Saturday, November 7Welcome khabarica24 Online

মীরসরাই

মীরসরাইতে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

মীরসরাই, সারা-দেশ
নিজস্ব প্রতিবেদক- মীরসরাই উপজেলার কাটাছড়া ইউনিয়নের পশ্চিম কাটাছড়া গ্রামে পানিতে ডুবে  এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার  (৯জুলাই) সকাল ১১টা এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় যে মীরসরাই উপজেলার ৭নং কাটাছরা ইউনিয়নের পশ্চিম কাটাছড়া গ্রামের  আমান উল্ল্যাহ ভুঁইয়া বাড়ি সাইদুল ইসলামের ছেলে  শরিফুল ইসলাম(চাঁদ) নামে (২)  বছরের শিশু  মর্মান্তিক মৃত্যু ঘটে। সকাল ১১টা সবার সাথে খেলা করছিল শরিফুল ইসলাম সবার অগোচরে বাড়ীর সামনে পুকুরের  পানিতে ডুবে যায়। কিছুক্ষন পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে শরিফুল ইসলামকে পানি থেকে ডাঙ্গায় তুলে পেট ছেপে পানি বাহির করার চেষ্টা করে । পরে তাকে দ্রুত স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত্য ঘোষনা করে।...

পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন

প্রথম পাতা, বিনোদন, মীরসরাই, সারা-দেশ
এম.ইমাম হোসেনঃ ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ আর এই ঈদের আনন্দকে ধরে রাখতে ভিন্ন ধরণের আয়োজন করলো  পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ। আর এই পরিষদের উর্দ্যােগে গতকাল (৭জুলাই) সকাল ১০টা বিদ্যালয় প্রাঙ্গনে ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ১৩নং মায়ানীর ইউপি চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী। পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবু ছালেক আর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রাক্তন ছাত্র আবু ইব্রাহিমের ও ওহিদুল ইসলামের যৌথ সঞ্চলনায়  অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মীর হোসেন ও আরিফুল ইসলাম।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের মীরসরাই উপজেলার শাখার সভাপতি শেখ আতাউর রহমান,বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর কবির চৌঃ, প্রতিষ্ঠাকালিন সভাপতি সাহাবুউদ্দিন (ওলি) ও সদস্য হাজ্বী ...

মীরসরাইয়ে (বিএনপি)‘র উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব প্রতিবেদক-   মীরসরাই উপজেলার জাতীয়বাদী দল (বিএনপি)‘র উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। গত ১জুলাই বিকাল ৫টা মীরসরাই ডিগ্রী কলেজের একটি হল রুমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে পৌরসভার বিএনপি আহ্বায়ক ফকির আহম্মদের সভাপতিত্বে ও উপজেলার বিএনপি যুগ্ন- আহ্বায়ক নুরুল আবছারের  সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক সেক্রেটারি আব্দুল আওয়াল চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পৌরসভার বিএনপির সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন, পৌরসভা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম পারভেজ, ১৬নং সাহেরখালী সাবেক চেয়ারম্যান নুর হোসেন, ৯নং ইউনিয়নের বিএনপি সভাপতি আনোয়ার হোসেন, ১নং সভাপতি সিরাজুল ইসলাম, ১১নং সাধারন সম্পাদক আলা উদ্দিন , ১৩নং মায়ানী আহ্বায়ক নুর হোসেন, ১২নং যুগ্ন-আহ্বায়ক আবদুর রহিম বাবলু,  ছাত্রনেতা ফরহাদ হোস...

বারইয়ারহাট পৌর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

মীরসরাই, সারা-দেশ
নাছির উদ্দিন ঃ মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার ১ জুলাই সন্ধ্যায় জামালপুর গ্রামের মাঈন উদ্দিন লিটনের বাড়ীতে এই ইফতার মাহফিলের আয়োজন করে বারইয়ারহাট পৌর যুবদল ও ছাত্রদল। মাহফিলে বারইয়ারহাট পৌর বিএনপির যুগ্ন আহবায়ক নিজাম উদ্দিনের সঞ্চালনায় এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাবেক সভাপতি মাঈন উদ্দিন লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ খায়েজ আহম্মদ মেম্বার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক নুরুল আবছার মিয়াজী চেয়ারম্যান, মিরসরাই উপজেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক ইউছুপ জমিদার, বারইয়ারহাট পৌর বিএনপির যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন কমিশনার, সাইদুল ইসলাম মামুন কমিশনার, জহিরুল হক খন্দকার, সেলিম উদ্দিন হাজারী, শহীদুল ইসলাম মেহেদী, পৌর যুবদলের য...

মিরসরাইয়ে জাতীয় পার্টির ইফতার ও দোয়ার মাহফিল সম্পন্ন

মীরসরাই
নিজস্ব প্রতিবেদক ঃ মিরসরাইয়ের জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। গত ২৮ জুন বিকাল ৫টা মিরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিরসরাই উপজেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যাপক আহম্মদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুল আলম, চাটগাঁর সভাপতি আব্দুল করিম, সাবেক সাংসদ নজরুল ইসলাম, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, জাতীয় পার্টির মিরসরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক এরশাদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক জুনু, অর্থ সম্পাদক নুরুননবী, শিক্ষা বিষয়ক সম্পাদক ছলিম উল্লাহ চৌধুরী প্রমুখ।...

মিরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় চালক ও হেলপার নিহত

মীরসরাই, সারা-দেশ
নাছির উদ্দিন ঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকায় আজ ২৮ জুন দুপুর ১২টায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ট্রাকচালক ও সহকারির মর্মান্তিক মৃত্যু ঘটে। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ফরিদ উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে ঢাকামুখি রডবোঝাই ট্রাক নং (ঢাকা মেট্রো, ট ১৪-৫৪৮১) বিপরীতমুখী চট্টগ্রাম গামী মিনিট্রাক (ফিরোজপুর ন ১১-৩১৪৫)’র সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে মিনিট্রাকের চালক কামাল উদ্দিন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। তার বাড়ী সীতাকুন্ড উপজেলার এয়াকুবনগর গ্রামে। এঘটনায় গুরুতর আহত অপর এক হেলপার মান্না ( ৩৫) কে ও মস্তাননগর হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। দুর্ঘটনাকালীন সময়ে ঘটনাস্থলের অদূরেই মহাসড়ক দিয়ে যাচ্ছিল সেনাবাহিনীর গাড়ী। দূর্ঘটনা দেখে সেনা কর্মকর্তাসহ সৈনিকগণ ও মিরসরাই থানার ওসি ইমজিয়াজ এমকে ভূঞাঁ ঘটনাস্থলে পৌছে দূর্ঘটনাকবলিত ট্রাকদুটি উদ্ধার করেন।...

এবি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
  নিজস্ব প্রতিবেদক ঃ মীরসরাইয়ের পূর্ব দুর্গাপুরস্থ স্বেচ্ছাসেবী সংগঠন এবি(আঞ্জুমান-বদিউল আলম) ফাউন্ডেশনের উদ্যোগে গত ২৭ জুন বিকাল ৫টায় দুর্গাপুরস্থ  নিজ বাড়ীর প্রাঙ্গনে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য সাবেক মেম্বার ক্যাপ্টেন(অবঃ)মজিবুল হকের সভাপতিত্বে ফাউন্ডেশনের অর্থ সম্পাদক অ্যাডভোকেট রাশেদ খান মেননের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ জসীম উদ্দিন। আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ সভাপতি বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসার(অবঃ) আমিন শরীফ ভূঁঞা, থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আলা উদ্দিন, অধ্যাপক সেলিম নিজামী, সমাজ সেবক আকবর হোসেন, মীরসরাই সাংবাদিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামী,  আজিজ মেম্বার,ফাউন্ডেশনের সদস্য শামসু মেম্বার, সিরাজ উদ্দিন, জাহাঙ্গীর কবির শামীম প্রমুখ। উক্ত মাহফিলের মুনাজাত পরি...

মীরসরাইতে ইউসাম এর উচ্চ শিক্ষায় উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত

প্রথম পাতা, মীরসরাই
নিজস্ব প্রতিবেদক-- মীরসরাই উপজেলার বিভিন্ন এলাকার সন্তানদের মধ্যে বর্তমানে ঢাকা ও চট্টগ্রামের বিশ্ববিদ্যালয় সমূহে পড়–য়া শিক্ষার্থীদের সংগঠন ‘ইউসাম’ এর উদ্যোগে গতকাল রবিবার ( ২৬ জুন) উচ্চ শিক্ষায় উদ্বুদ্ধকরণে এক সেমিনার বারইয়াহাট আল হেরা স্কুলে অনুষ্ঠিত হয়। সংগঠনের উদ্যোক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলতাফ হোসেন রাজুর সভাপতিত্বে উক্ত সেমিনারে বক্তব্য রাখেন ব্যাংকার আসাদ সিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সদর উদ্দিন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ পারভেজ, ঢাবি শিক্ষার্থী যথাক্রমে সারোয়ার উদ্দিন ভূঞা, জাছেম বিন মুহিত, আমজাদ হোসেন ও জাহেদ হোসেন। চবি শিক্ষার্থী বোরহান উদ্দিন, সাইফুল ইসলাম ও শাখাওয়াত হোসেন। খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আনিন্দ, নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাজিব প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীরসসরাই উপজেলার বিভিন্ন কলেজে পড়–...