রায় কার্যকর যে কোন সময়
যে কোন সময় ফাঁসি কার্যকর হবে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের। গতকাল সরকারি তরফে ফাঁসি কার্যকরের প্রস্তুতির কথাও জানানো হয়েছে। কামারুজ্জামান প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষা চাইবেন কিনা এ বিষয়টি স্পষ্ট না হলেও দ্রুত ফাঁসি কার্যকরের ইঙ্গিত দিয়েছেন সরকার সংশ্লিষ্টরা। আবেদন করে গতকাল কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তার পরিবারের সদস্যরা। আজ সকালে তার সঙ্গে সাক্ষাতের অনুমতি পেয়েছেন পাঁচ আইনজীবী। আইনমন্ত্রী জানিয়েছেন, কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের প্রস্তুতি নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। তিনি জানিয়েছেন ফাঁসির রায় শোনার পর থেকে সাত দিনের মধ্যে প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষার সুযোগ রয়েছে। এটি না করলে যে কোন সময় ফাঁসি কার্যকর হবে। একই কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেছেন, কামারুজ্জামানের রিভিউ আবেদনের সুযোগ নেই। তাই যে কোন সময় ফাঁসি ক...







