পবিত্র জুমাতুল বিদা ও শবেকদর পালিত
দেশ ও মুসলিম ভ্রাতৃত্বের সমৃদ্ধি ও কল্যাণ কামনার মধ্য দিয়ে শুক্রবার পবিত্র জ–মাতুল বিদা পালিত হয়েছে। অন্যদিকে রাত জেগে ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে পবিত্র শবেকদর পালন করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। মহান রাব্বুল আলামিনের রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজানের শেষ জুমা ধর্মপ্রাণ মুসলমানদের কাছে খুবই গুরুত্ব ও মর্যাদাপূর্ণ। রমজানের শেষ জুমা হওয়ায় শুক্রবারকে বিশেষ গুরুত্ব দেয়া হয়। একই সঙ্গে শুক্রবার দিবাগত রাত ২৭ রমজানের পূর্বরাত হওয়ায় শবেকদরও পালিত হয়েছে।
এছাড়া মুসলিম সম্প্রদায়ের কাছে শবেকদর একটি মহিমান্বিত রাত। হাজার মাসের চেয়েও উত্তম এ রাত। এই সেই রাত, যে রাতে পবিত্র কোরআনের পূর্ণ একটি সূরা ‘আল-কদর’ অবতীর্ণ হয়। এসব গুরুত্ব বিবেচনা করে প্রত্যেক মুসলমান আল্লাহ পাকের নিকট ক্ষমা প্রার্থনা ও পুণ্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আজকার ও দান-খয়রাতের মধ্যে দিয়ে সময় অতিবাহিত করেন।
জুমাতুল বিদা...







