Sunday, November 8Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

জোরারগঞ্জ যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব প্রতিবেদকঃ মীরসরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবলীগ নেতা ও তার ভাইকে কুপিয়েছে প্রতিপক্ষ। রবিবার (১৫মে) রাত ৮টার সময় উপজেলার জোরারগঞ্জ থানার দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন সোনাপাহাড় এলাকার মৃত আবুল কাশেমের পুত্র জোরারগঞ্জ ইউনিয়ন যুবলীগ নেতা মোস্তফা সরোয়ার (৩৬) তার বড় ভাই সাইফুল ইসলাম (৪২)। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসা দেয়া হচ্ছে। সূত্রমতে জানা গেছে, ঘটনার দিন রাতে দক্ষিণ সোনাপাহাড় এলাকায় বসে সরোয়ার আড্ডা দিচ্ছিল। এসময় একটু দুরে স্থানীয় রাসেল, সরোয়ারের মামা মেজবা প্রকাশ মেজুর চোখে টর্চলাইটের আলো দেয়। এসময় মেজু তার চোখে টচ্লাইটের আলো ফেলার কারণ জিজ্ঞেস করায় রাসেল তাকে এলোপাতাড়ি মারধর করতে থাকে। মামাকে বাঁচাতে সরোয়ার এগিয়ে গেলে রাসেল, তার ভাই ফয়সাল ও বাবা চান্দু দৌড়ে গিয়ে বাড়ি থেকে রাম দা নিয়ে এসে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে করে সরোয়ারের দ...

মেম্বার হয়ে এলাকার উন্নয়নের অংশীদার হতে চাই :জিয়াউল ইসলাম সুমন

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
পথিক আনোয়ার- আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে চলছে নির্বাচনী আমেজ,নির্বাচনী উৎসব।চা দোকান,রাস্তা ঘাট সর্বত্রই চলছে নির্বাচনী গুঞ্জন।কে হচ্ছেন ২নং ওয়ার্ডের পরবর্তী মেম্বার।এলাকার জনসাধারনের সাথে কথা বলা জানা যায়,তারা একজন শিক্ষিত ও সমাজসেবককেই মেম্বার হিসেবে দেখতে চায়। এই ওয়ার্ডের মেম্বার প্রার্থী জিয়াউল ইসলাম প্রিন্স সুমন বলেন,মেম্বার হয়ে আমি এলাকায় শান্তি শৃঙ্খলা ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত করব। তিনি আরো বলেন,আমবাড়িয়া,ফেনাফুনি ও গোভনিয়া গ্রামকে আমি আদর্শ গ্রামে পরিনত করব। উল্লেখ, জিয়াউল ইসলাম প্রিন্স সুমন দক্ষিন আমবাড়িয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন।তিনি ছাত্রজীবনের বঙ্গবন্ধুর আদর্শের ছাত্রলীগের সাথেই জড়িত ছিলেন।বর্তমানে এলাকার সামাজিক সংগঠন 'আমবাড়িয়া যুবকল্যান সংঘের 'সর্বোচ্চ পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।তাছাড়া এলাকার বিভিন্ন ...

বিএনপি দুই চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল

মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব প্রতিবেদক:: আগামী ৪জুন মীরসরাইয়ের ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন যাচাই বাছাইয়ে বিএনপি’র মনোনীত দুইজন চেয়ারম্যান প্রার্থীসহ তিন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন।গতকাল বৃহস্পতিবার (১২এপ্রিল) মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রির্টানিং কর্মকর্তা। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন করেরহাট ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী এরমান হোসেন ও মিঠানালা ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী শাখাওয়াত হোসেন মানিক । এছাড়া মায়ানী ইউনিয়নে মেম্বার প্রার্থী এমরান হোসেন, মঘাদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাজিব চৌধুরী, ৪ নম্বর ওয়ার্ডের মীর হোসেন মামুন, ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার নুরনবী ও ৯ নম্বর ওয়ার্ডের অলি আহমদের মনোনয়ন বাতিল করা হয়েছে। করেরহাট ইউনিয়নে সংরক্ষিত সদস্য প্রার্থী খালেদা আক্তারের মনোনয়নপত্র ব...

জোরারগঞ্জে ছিনতাইকারীর হামলায় দুই পথচারী আহত

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
রাজিব মজুমদার : মীরসরাইয়ের জোরারগঞ্জে দুই পথচারীকে আহত করে সর্বস্ব লুটে নিয়েছে ছিনতাইকারীরা। গত সোমবার (৯ মে) রাত সাড়ে ৮টার দিকে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এতে করে সাহেবপুর গ্রামের সুরেন্দ্র কর্মকারের পুত্র পলাশ কর্মকার (৫৫) ও গৌবিন্দপুর গ্রামের মৃত কিরণ চন্দ্র নাথের পুত্র হারাধন চন্দ্র নাথ (৪৫) নামে দুইজন আহত হয়। জানা গেছে, মীরসরাইয়ের জোরারগঞ্জের প্রজেক্ট রোড়ের নন্দনপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নালার পাশে রাত সাড়ে ৮টার দিকে সংঘবদ্ধ ছিনতাইকারীরা চাকু ও রামদা নিয়ে প্রথমে পথচারী পলাশ ও প্রায় আধঘন্টা পর হারাধনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে সর্বস্ব লুটে নিয়ে যায়। এসময় তাদেরকে উদ্ধার করে স্থানীয় মস্তাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে পলাশ কর্মকারের অবস্থার অবনতি ঘটলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পলাশ কর্মকার পেশায় কামার ও হারাধন চন্দ্র নাথ কৃষক বলে জানা গেছে। এ ব্যাপারে ...
মীরসরাইয়ে ঘন ঘন লোডশেডিং বিপর্যস্ত জনজীবন

মীরসরাইয়ে ঘন ঘন লোডশেডিং বিপর্যস্ত জনজীবন

জনপদ, মীরসরাই, সংবাদ শিরোনাম
আকাশ ইকবাল: মীরসরাইয়ে অব্যাহত তীব্র দাবদাহরে কারণে জনজীবন নেমে এসেছে চরম বিপর্যয়। অন্যদিকে গরমের সঙ্গে পাল্লা দিয়ে কয়েক দিন ধরে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং এ সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রচন্ড গরমে ষাধারণ মানুষ স্বাভাবিক কাজকর্ম করতে হাঁপিয়ে উঠছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদে প্রচন্ড তাপমাত্র বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ নিজ প্রয়োজন ছাড়া ঘর থেকে একেবারেই বের হচ্ছে না। তবে খেটে খাওয়া মানুষ বাধ্য হয়ে রিকশা, ভ্যান, কৃষি কিংবা পাহাড়ে গিয়ে কাজ করছে। কোথাও একটু স্বস্তি পাচ্ছে না মানুষ। গরমের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় সর্দি, কাশি, জ্বর ও ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ যা বিভিন্ন হাসপাতালে গেলে দেখা যায়। প্রতিদিন কি পরিমাণ রোগী হাসপাতালে গিয়ে ভীড় জমাচ্ছে তা না গেলে বুঝা যায় না। বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, খেটে খাওয়া লোকজন সামান্য স্বস্তি পেতে গাছের নিচে বিশ্রাম নিচ্ছে। পাশাপাশি প...
বারইয়ারহাটে বিদ্যুতের দাবীতে ব্যবসায়ীদের মানববন্ধন

বারইয়ারহাটে বিদ্যুতের দাবীতে ব্যবসায়ীদের মানববন্ধন

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
  নিজস্ব প্রতিবেদক ঃ লাগাতার লোডশেডিংয়ে অতিষ্ট মীরসরাই উপজেলার প্রায় ৫ লক্ষ জনগন। অবশেষে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছে ভুক্তভোগী ব্যবসায়ী ও জনতা। গতকাল বৃহস্পতিবার ( ২৮ এপ্রিল) উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসদরে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে তাদের দাবী একটাই অন্যকোন দাবী নাই, দাবী শুধু একটাই নিরবিচ্ছিন্ন বিদ্যুত চাই । উক্ত মানববন্ধরে এমরানুল হক শাহীনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য প্রদান করেন, বাইয়ারহাট পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন, হিঙ্গুলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, কমফোর্ট হাসপাতালের পরিচালক নিজাম উদ্দিন, বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এম হেদায়েত উল্লাহ, প্রচার সম্পাদক সাহাব উদ্দিন, সদস্য জসিম উদ্দিন, অংকুর চক্রবর্তি, ব্যবসায়ী আবুল বাশার, বারইয়ারহাট জুয়েলারী সমিতির ...
ঢাকায় এসেছিলেন চে গুয়েভারা

ঢাকায় এসেছিলেন চে গুয়েভারা

আন্তর্জাতিক, জাতীয়, প্রথম পাতা, মুক্তাঙ্গন, সংবাদ শিরোনাম
খবরিকা ডেস্ক: ১৯৫৯ সালে চে গুয়েভারা পূর্ব পাকিস্তানে এক গোপন সফরে এসেছিলেন। গোপন এ সফরে তিনি আদমজী পাটকলের ৩ নম্বর মিলের শ্রমিক-নেতাকর্মীদের সঙ্গে আধা ঘণ্টার এক অনির্ধারিত বৈঠকে মিলিত হয়েছিলেন। ১৯৫৯ সালে কিউবার সামরিক একনায়ক বাতিস্তাকে সশস্ত্র লড়াইয়ে উত্খাতের মাধ্যমে কিউবা বিপ্লব সংঘটিত হয় অবিসংবাদিত নেতা ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে। আর তার সঙ্গী ছিলেন তখন আর্জেন্টিনার তরুণ ডাক্তার চে গুয়েভারা। বিপ্লব সম্পন্ন হওয়ার পর ফিদেল চে’কে বানদুং প্যাক্টে অন্তর্ভুক্ত দেশগুলোয় সফরে পাঠান। এ উদ্দেশ্যে ১৯৫৯ সালের ১২ জুন দীর্ঘ বিদেশ সফরে চে হাভানা ছাড়েন। সফরের অংশ হিসেবে জুনের শেষদিন চে ভারতে পৌঁছান। আসেন কলকাতায়ও। ভারত সফর শেষে চে গোপনে বাংলাদেশ (তত্কালীন পূর্ব পাকিস্তান) ঘুরে যান। চে’র বিভিন্ন জীবনীকারদের গ্রন্থ, বিদেশী সাংবাদিকদের অনুসরণ করে চে’র বাংলাদেশ সফর সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। এর সূ...
৪৮ ঘন্টার মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী : আবহাওয়া দপ্তর

৪৮ ঘন্টার মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী : আবহাওয়া দপ্তর

জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ
৪৮ ঘন্টার মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী : আবহাওয়া দপ্তর অবশেষে কাটতে চলেছে হাঁসফাঁস গরম৷ তীব্র দহন জ্বালা কাটিয়ে শহরে আসতে চলেছে বৃষ্টি৷ আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই স্বস্তির বৃষ্টি আসতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে৷ এমনই আশার বাণী শুনিয়েছে আলিপুর আবহাওয়া অফিস৷ মেঘের হাত ধরেই কালবৈশাখীও শুরু হবে৷ পয়লা বৈশাখের আগে থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছিল গরম৷ কখনো ৩৯ কখনো বা ৪০-এর ঘরে ঘোরাঘুরি করছিল তাপমাত্রার পারদ৷ প্রচণ্ড গরমে অনেকেরই শরীর খারাপ হতে থাকে৷ দুপুরের পর থেকে কলকাতা সহ বিভিন্ন জেলায় গরম হাওয়া বইতে শুরু করে৷ দীর্ঘদিন ধরেই এই গরমের হাত থেকে নিস্তার খুঁজছিল মানুষ৷...