ফেনীতে শতাধিক ককটেল ফাটিয়ে জুয়েলারি দোকানে ডাকাতি
ফেনী শহরের প্রাণকেন্দ্রে ট্রাংক রোডের পাশে আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে একদল মুখোশধারী দুর্বৃত্ত অন্যতম প্রাচীণ প্রতিষ্ঠান আবেদীন জুয়েলার্সের প্রদর্শনী শো কেস থেকে বিপুল পরিমান সোনার গহনা ডাকাতি করে নিয়ে গেছে। এসময় সালাহউদ্দিন নামে অপর এক দোকান মালিক আহত হয়। রাত সাড়ে আটটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সোনার পরিমাণ নিরুপণ করা সম্ভব হয়নি। তবে এর পরিমাণ ৫০ থেকে ৬০ ভরি হতে পারে বলে জানান কর্তৃপক্ষ।পুলিশ, প্রত্যক্ষদর্শী ও দোকান কর্তৃপক্ষ জানায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে ১০/১২ জনের একদল ডাকাত শহরের ট্রাংক রোডের পাশে খাজা আহমদ রোডের মুখে প্রাচীন প্রতিষ্ঠান আবেদীন জুয়েলার্সের আশপাশে অবস্থান নিয়ে ককটেল ফাটাতে থাকে। একই সময় তারা ফেনী নিউ মার্কেটের মুখ, সওদাগর পট্টিসহ বাজারের আশপাশের এলাকায় ককটেল ফাটিয়ে ত্রসের সৃষ্টি করে। এক পর্যায়ে লোকজন এদিক ওদিক সরে গেলে তারা আবেদ...







