আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করতে হবে – এম.কে আনোয়ার
ইমাম হোসেন: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য এম.কে আনোয়ার বলেছেন মানুষ হত্যার রাজনীতি করে কোন সরকার ক্ষমতায় টিকে থাকতে পারেনি, এ সরকারও পারবেনা। তিনি বলেন সরকার নিজ মতাদর্শ বিরোধী সংবাদপত্র ও টিভি চ্যানেল বন্ধ করার মাধ্যমে গনমাধ্যমের কন্ঠরোধ করার চেষ্টা করছে। বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে বহাল করারও সমালোচনা করেন। সরকার পতনের আন্দোলনের জন্য বিএনপি’র নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বৃহস্পতিবার (২৮শে আগষ্ট) সকাল ১০ টায় চট্টগ্রামের মীরসরাইয়ে উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বিএনপির উক্ত কর্মী সমাবেশে এসে মারামারি হামলা- পাল্টা হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এর জন্য জেলাকে কঠোর পদক্ষেপ এর নির্দেশ প্রদান করেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, তথ্য ও গব...

