ঢাবিতে ভর্তি পরীক্ষায় তৃতীয় হলেন মিরসরাইয়ের আবু তোরাব কলেজের জমির
নিজস্ব প্রতিবেদক ॥ অথচ গল্প সিনেমার মতই প্রাচ্যের অক্সফোর্ড জয় করে রীতিমত সকলকে অবাক করে দিলেন গ্রামের অতি সাধারণ একজন শিক্ষার্থী। যিনি মিরসরাইয়ের প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক গন্ডি পার হয়েছেন। তাঁর নাম মোহাম্মদ জমির উদ্দিন। সে উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের তিনঘোরিয়া টোলা শেখ কাজী বৈদ্য বাড়ির অবসরপ্রাপ্ত শিক্ষক নূর ছোবহানের পুত্র।
ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতো সে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে। তখন থেকে প্রবল ইচ্ছা শক্তি অধ্যবসায় করে এগিয়ে যাচ্ছিলেন মেধাবী জমির। অবেশেষে তার স্বপ্ন পূরন হয়েছে। ভর্তি পরীক্ষায় (খ) ইউনিটে ৩য় সেরা হয়ে পড়ার সুযোগ পেয়েছেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। মোহাম্মদ জমির উদ্দিন মিরসরাই উপজেলার আবুতোরাব প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ থেকে এইচএসি পাশ করেন।
মেধাবী এই শিক্ষার্থী গত ৯ অক্টোবর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্...
