Saturday, November 7Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

যুদ্ধাপরাধের সব রায় কার্যকর করব : হাসিনা

যুদ্ধাপরাধের সব রায় কার্যকর করব : হাসিনা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বর্তমান সরকারের আমলেই যুদ্ধাপরাধের সব রায় কার্যকরের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার জেল হত্যা দিবসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় এই ঘোষণা দেন তিনি। আওয়ামী লীগ সভানেত্রীর এই ঘোষণার কয়েক ঘণ্টা আগেই জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মো. কামারুজ্জামানের আপিলে তার মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় হয়।যুদ্ধাপরাধীদের মন্ত্রী করার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে শেখ হাসিনা বলেন, যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়েছিলেন, আমরা তাদের বিচার করছি। এই মাটিতে সব যুদ্ধাপরাধীদের বিচার হবে, এটা আমার ওয়াদা। বিচারের রায় যা হয়েছে, তা কার্যকর করে বাংলার মাটিকে অভিশাপমুক্ত করব, ইনশাল্লাহ। বঙ্গবন্ধু হত্যামামলার রায় কার্যকর নিয়েও অনেকে হুমকি মোকাবিলা করতে হয়েছিল জানিয়ে সরকার প্রধান বলেন, সে রকমই সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে যুদ্ধাপরাধের রায় কার্যকর করা হবে।...
প্রাণভিক্ষা না চাইলে দ্রুত ফাঁসি কার্যকর হবে

প্রাণভিক্ষা না চাইলে দ্রুত ফাঁসি কার্যকর হবে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  আইনমন্ত্রী এডভোকেট আনিসুল বলেছেন, আপিল বিভাগে ফাঁসির আদেশ বহাল থাকায় আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যে জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করতে হবে। তিনি আজ বিকালে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, কামারুজ্জামান আইন অনুযায়ি সাত দিনের মধ্যে প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষার আবেদন করতে পারবেন। যদি তা না করেন তাহলে খুব দ্রুতই ফাঁসি কার্যকর করা যাবে। এদিকে আপিল বিভাগে ফাঁসির রায় বহাল থাকায় কামারুজ্জামানের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে রায় রিভিউ করতে আবেদন করা হবে। যদিও এর্টনী জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, রিভিউয়ের কোন সুযোগ নেই।...
দলের নীতি-নির্ধারকদের সঙ্গে বুধবার বসছেন খালেদা

দলের নীতি-নির্ধারকদের সঙ্গে বুধবার বসছেন খালেদা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
সরকারবিরোধী আন্দোলনের কর্মকৌশল নিয়ে আলোচনার জন্য দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হবে বলে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন।এ ছাড়া বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ভাইস চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিবদের এবং রবিবার রাত ৯টায় উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে খালেদা জিয়া বৈঠকে বসবেন বলেও জানিয়েছেন তিনি। দলের সাংগঠনিক অবস্থা এবং চলমান আন্দোলনের কর্মকৌশল নিয়ে এসব বৈঠকে আলোচনা হবে বলে জানিয়েছেন যুগ্ম মহাসচিব।...
লাহোরে ওয়াঘা সীমান্তে বিস্ফোরণ : নিহত ৪৮, আহত ৭০

লাহোরে ওয়াঘা সীমান্তে বিস্ফোরণ : নিহত ৪৮, আহত ৭০

আন্তর্জাতিক, বিশেষখবর, সংবাদ শিরোনাম
জঙ্গি নাশকতায় ফের রক্তাক্ত পাকিস্তানের মাটি। রবিবার রাতে ওয়াঘা সীমান্ত থেকে ঢিল ছোঁড়া দূরত্বে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গিরা। এ পর্যন্ত  ৪৮ জনের মৃত্যুর কথা সরকারিভাবে জানানো হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কোনো জঙ্গি সংগঠন এখনো এ হামলার দায় স্বীকার করেনি। ওয়াঘা সীমান্তের খুব কাছে  কার পার্কিং এলাকায় সন্ধ্যার কিছু আগে এই বিস্ফোরণ হয়। ভারত পাকিস্তান দুইদেশের পতাকা নামানোর পরই এই  বিস্ফোরণে লণ্ডভণ্ড হয়ে যায় পার্কিং চত্বর। গোটা এলাকা ঘিরে ফেলে পাকিস্তানি রেঞ্জার্স। সরিয়ে দেওয়া হয় সংবাদমাধ্যমের প্রতিনিধিদেরও। সীমান্ত শহরের বিস্ফোরণের জরুরি রিপোর্ট তলব করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ জানিয়েছে, এদিন সন্ধ্যায় সীমান্তে বিএসএফ এবং পাপাকিস্তানি রেঞ্জার্সের প্রাত্যহিক কুচকাওয়াজ শেষ হওয়া...
বৃহস্পতিবার হরতাল

বৃহস্পতিবার হরতাল

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের রায়ের পর তার মুক্তির দাবিতে হরতাল ডেকেছে তার দল জামায়াত। আজ রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার পর দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এই হরতালের ঘোষণা দেন। এক বিবৃতিতে তিনি বলেন, মীর কাসেম আলীসহ আটক জামায়াত নেতাদের মুক্তির দাবিতে ৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৭ নভেম্বর শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল পালিত হবে।...
মীর কাসেমের ফাঁসি

মীর কাসেমের ফাঁসি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি মীর কাসেম আলীকে মানবতাবিরোধী অপরাধে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ রবিবার সকাল ১০টা ৫৭ মিনিটে চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় পড়া শুরু করেন। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল-২এ রায় দিয়েছেন। রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. শাহিনুর ইসলাম। এর আগে রবিবার সকাল ৯টা ১৭ মিনিটে এই মীর কাসেম আলীকে পুলিশের একটি প্রিজন ভ্যানে করে পুরাতন হাই কোর্ট এলাকায় ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। এরপর তাকে নিয়ে যাওয়া হয় ট্রাইব্যুনালের হাজতখানায়। রায়ের জন্য কাসেমকে গত শুক্রবার গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকায় নিয়ে আসা হয়। এদিক...
জনগণের সঙ্গে প্রধানমন্ত্রীর কোনো সম্পর্ক নেই

জনগণের সঙ্গে প্রধানমন্ত্রীর কোনো সম্পর্ক নেই

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বর্তমান সরকার সম্পূর্ণ ভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার (১ নভেম্বর) বিকেল ৪টায় নাটোর নবাব সিরাজ উদ দৌলা মাঠে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ফখরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। জনগণের সঙ্গে তাদের কোনো ধরণের সম্পর্ক নেই। এই সরকার অবৈধ সরকার। এই সরকার পুলিশ দিয়ে গুলি চালিয়ে হত্যা, গুম করে ক্ষমতায় টিকে থাকতে চায়। তারা বিনা অপরাধে বিএনপি নেতাকর্মীদের মামলা দিচ্ছে, গ্রেপ্তার করছে। তা থেকে খালেদা জিয়াকেও বাধ দিচ্ছেন না।ফখরুল বলেন, তারা খালেদা জিয়ার বিরুদ্ধে নতুন নতুন মামলা দিচ্ছেন। এর একটিও মামলা হওয়ার কথা না। একটি বেসরকারি প্রতিষ্ঠান ধার করাতে গিয়ে খালেদা জিয়া একটি টাকাও আত্মসাৎ করেন নি। অথচ এটি নিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিয়েছে তারা। ফখরুল বলেন, ব...
সারা দেশে বিজিবি মোতায়েন

সারা দেশে বিজিবি মোতায়েন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
আইনশৃঙ্খলা রক্ষার সহায়তায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার সন্ধ্যার পর থেকে তারা টহল দিচ্ছেন বলে জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসীন রেজা। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি বিজিবিও টহল দেবে। এদিকে কাল রবিবার থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতাল দিয়েছে জামায়াতে ইসলামী। মানবতাবিরোধী অপরাধের মামলায় দলের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদেই এ হরতাল দিয়েছে জামায়াত।এ ছাড়া কাল রবিবার মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর মামলার রায়ও ঘোষণা করা হবে। এর আগের দিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েনের কথা জানানো হলো। এর আগে নিজামীর মামলার রায়ের আগের দিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছিল।...