Sunday, November 8Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

কেন্দ্রীয় কারাগার জুনের মধ্যে কেরানীগঞ্জে

কেন্দ্রীয় কারাগার জুনের মধ্যে কেরানীগঞ্জে

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  ঢাকা কেন্দ্রীয় কারাগার আগামী জুন নাগাদ লালবাগ থেকে কেরানীগঞ্জে স্থানান্তরিত হবে। বর্তমানে কেন্দ্রীয় কারাগারের ৯ একর জায়গা জনগণের জন্য একটি পার্ক ও দুটি জাদুঘর নির্মাণে ব্যবহার করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মঙ্গলবার কাশিমপুর কারাগার ক্যাম্পাসের প্যারেড গ্রাউন্ডে কারা সপ্তাহ-২০১৪ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি আরো বলেন, দেশ ও জাতির নিরাপত্তা নিশ্চিত করতে জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসীরা যাতে কারাগারের ভেতর থেকে জঙ্গি তৎপরতা বা সন্ত্রাসী কার্যক্রম চালাতে না পারে সে লক্ষ্যে কারা নিরাপত্তাব্যবস্থার আধুনিকায়ন করা হবে। একই সঙ্গে তিনি কারারক্ষীদের হুঁশিয়ার করে বলেন, যারা এ জঙ্গি, সন্ত্রাসী কিংবা মাদক ব্যবসায়ীদের সহযোগিতা করবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কারা সপ্তাহ উপলক্ষে কারা কর্মকর্তা ও কর্মচারীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ...
সুন্দরবন রক্ষায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের গুচ্ছ সুপারিশ

সুন্দরবন রক্ষায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের গুচ্ছ সুপারিশ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  শ্যালা নদীতে তেলবাহী ট্যাংকারডুবির ঘটনায় পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন যখন হুমকির মুখে, ঠিক সেই সময় মহামূল্যবান এই বন রক্ষায় এক গুচ্ছ সুপারিশ করা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার সরেজমিন সুন্দরবন পরিদর্শন শেষে এর বর্তমান অবস্থার বিস্তারিত উল্লেখ করে সুপারিশগুলো পরিবেশ মন্ত্রণালয়ের কাছে পেশ করেছেন। সম্প্রতি জমা দেওয়া এ প্রতিবেদনের অনুলিপি সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হয়েছে। প্রতিবেদনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো আন্তমন্ত্রণালয় সভা করে দ্রুত কিভাবে এ বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিতে পারে সে বিষয়েও দেওয়া হয়েছে দিকনির্দেশনা। প্রতিবেদনটির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে লেখা একটি চিঠিও সংযুক্ত করা হয়েছে। প্রতিবেদনটি কালের কণ্ঠের হাতে রয়েছে। এতে সুন্দরবন পরিদর্শনে পাওয়া সমস্যা ও করণীয় সম্পর্ক...
কায়সারের ফাঁসি

কায়সারের ফাঁসি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  মহান মুক্তিযুদ্ধের সময় হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় স্বাধীনতাবিরোধী ঘাতকদের প্লাটফরম ‘কায়সার বাহিনী’র প্রধান এবং এরশাদ সরকারের কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামির উপস্থিতিতে জনাকীর্ণ বিচারকক্ষে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর পক্ষে গতকাল এ মামলার রায় ঘোষণা করেন চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান। কায়সারের বিরুদ্ধে আনা গণহত্যা, হত্যা, ধর্ষণ, নির্যাতন, লুণ্ঠন ও অগ্নিসংযোগের সাত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সর্বোচ্চ এ দণ্ড দেওয়া হয়। প্রমাণিত না হওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে দুটি অভিযোগ থেকে। দণ্ডের জবাবে কায়সার কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া দেখাননি। বীরাঙ্গনা ও যুদ্ধশিশুদের ‘সমরনায়ক’ আখ্যায়িত করে রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, তাদের প্রাপ্য সম্মান, সামাজিক নিরাপত্তা ...
খালেদার সমাবেশ নিয়ে ছাত্রলীগ-ছাত্রদল মুখোমুখি!

খালেদার সমাবেশ নিয়ে ছাত্রলীগ-ছাত্রদল মুখোমুখি!

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তারেক রহমানের বক্তব্য প্রত্যাহার না করা হলে দেশের কোথাও খালেদা জিয়াকে সমাবেশ করতে দেওয়া হবে না বলে ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় সংগঠনটির সভাপতি এইচ এম বদিউজ্জামান এ কথা বলেন। ছাত্রলীগের হুমকি উড়িয়ে দিয়ে গাজীপুরে খালেদা জিয়ার সমাবেশ আয়োজনের দায়িত্ব নিয়েছে ছাত্রদল। গাজীপুরসহ দেশে সমাবেশ প্রতিহত করার ঘোষণার পরিণাম কী ভয়াবহ হতে পারে, ছাত্রলীগকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, বলেছেন ছাত্রদল সাধারণ সম্পাদক আকরামুল হাসান। এদিকে, ছাত্রদলের গণধোলাই দেওয়ার ঘোষণা বিষয়ে ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বলেন, তাদের (ছাত্রদল) শব্দবোমায় আমরা ভয় পাই না। ক্যাম্পাসে ভায়োলেন্স তাদের অভ্যাস, আমাদের নয়। তাদের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আহ্বান জানাচ্ছি। এর আগে আজ বিকেলে নয়াপল্টনে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্প...
আরও ৫৫ জঙ্গিকে ফাঁসি দেবে পাকিস্তান

আরও ৫৫ জঙ্গিকে ফাঁসি দেবে পাকিস্তান

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  পাকিস্তানে মৃত্যুদ-প্রাপ্ত ৫৫ জঙ্গির ফাঁসির রায় কার্যকর করবে পাকিস্তান। প্রেসিডেন্ট মামনুন হুসেইন সম্প্রতি তাদের ক্ষমাভিক্ষার আবেদন প্রত্যাখ্যান করেন। আগামী কয়েকদিনের মধ্যেই ওই জঙ্গিদের ফাঁসি কার্যকর করা হবে। এর আগেও দোষী সাব্যস্ত ৫৫ জঙ্গি ক্ষমাভিক্ষার আবেদন জানিয়েছিল। কিন্তু, আন্তর্জাতিক চাপের আশঙ্কায় তৎকালীন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি তাদের বিরুদ্ধে কোন সিদ্ধান্ত নেননি। এ খবর দিয়েছে অনলাইন ডন। গতকাল রাতে ফয়সালাবাদের জেলা কারাগারে ৪ জঙ্গির মৃত্যুদ- কার্যকর করা হয়। সাবেক স্বৈরশাসক জেনারেল (অব.) পারভেজ মোশাররফকে হত্যা চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন তারা। কয়েক বছর আগে সামরিক আদালতে মৃত্যুদ-ের রায় দেয়ার পর জুবাইর আহমেদ, রশিদ কুরেশী, গোলাম সারোয়ার ভাট্টি ও আখলাক আহমেদের ফাঁসি কার্যকর করা হয় গতকাল। গত ১৬ই ডিসেম্বর পেশোয়ারে সেনা পরিচালিত স্কুলে তালেবান জঙ্গিদের হামলায় ১৩২ স্ক...
পিরোজপুরে তারেক রহমানের বিরুদ্ধে মানহানি মামলা, গ্রেফতারি পরোয়ানা

পিরোজপুরে তারেক রহমানের বিরুদ্ধে মানহানি মামলা, গ্রেফতারি পরোয়ানা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'রাজাকার', 'পাকবন্ধু' বলে অভিহিত করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মানহানি মামলা করেছে পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি আলাউদ্দিন খান।সোমবার পিরোজপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আবুল বাসারের আদালতে এ মামলা দায়ের করলে বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে শুনানি শেষে তারেক জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন। একই সময় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন অপর আর একটি মামলায় বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্ট করা এবং উস্কানিমূলক বক্তব্য প্রদানের অভিযোগ এনে তারেক রহমানের বিরুদ্ধে একই আদালতে আর একটি মামলা দায়ের করেন। শুনানি শেষে বিজ্ঞ বিচারক অভিযোগটি থানায় প্রেরন করে এফআইআর করার আদেশ দেন।...

মীরসরাইয়ে ১০দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয়মেলার উদ্বোধন

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে সোমবার (২২ ডিসেম্বর) বিকাল ৪ টায় উপজেলার জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ১০দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে। উক্ত মেলা উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) হেলাল মোর্শেদ খান বীর বিক্রম, এসময় আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ডের মহাসচিব এমদাদ হোসেন মতিন, চট্টগ্রাম জেলা কমান্ডার সাহাব উদ্দিন, ফেনী জেলা কমান্ডার আবদুল হান্নান, পটিয়া উপজেলা কমান্ডার মহিউদ্দিন, উত্তরজেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য খুরশিদ আলম আজাদ, নুরুল হুদা, বিজয় মেলা কমিটির চেয়ারম্যান ও মীরসরাই মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহম্মদ, মেলার মহাসচিব ও ডেপুটি কমান্ডার আবুল হাশিম ও জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও প্রধান সমন্বয়ক মকসুদ আহম্মদ চৌধুরী প্রমুখ। মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ডের চেয়ার...
আরিফ-হারিছসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আরিফ-হারিছসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ সব পলাতক আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ রবিবার দুপুরে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রশীদ আহমেদ মিলনের আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।কিবরিয়া হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেরুন নেছা পারুল রবিবার দুপুরে দুই আসামীর নাম সংশোধন করে চতুর্থ দফায় সম্পূরক চার্জশিট দাখিল করেন।গত ১৩ নভেম্বর কিবরিয়া হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেরুন নেছা পারুল তৃতীয় দফায় সম্পূরক চার্জশিট দাখিল করেন।...