Sunday, November 8Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

চট্টগ্রামে বাস চাপায় ৫ সিএনজি যাত্রী নিহত

চট্টগ্রামে বাস চাপায় ৫ সিএনজি যাত্রী নিহত

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
চট্টগ্রামের সাতকানিয়ার মৌলভীপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে।ধারণা করা হচ্ছে- নিহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী। তবে নিহত ও আহতদের তাৎক্ষণিকভাবে পরিচয় জানা যায়নি।সাতকানিয়া থানা ওসি খালেদা হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।...
১ জানুয়ারি থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

১ জানুয়ারি থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে ১ জানুয়ারি। এখন পূর্ণোদ্যমে চলছে বাণিজ্য মেলার প্রস্তুতি।রাজধানীর শেরে বাংলা নগরের বাণিজ্য মেলা মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উদ্বোধনের আগেই সাজসজ্জার কাজ শেষ করতে পুরোদমে কাজ করছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলো।রপ্তানি উন্নয়ন ব্যুরো সূত্রে জানা গেছে, এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মোট ৫০৮টি স্টল বরাদ্দ থাকছে। এর মধ্যে সাধারণ স্টল ২২২টি, এছাড়া প্রিমিয়ার প্যাভিলিয়ন ৫৪টি ও মিনি প্যাভিলিয়ন থাকছে ৫৪টি। এছাড়া থাকবে টি স্টল, রেস্তোরাঁ। বিদেশিদের জন্য দেওয়া হয়েছে ১৪টি স্টল ও প্যাভিলিয়ন।আগামী ১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন।...
তেলের দাম কমানোর সম্ভাবনা নাচক অর্থমন্ত্রীর

তেলের দাম কমানোর সম্ভাবনা নাচক অর্থমন্ত্রীর

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  আন্তর্জাতিক বাজারে তেলের দাম কয়েক দফা কমলেও বাংলাদেশে কমানোর সম্ভাবনা নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে সিলেটের খ্রিস্টান মিশন পুনঃসংস্কার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে তেলের দাম কমার কোনো সম্ভাবনা নেই। কারণ, সবসময় আমরা আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে তেলের দাম বাড়াতে পারি না। বরং সরকার ভর্তুকি দিয়েছে।মন্ত্রী বলেন, এখন আন্তর্জাতিক বাজারে দাম কমেছে। কিন্তু এটা বেশিদিন টিকবে না। হঠাৎ করে আবার বেড়ে যেতে পারে।সিলেট ধর্ম প্রদেশের ধর্মপাল বিজয় বিষপ এন ডি ক্রুজের সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেট জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্যপরিষদ সিলেটের সভাপতি শ্...
মৃদু শৈত্যপ্রবাহ শুরু

মৃদু শৈত্যপ্রবাহ শুরু

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  নীলফামারীর সৈয়দপুর ও দিনাজপুর অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদফতর শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে। আবহাওয়া বিজ্ঞান অনুযায়ী, বাতাসের তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে মাঝারি ও তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে হলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।আবহাওয়া অধিদফতর শুক্রবার সৈয়দপুরে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস (দেশের সর্বনিম্ন তাপমাত্রা) ও দিনাজপুরে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে।২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ও সিলেট বিভাগের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।মধ্যরাত থেকে সকাল পর্...
খালেদা জিয়ার দুর্নীতি মামলার বিচারক পরিবর্তন

খালেদা জিয়ার দুর্নীতি মামলার বিচারক পরিবর্তন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুই দুর্নীতি মামল‍ার বিচারক বাসুদেব রায়কে পটুয়াখালীর বিশেষ জজ হিসাবে বদলি করা হয়েছে। তার স্ত্রলে নিয়োগ দেয়া হয়েছে আইন মন্ত্রণালয়ের যুগ্ন সচিব আবু আহমেদ জমাদারকে। জানা গেছে, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট সংক্রান্ত দুইটি মামলার আদালতের বিচারক পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানসহ ৯ জনের বিরূদ্ধে দুইটি দুর্নীতির মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই দুটি মামলা ঢাকার বকশিবাজার এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত বিশেষ জজ আদালত-এ-বিচারাধীন রয়েছে। অরফানেজ মামলার সাক্ষ্য গ্রহণ মুলতবি চেয়ে খালেদা জিয়ার একাধিক আবেদন খারিজ করায় বিশেষ জজ আদালত-৩-এর বিচারক বাসুদে...
৩৪তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ

৩৪তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  ৩৪তম বিসিএস-এর লিখিত পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার দুপুরে প্রকাশ করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। দুপুর ১টার দিকে এ ফল প্রকাশ করা হয়। তবে ২টা থেকে পিএসসির নিজস্ব ওয়েবসাইটে http://www.bpsc.gov.bd/ ফলাফল পাওয়া যাচ্ছে। পিএসসির ওয়েবসাইট ছাড়াও টেলিটক মোবাইল থেকে এসএমএস দিয়ে ফল জানা যাবে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে BCS <স্পেস> 34 <স্পেস> রেজিস্ট্রেশন নম্বর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।পিএসসি সূত্রে জানা গেছে, লিখিত পরীক্ষায় পাস করেছে ৯ হাজার ৮২২ জন। ২৬ জানুয়ারি থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।২০৫২টি পদের বিপরীতে ৩৪তম বিসিএস পরীক্ষায় সর্বমোট ২ লাখ ২১ হাজার ৫৭৫ পরীক্ষার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন। প্রিলিমিনারিতে পাস করা ৪৬ হাজার ৫৩০ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন। গত ২৪ মার্চ...
দেশজুড়ে বইছে মৃদু শ্বৈতপ্রবাহ

দেশজুড়ে বইছে মৃদু শ্বৈতপ্রবাহ

সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
ঘন কুয়াশার সঙ্গে কনকনে ঠাণ্ডা বাতাসের কারণে দেশব্যাপী জনজীবনে স্থবিরতা বিরাজ করছে। সেই সাথে দেশের বিভিন্ন জায়গায় মৃদু শ্বৈতপ্রবাহ শুরু হয়েছে। উত্তরের জেলাগুলোতে এর প্রবণতা একটু বেশি। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে,‘ উত্তরাঞ্চলের কয়েক জেলায় মৃদু শ্বৈতপ্রবাহ শুরু হয়েছে। তবে এর প্রভার দুই এক দিনের বেশি থাকবে না।’ আজ চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.১০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া মাদারীপুর, শ্রীমঙ্গল, রাজশাহী, ঈশ্বরদী, ফরিদপুর, যশোর, সৈয়দপুর ও রংপুরে বৃহস্পতিবার থেকে মৃদু শ্বৈতপ্রবাহ শুরু হয়েছে। তবে ঢাকায় কুয়াশার সাথে কনকনে ঠাণ্ডা বাতাস থাকলেও এখনো শ্বৈতপ্রবাহের কোন সম্ভানা নেই। ঢাকায় আজকে সর্ব নিম্ন তাপমাত্রা ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা সাংবাদিকদের জানান, ‘দেশের কয়েক জেলায় মৃদু শ্বৈতপ্রবাহ শুরু হলেও তা তীব্র আকার ধারণ করবে না। জানুয়ারি ফেব্রুয়ারিতে শ্বৈতপ্রবাহ হওয়া...
মীরসরাইতে নির্মান শ্রমিক ইউনিয়নের ‘মহান বিজয় ও শ্রমিকের অধিকার’ শীর্ষক সমাবেশ

মীরসরাইতে নির্মান শ্রমিক ইউনিয়নের ‘মহান বিজয় ও শ্রমিকের অধিকার’ শীর্ষক সমাবেশ

জনপদ, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
নিজস্ব সংবাদদাতা ঃ ‘মহান বিজয় ও শ্রমিকের অধিকার’ শীর্ষক আলোচনা সভা ও সমাবেশের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করে মীরসরাইতে চট্টগ্রাম বিভাগীয় নির্মান শ্রমিক ইউনিয়ন মীরসরাই উপজেলা শাখা। গতকাল বুধবার ( ১৭ ডিসেম্বর) সংগঠনের মীরসরাই সদরস্থ কার্যালয়ে উক্ত বিজয় সমাবেশ উপজেলা শাখার সভাপতি জয়নাল আবেদিন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আলাউদ্দিন এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন নির্মান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আব্দুল খালেক, সেলিম উদ্দিন, জালাল আহমেদ, অলি আহমেদ, মুহাম্মদ আলাউদ্দিন, নুর হোসেন, মিয়া ভাই, দুলাল মিয়া, মোশাররফ হোসেন প্রমুখ। উল্লেখ্য যে, নির্মান শ্রমিক ইউনিয়ন এছাড়া বিজয় দিবস উপলক্ষে মীরসরাই উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে বর্ণাঢ্য সাজে সজ্বিত হয়ে পুস্পস্তবক ও অর্পন করে।...