মীরসরাইয়ে শেষ মহুর্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা
খবরিকা রিপোর্টঃ
আসছে খুশির ঈদ। আনন্দ আর খুশিতে সবাই এখন আত্মহারা। আর সেই আনন্দে সবাই ব্যস্ত এখন ঈদের কেনাকাটা নিয়ে। বড় ছোট সকল মার্কেট/ শপিং মলগুলো ইতিমধ্যে ঝলমল করছে আলোকসজ্বায়। ১৫ রমজানের পর থেকে ক্রেতা বাড়তে শুরু করেছে সর্বত্র। ২০ রমজানের পর মার্কেট ও দোকানগুলোতে এখর উপচে পড়া ভীড়।
মীরসরাইয়ের সর্বাধিক সাজে সজ্বিত এখন বারইয়াহাট। আবার পুরোনো ঐতিহ্যময় মিঠাছরা বাজারে ও ক্রেতাদের ভিড় লক্ষনিয়। এছাড়া মীরসরাই সদর, আবুতোরাব, বড়তাকিয়া, জোরারগঞ্জ, করেরহাট, শান্তিরহাট, আবুরহাট, বড়দারোগারহাট সহ সর্বত্র ক্রেতাদের সমাগম লক্ষনীয়। সীতাকুন্ড সদর হাটে বেশী ভিড় থাকলে ও বাড়বকুন্ড, কুমিরা এলাকায় ও মানুষের সমাগম দেখা যাচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, গত কয়েক বছরের মতো এবার ষ্টার জলসা সিরিয়ালের নায়ক নায়িকাদের কাপড় গতবারের চাইতে কিছুটা কম চলছে। তবে এবার চলছে দেশীয় দীপ্ত চ্যানেল সহ বিভিন্ন দেশীয় নায়ক নায়িকাদের প্রভাব।...







