Saturday, November 7Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

১২ই আগস্টের মধ্যে এইচএসসির ফল

জাতীয়, সংবাদ শিরোনাম
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১২ই আগস্টের মধ্যে প্রকাশ করা হচ্ছে। পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যেই এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়ে আসছে। সে অনুযায়ী ১০ অথবা ১২ই আগস্ট এইচএসসির ফল প্রকাশিত হচ্ছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তাসলিমা বেগম জানান, কয়েক বছর ধরে পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হচ্ছে। এবারও তার ব্যত্যয় হবে না। এ লক্ষ্যেই প্রস্তুতি নেয়া হচ্ছে। আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সময় চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সিডিউল অনুযায়ী ফল প্রকাশিত হবে। গত ৩রা এপ্রিল থেকে সারা দেশে একযোগে এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএম/ভোকেশনাল) ও ডিআইবিএস পরীক্ষা শুরু হয়। পরীক্ষা ৫ই জুন শেষ হওয়ার কথা থাকলেও ৮ই জুন শেষ হয়। প্রশ্ন ফাঁসের কারণে ঢাকা বোর্ডের ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা ৮ই জুন অনুষ্ঠিত...
গাজায় হামলাকারী ইহুদীদের সঙ্গে বিএনপির সম্পর্ক আছে

গাজায় হামলাকারী ইহুদীদের সঙ্গে বিএনপির সম্পর্ক আছে

বিশেষখবর, সংবাদ শিরোনাম
গাজায় হামলাকারী ইসরাইলের ইহুদিদের সঙ্গে বিএনপির যোগাযোগ আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের এই বর্বর হামলায় বিএনপি কোনরকম প্রতিক্রিয়া জানায়নি। তাদের এই নীরবতায় আমার সন্দেহ হয়, তাদের সঙ্গে ইহুদিদের কোন যোগাযোগ আছে কিনা। গতকাল দুপুরে রাজধানীর শাহবাগ গণগ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘গাজায় ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদ ও চলমান রাজনীতি বিষয়ক’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ‘নাগরিক সেবা’ নামের সংগঠন। আলোচনা সভায় হাছান মাহমুদ বলেন, এর আগে বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখনও গাজায় হামলা হয়েছে। বিরোধী দল হিসেবে আওয়ামী লীগের পক্ষ থেকে তার প্রতিবাদ জানাতে সংসদে প্রস্তাব তোলা হয়েছিল। তখন বিএনপি এই প্রস্তাবে সাড়া দেয়নি। এখনও তাদের পক্ষ থেকে তেমন কোন প্রতিবাদ জানানো হচ্ছে না। তিনি বলে...
সৌদি পৌঁছেছেন খালেদা-তারেক

সৌদি পৌঁছেছেন খালেদা-তারেক

বিশেষখবর, সংবাদ শিরোনাম
পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার জ্যেষ্ঠ ছেলে, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জোবায়দা রহমান ও কন্যা জাইমা রহমান। স্থানীয় সময় গতরাত সোয়া ৩টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে মদীনা আমির মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিমানবন্দরে পৌঁছান তারা। এর আগে রাত সাড়ে ৯টায় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে রওনা হয়ে দুবাই পৌঁছেন খালেদা জিয়া। ওদিকে পরিবার নিয়ে লন্ডন থেকে আগেই দুবাই পৌঁছেন তারেক রহমান। ২০১১ সালের পর বিমানবন্দরে মা-ছেলের প্রথম সাক্ষাৎ হয়। এরপর তারা দুবাই বিমানবন্দর থেকে একই ফ্লাইটে মদিনায় পৌঁছেন বলে নিশ্চিত করেছেন বিএনপির দলীয় একটি সূত্র। সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের রাজকীয় মেহমান হিসেবে খালেদা জিয়া ও তারেক রহমানসহ তার সফরসঙ্গীরা দেশটিতে অবস্থান করবেন। খালেদা জিয়া মদিনায় দুদিন অবস্থানকালে তিনি মহানবী হজরত মু...
প্রশ্নপত্র ফাঁস রোধে জেএসসিতে পৃথক প্রশ্ন

প্রশ্নপত্র ফাঁস রোধে জেএসসিতে পৃথক প্রশ্ন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
আগামী জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র মাদ্রাসা সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার পাঁচটি বিষয়ে বোর্ডভিত্তিক পৃথক প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে গঠিত সরকারের আন্তঃমন্ত্রণালয় তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী শিক্ষা বোর্ড এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানা গেছে।এ পাঁচটি বিষয় হলো বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান। জেএসসি-জেডিসির মোট নয়টি বিষয়ের মধ্যে উল্লেখিত পাঁচটি বিষয়ে অধিক সংখ্যক পরীক্ষার্থী থাকায় সেগুলোর আলাদা প্রশ্নপত্র প্রণয়ন করা হচ্ছে এবং বাকী বিষয়ের প্রশ্নপত্র আগের আলোকে হবে বলে জানা গেছে।জানা যায়, চলতি বছরের এইচএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র ফাঁসের পর শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সোহরাব হোসাইনকে প্রধান করে স্বরাষ্ট্রসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়। কম...
পুলিশের সঙ্গে সংঘর্ষে পৌর আ’লীগ সভাপতি গুলিবিদ্ধ

পুলিশের সঙ্গে সংঘর্ষে পৌর আ’লীগ সভাপতি গুলিবিদ্ধ

বিশেষখবর, সংবাদ শিরোনাম
কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতি আলী আহমদকে মারধরের ঘটনায় পুলিশের সঙ্গে সংঘর্ষে পৌর আওয়ামী লীগ সভাপতি মুজিবুর রহমান চেয়ারম্যানসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। আজ সন্ধ্যায় শুরু হওয়া এই ধাওয়া-পাল্টা ধাওয়া রাত ৯টা পর্যন্ত অব্যাহত আছে। গুলিবিদ্ধদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে কক্সবাজার জেলা ছাত্রলীগের অন্যতম সদস্য ওয়াহিদুর রহমান রুবেল জানান, বিকেল ৫টার দিকে কয়েকটি মোটরসাইকেল আটক করে ট্রাফিক পুলিশ। জেলা ছাত্রলীগ সভাপতি আলী আহমদ বিষয়টি নিয়ে কথা বলতে গেলে পুলিশ তার ওপর চড়াও হয়। একপর্যায়ে তাকে মারধর করা হয়। এ ঘটনার জের ধরে সন্ধ্যা ৬টা থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা থানা রোডের মাথা ও প্রধান সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। সন্ধ্যার পর কয়েকবার পুলিশের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ ঘটনায় মুজিবুর রহমান চেয়ারম্যানসহ তিনজন গুলিবিদ্ধ হন। কক্সবাজার থানার ভারপ্...
গাজায় স্থল অভিযান

গাজায় স্থল অভিযান

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
ব্যাপক গোলাবর্ষণ, ট্যাংক ও পদাতিক বাহিনী নিয়ে ফিলিস্তিনের হামাস নিয়ন্ত্রিত গাজা ভূখণ্ডে এবার স্থল অভিযান শুরু করেছে ইসরাইল। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ অভিযানে শেষ খবর পাওয়া পর্যন্ত (স্থানীয় সময় শুক্রবার বিকাল, বাংলাদেশে রাত) ২৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২৭ জনই ফিলিস্তিনি, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক এবং তিন শিশুও রয়েছে। এছাড়া ইসরাইলের বিমান হামলা তো অব্যাহত ছিলই, বৃহস্পতিবার থেকে নতুন করে যোগ হয়েছে নৌ হামলাও। গাজার উপকূলে ভূমধ্যসাগরে অবস্থানরত ইসরাইলি নৌ বাহিনীর গানবোটগুলো থেকে গোলা নিক্ষেপ করা হচ্ছে। সব মিলিয়ে শুক্রবার পর্যন্ত ইসরাইলি হামলায় গাজায় নিহতের সংখ্যা গিয়ে ঠেকেছে ২৬৫ তে। আহতের ক্ষেত্রে তা ১ হাজার ৯৭০ জন। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে, ওপারের ডাকে সারা দেয়া আর হাসপাতালের বিছানায় কাতরানো এসব মানুষের ৮০ শতাংশই বেসামরিক নাগরিক, যাদের অর্ধেকের বেশি নারী ও শিশু। জাতিসংঘ ...
দেশ ও জাতিকে রক্ষার আহবান খালেদা জিয়ার

দেশ ও জাতিকে রক্ষার আহবান খালেদা জিয়ার

সংবাদ শিরোনাম, স্লাইড
বেহায়াদের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করার আহবান জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী কাওরান বাজারের সামুরাই কনভেনশন সেন্টারে বিকল্পধারা বাংলাদেশের উদ্যোগে রাজনৈতিক নেতাদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগসহ তাদের দোসরদের উৎখাত করতে বাম-ডান, ছোট-বড় ও ধর্ম-বর্ণ বিবেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে।ইফতার মাহফিলে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর সভাপতিত্বে সংগঠনের মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান, যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী প্রমুখ ছিলেন। বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আর এ গণি, এম কে আনোয়ার, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাড. খন্দকার মাহবুব হোসেন, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবুর রহমান, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হ...
ছাত্রলীগের ১০ নেতাকর্মী ঢাবি থেকে বহিষ্কার

ছাত্রলীগের ১০ নেতাকর্মী ঢাবি থেকে বহিষ্কার

বিশেষখবর, সংবাদ শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মল চত্বরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় প্রাথমিকভাবে সূর্যসেন হল ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে তাদেরকে ছাত্রলীগ থেকেও বহিষ্কার করা হয়েছিল। এছাড়া ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আরও দুইজনকে শোকজ করা হয়েছে। এদিকে হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন বাদী হয়ে ১২ জনকে আসামী করে রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন। এক বছরের জন্য বহিষ্কৃতরা হলেন রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় বর্ষের ছাত্র মিজান, ইতিহাস চতুর্থ বর্ষের শিক্ষার্থী শরীফ, ফিন্যান্স বিভাগের জাকির ও সোহাগ, দর্শন বিভাগের মাস্টার্সের আব্দুল হামিদ এবং ম্যানেজম্যান্ট বিভাগের প্রথম বর্ষের বিদ্যুৎ । ছয় মাসের জন্য বহিষ্কৃতরা হলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের মেহেদী, সমাজ বিজ্ঞান বিভাগের রাহাত, সংস্কৃত বিভাগের পার...