মীরসরাইতে কাসেম টিভি ও আসমানী টিভি চ্যানেলের দৌরাত্ম বৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক::মীরসরাইতে বিভিন্ন অনুষ্ঠানে ইদানিং কিছু সাংবাদিক নামধারী মোবাইল, ক্যামেরা ও মাইক্রোফোনে কাসেম টিভি ও আসমানী টিভি, অনলাইন চ্যানেলের স্টিকার লাগিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। পাশাপাশি নিজেকে সাংবাদিক হিসেবে জাহির করার অপচেষ্টা চালাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব প্রতারকদের অপতৎপরতা দেখা যাচ্ছে। সম্প্রতি জোরারগঞ্জ বিজয় মেলায় তাদের প্রতারনার শিকার হয়ে ভুক্তভোগীরা স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করেন। ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, বিভিন্ন চ্যানেলে তাদের সাক্ষৎকার প্রচার হবে বলে জানিয়ে ক্যামেরা ও মাইক্রোফোন হাতে দাঁড়িয়ে যান সাক্ষাৎকার নেন। এছাড়া বিজয় মেলায় বিভিন্ন রাজনৈতিক নেতা সহ সামাজিক গণ্যমান্য ব্যাক্তিদের মঞ্চে উঠিয়ে, ষ্টলে দাঁড় করিয়ে তাদের থেকে সাক্ষাৎকার নিতে দেখা যায়। এসব সাক্ষাৎকার, সংবাদ কোথায় দেখা...







