মিরসরাইয়ে হামলা চালিয়ে ঘর ভাংচুর , আহত অন্তত-১০ নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
নিজস্ব প্রতিবেদক ঃ চট্টগ্রামের মিরসরাইয়ে দিনদুপুরে ফিল্মিষ্টালে বাড়ীতে প্রবেশ করে বাড়ীর দরজা জানালা ভাংচুর, মহিলাদের পিটিয়ে আহত ও আলমিরা ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। বাদী পক্ষের অভিযোগের ভিত্তিতে সরে জমিন পরিদর্শনে জানা যায়, আজ ২৫ মে বিকেল সাড়ে ৩টার সময় মিরসরাই পৌরসদরস্থ ৪নং ওয়ার্ডের গোভনিয়া গ্রামের সোনামিয়া মিজি বাড়ীর জৈনেক নুর ইসলামের ঘরে একদল অস্ত্রধারী সন্ত্রাসী এ হামলা চালায়। গৃহকর্তা নুর ইসলাম অভিযোগ করে বলেন, একই বাড়ীর আবুল খায়েরের ছেলে নুর উদ্দিন (২৫), ছালা উদ্দিন (২৩), আলো (২২), সাজ্জাদ (২০), মুন্সির ছেলে বেলাল (৩৫) ও অজ্ঞাত আরো ৮-১০ জন এ হামলা চালায়। তিনি আরো জানান, তাদের ঘরের পশ্চিম পাশের দেয়ালের সাথে আবুল খায়েরদের সীমানা প্রাচীর দেয়া নিয়ে সকাল ১০টার সময় বাক বিতন্ডা হয়। বিকেলের হামলাটি ওই ঘটনার রেশ ধরে করা হয়েছে বলি তিনি দাবী করেন। এ স...
