রোহিঙ্গা সমস্যা সমাধানে কূটনৈতিক তৎপরতা করুন: ফখরুল
নিউজ ডেস্ক: রোহিঙ্গা ইস্যুতে সরকারের ভূমিকার সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অবিলম্বে রোহিঙ্গা সমস্যা সমাধানে কূটনৈতিক তৎপরতা শুরু করুন।’
তিনি বলেন, ‘যখন দেখি সরকারের নড়াচড়ার আগেই ইন্দোনেশিয়া, তুরস্ক থেকে পররাষ্ট্রমন্ত্রী এবং ফাস্টলেডি বাংলাদেশে চলে এসেছেন, জাতিসংঘের সেক্রেটারি জেনারেল স্টেটম্যান দিচ্ছেন, বিষয়টি আলোচনার জন্য নিরাপত্তা পরিষদে চিঠি পাঠাচ্ছেন, তখনও সরকারের টনক নড়ছে না। এটা দেশের জন্য লজ্জার।’
শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আগামী নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। একতরফা নির্বাচন করে আবার ক্ষমতায় আসতে চায় এ সরকার। আবারও সরকার বিএনপিকে বাইরে রেখে নির্বাচন করতে চায়।’
‘রোহিঙ্গা ইস্যূতে বিএনপি নোংরা রাজন...







