মীরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে জোরারগঞ্জে ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠান উৎসবমুখ ভাবে সম্পন্ন
নিজস্ব প্রতিনিধি : মীরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে ‘ জনতার মুখোমুখি’ এর ২য় পর্ব ৩নং জোরারগঞ্জ ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে। জোরারগঞ্জ আর্দশ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ৩১ আগষ্ট, শনিবার, সকাল সাড়ে ১০টা থেকে অনুষ্ঠিত হয়েছে। মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পলাশের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক রাজিব মজুমদারের সঞ্চালনায় জোরারগঞ্জ বিভিন্ন ইউনিয়নের নানা শ্রেনী পেশার মানুষের ও বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের প্রশ্নোত্তর প্রদান করেন ৩নং জোরারগঞ্জ ইউপি চেয়ারম্যান মকসুদ আহম্মদ চৌধুরী, শিক্ষা বিষয়ক প্রশ্নোত্তর প্রদান করেন জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাং সাইফুল আলম, জোরারগঞ্জ মহিলা কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশিষ দেববর্মণ, জে.বি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার, জোরারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল কুমার নাথ।
রাজনৈতিক সমস্যা ও বিভিন্ন প্রতিকূলতা বিষয়...







