Saturday, November 7Welcome khabarica24 Online

মীরসরাই

সাংবাদিক নুরুল ইসলাম ও রিয়াজের স্মরণসভা অনুষ্ঠিত

খবরিকাকাগজ, জনপদ, প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ
শরিফ উদ্দিন শিবলু ঃ দৈনিক জনকন্ঠ মীরসরাই প্রতিনিধি ফখরুল ইসলাম রিয়াজ এর ২য় মৃত্যুবার্ষিকী ও সদ্য প্রয়াত চট্টগ্রাম প্রেসকাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, ভাষা সৈনিক ও সাপ্তহিক প্রহর সম্পাদক প্রবীণ সাংবাদিক নুরুল ইসলামের স্মরণে ১৫ আগষ্ট বিকাল ৪টায় মীরসরাই সাংবাদিক সমিতি ও স্থানীয় পাকি খবরিকার উদ্যোগে খবরিকার কার্যালয়ে সাংবাদিক সমিতির সভাপতি নীরদ বরণ মন্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় বক্তব্য প্রদান করেন দৈনিক সংবাদ প্রতিনিধি রণজিত ধর, দৈনিক ইনকিলাব প্রতিনিধি আমিনুল হক, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মধ্যপ্রাচ্য প্রতিনিধি কামরুল হাসান জনি, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি রাজিব মজুমদার , দৈনিক কর্ণফুলি প্রতিনিধি আনোয়ারুল হক নিজামী , দৈনিক জনতা প্রতিনিধি শরীফ উদ্দিন শিবলু , দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি নাসির উদ্দিন , পাকি খবরিকার সহ-সম্পাদক ওমর ফারুক ইমন ও...

প্রবীণ সাংবাদিক ও ভাষা সৈনিক নুরুল ইসলাম আর নেই

মীরসরাই
ওমর ফারুক ইমন : চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, ভাষা সৈনিক সাংবাদিক নুরুল ইসলাম (৮৮) আর নেই। তিনি মঙ্গলবার (১২ আগষ্ট) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২ টায় ইন্তেকাল (ইন্নালিল্লাহে....রাজেউন) করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক নুুরুল ইসলাম ১৯২৬ সালে মিরসরাই উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছাত্র জীবনে ১৯৫৩-৫৪ সালে চট্টগ্রামের বোয়ালখালী থানা ছাত্র ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করেন। এর পূর্বে ১৯৫০ এর দশকে অবাঙ্গালী মোবিন সাহেবের ইউনিটি পাবলিকেশন থেকে প্রকাশিত একটি ইংরেজি পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। এরপর তিনি বাংলাদেশ রেডিও চট্টগ্রাম কেন্দ্রে, ১৯৬৩ সালে দৈনিক ইনসাফ পত্রিকার সাব-ইডিটর, ১৯৬৯ সালে দৈনিক পূর্বদেশ, ১৯৭০ সালে দৈনিক অবজারভার, ১৯৭৬ সালে রাজশাহী...

মীরসরাইয়ে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ওসমান গ্রেফতার

মীরসরাই
প্রতিনিধি : চট্টগ্রামের মীরসরাইয়ে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ওসমানকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। আজ দুপুর ১টার সময় বারইয়ারহাট পৌরসভার গাছ মার্কেটের কামাল হোসেনের ফার্নিচার দোকানের পাশের কক্ষ থেকে তাকে ১ টি পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ গ্রেফতার করে এসআই আলমগীর, এসআই শফিকুল, এএসআই আব্দুল্লাহ সহ পুলিশের একটি ফোর্স। গ্রেফতারকৃত ওসমান গনি (২৮) উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের ভালুকিয়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে। জোরারগঞ্জ থানার ওসি একেএম লিয়াকত আলী জানান, গ্রেফতারকৃত ওসমানের বিরুদ্ধে মাদক, হত্যা, অস্ত্র ও চোরা কারবারীসহ ডজন খানেক মামলা রয়েছে।...

মীরসরাইয়ে পুকুর থেকে মহিলার লাশ উদ্ধার

মীরসরাই
প্রতিনিধি : মীরসরাইয়ের ১নং করেরহাট ইউনিয়নের হিঙ্গুলী মোহম্মদিয়া কমপ্লেক্সের সামনের একটি মসজিদের পুকুর থেকে শনিবার দুপুর ১২টার সময় বয়োবৃদ্ধ মহিলার লাশ উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। নিহত বৃদ্ধা হালিমা আক্তার (৬০) ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার জয়পুর গ্রামের জহুরুল হকের স্ত্রী। নিহতের মেয়ে মায়া আক্তার জানান, হালিমা মানসিক ভারসাম্যহীন ছিলো। সে গত বৃহস্পতিবার সকালে বাড়ী থেকে বের হয়ে আর বাড়ী ফেরেনি। তাঁকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও সন্ধান পাওয়া যায়নি। গতকাল (৯ আগষ্ট) মহিলার লাশ উদ্ধারের খবর পেয়ে তারা জোরারগঞ্জ থানায় এসে লাশ সনাক্ত করে। এ বিষয়ে জোরারগঞ্জ থানার এসআই রবিউল বলেন, লাশ উদ্ধার করে থানায় আনার পর তার পরিচয় সনাক্ত করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। এ বিষয়ে গ্রাম পুলিশের এক সদস্য বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।...

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, আহত-৪

মীরসরাই
মীরসরাই প্রতিনিধি : মীরসরাইয়ে দুটি সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মাহবুবুল আলম (৬২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। এসময় আরো ৪ জন আহত হয়। শনিবার (৯ জুলাই) সকালে উপজেলার ছোট কমলদহ বাজারে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিজামপুর কলেজ থেকে ছোট কমলদহগামী একটি সিএনজি অটোরিক্সার সাথে বড়দারোগাহাট থেকে বড়তাকিয়াগামী একটি সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মাহবুবুল আলম নামে এক যাত্রী মারা যায়। এসয় আরো ৪ সিএনজি যাত্রী আহত হয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। মাহবুবুল আলম ওয়াহেদপুর এলাকায় তার মেয়ের শশুর বাড়িতে যাচ্ছিল। তার বাড়ী ওয়াহেদপুর ইউনিয়নের পদুয়া গ্রামে। ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন সেলিম ঘটনার সত্যতা স্বীকার করেন। এ বিষয়ে নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থল থেকে একটি সিএনজি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে এসেছি।...
ফিলিস্তিনের উপর ইসরাইলি হামলার  প্রতিবাদে মীরসরাইয়ে মানববন্ধন

ফিলিস্তিনের উপর ইসরাইলি হামলার প্রতিবাদে মীরসরাইয়ে মানববন্ধন

মীরসরাই
নিজস্ব প্রতিনিধি :ফিলিস্তিনী জনগনের উপর ইসরাইলি বর্বর হামলার প্রতিবাদে চট্টগ্রামের মীরসরাইয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। মঙ্গলবার বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটি মিরসরাই উপজেলা শাখার উদ্যোগে বিভিন্ন পেশা ও শ্রেনীর মানুষের অংশগ্রহনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই সদরস্থ সাংবাদিক রিয়াজ স্মৃতি চত্বরে উক্ত কর্মসূচী পালন করে। ছাত্র ফ্রন্ট মীরসরাই কলেজ শাখার সভাপতি ইউনুস মিয়া শামীমের সঞ্চালনায় বাসদ মীরসরাই উপজেলা শাখার সংগঠক আব্দুস সালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রমিক নেতা আজিজুর রহমান নিজামী, আনোয়ার হোসেন, বাসদ নেতা শ্যামল কুমার দে, নাজিম উদ্দিন, বিএনপি নেতা নাছির উদ্দিন, সাংবাদিক মাহবুবুর রহমান পলাশ, রাজিব মজুমদার, মোহাম্মদ ইউসুফ, নাসির উদ্দিন, জাবেদ চৌধুরী, প্রমুখ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা খায়ের আহম্মদ, মীর হোসেন, সাংবাদিক আমিনুল হক প্রমুখ। এসময় বক্তরা বলেন,...

মীরসরাই প্রবাসী কল্যাণ কার্যালয় ও এমপিএন২৪ডটকম’র লগো উন্মোচন

মীরসরাই
নিজস্ব প্রতিনিধি : প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে বিভিন্ন সেবামূলক উদ্যোগ হিসেবে মীরসরাই প্রবাসী কল্যান কার্যালয় ও প্রবাসী অনলাইন সংবাদপত্র এমপিএন২৪ডটকম’র (সঢ়হ২৪.পড়স) লগো উন্মোচন ও অফিস উদ্বোধন করেন মীরসরাই পৌরসভার মেয়র এম শাহজাহান। আজ শনিবার (২ আগষ্ট) সকাল ১১ টায় মীরসরাই উপজেলা সদরের পৌর মার্কেটে উক্ত কার্যালয় উদ্বোধন ও প্রবাসী কল্যান পত্রিকাটির কার্যালয়ে লগো উন্মোচন করেন মীরসরাই পৌরসভার মেয়র এম শাহজাহান। সৌদিআরবস্থ মীরসরাই এসোসিয়েশান এর সভাপতি ও প্রবাসী কল্যান সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ এর সভাপতিত্বে আল-হেরা স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক সাইদুল ইসলামের সঞ্চালনায় সহ-সম্পাদক মীর্জা মোহাম্মদ আরিফের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী সম্পাদক এম আনোয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক নীরদ বরণ মন্ডল, কবি ও সাংবাদি...
মিরসরাইয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা  মাঠে একঝাঁক ছাত্র-তরুণ

মিরসরাইয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা মাঠে একঝাঁক ছাত্র-তরুণ

মীরসরাই
মিরসরাই প্রতিনিধি : আসন্ন ঈদকে সামনে রেখে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় কলেজ পড়–য়া একঝাঁক তরুণ পরিবেশের ভারসাম্য রক্ষায় স্থানীয় ব্যবসায়ীদের বিভিন্ন সতকর্তামূলক পরামর্শ দেয়াসহ বাজারকে সুন্দর ও পরিস্কার পরিচ্ছন্ন রাখতে মাঠে নেমেছে। গতকাল শনিবার রমজান ও প্রখর রোদকে উপেক্ষা করে উপজেলার বামনসুন্দর বাজারে অন্য রকম এই কর্মসূচির সূচনা করে বামনসুন্দরের কলেজ পড়–য়া কিছু ছাত্র-তরুণ।উপজেলা ঘুরে দেখা গেছে, স্থানীয় বাজার গুলোর মধ্যে মিঠানালা, কাটাছরা, এছাকড্রাইভার হাট, ঝুলনপোল, দূর্গাপুর সহ পার্শ্ববর্তি কয়েকটি ইউনিয়নের জন্য বামনসুন্দর দারোগারহাটই ক্রেতা-বিক্রেতাদের পছন্দের অন্যতম বাজার। কিন্তু বৃষ্টিপাত ও দোকানিদের ফেলা যত্রতত্র ময়লা আর্বজনায় বাজারের বর্তমান অবস্থা খুবই করুণ। বেশ কয়েকটি মোড়ে পানি নিষ্কাশনের জন্য ব্যবহৃত ড্রেনগুলো বন্ধ হয়ে গিয়েও চড়াচ্ছে দূর্গন্ধ। বাজারের দায়িত্বে থাকা ব্যক্তিবর্গ ও স্থানী...