, আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশের সঙ্গে যোগাযোগ ব্যতীত অন্যান্য সব ক্ষেত্রে ও চিঠিপত্র আইন-আদালতের ...







