Saturday, November 7Welcome khabarica24 Online

মীরসরাই

লিটল ম্যাগাজিন “ছড়ার আসর” মোড়ক উন্মোচন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম
প্রতিনিধি : গতকাল সোমবার (১০অক্টোবর) বিকাল ৪টায় পাক্ষিক খবরিকা কার্যালয়ে লিটল ম্যাগাজিন মাসিক“ছড়ার আসর” মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ছড়ার আসরের সম্পাদক আনোয়ারুল হক নিজামী সভাপতিত্বে এবং নির্বাহী সম্পাদক এম.ইমাম হোসেন সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর ও আজাদী মীরসরাই প্রতিনিধি, মীরসরাই প্রেস ক্লাবের এর সভাপতি মাহবুবুর রহমান পলাশ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাক মীরসরাই প্রতিনিধি,মীরসরাই প্রেস ক্লাবের সাধারন সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক সংবাদ প্রতিনিধি,মীরসরাই প্রেস ক্লাবের সহ সভাপতি রণজিত ধর, দৈনিক জনকন্ঠ ও মানবজমিন প্রতিনিধি ও মীরসরাই প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক রাজিব মজুমদার, দৈনিক ভোরের কাগজ ও সাঙ্গু প্রতিনিধি, মীরসরাই প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউছুফ, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি, ...

প্রজন্ম মীরসরাই মেধা বৃত্তি অনুষ্ঠিত

মীরসরাই
নিজস্ব প্রতিনিধি : ‘কাঁদে কাঁদ মিলিয়ে লড়ি; সুক্ষিত মীরসরাই গড়ি’ স্লোগানে প্রজন্ম মীরসরাই’র ৫ম তম মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।গত শুক্রবার (৭ অক্টোবর) তিনটি কেন্দ্রে উপজেলার বিভিন্ন স্কুল, মাদরাসার প্রায় ৩ সহ্রাধিক শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। সংগঠনের সভাপতি নিয়াজ মোর্শেদ নিপু জানান, প্রতি বছরের ন্যায় এবারো মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, সরকারহাট এন আর উচ্চ বিদ্যালয়, বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসময় পরীক্ষার হল পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াছমিন আক্তার কাকলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, সমাজ সেবা কর্মকর্তা জসিম উদ্দিন, সংগঠনের উপদেষ্ঠা রাশেদা আক্তার মুন্নি, মঘাদিয়া ইউয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিনুল কাদের চৌধুরী, মাষ্টার গিয়াস উদ্দিন, মাষ্টার সুভাষ সরকার, মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি মাহবুব প...

মীরসরাই প্রেস ক্লাব এর শারদীয় মত বিনিময় সভা

মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই প্রেস ক্লাব এর নবগঠিত কার্যনির্বাহী পরিষদ ২০১৬-২০১৮ সেশন এর যাত্রা শুরুতে কার্যনির্বাহী পরিষদ এর প্রথম মত বিনিময় সভা গতকাল শুক্রবার ( ৭ অক্টোবর) বিকাল ৪টায় সংগঠনের অস্থায়ী কার্যালয় স্থানীয় পাক্ষিক খবরিকা ভবনে অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাব এর সভাপতি মাহবুবুর রহমান পলাশ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরীর সঞ্চালনায় উক্ত সভায় আসন্ন শারদীয় উৎসব উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনের বিষয়ে সংবাদ সংগ্রহের সার্বিক নির্দেশনামূলক আলোচনা হয়। এছাড়া শীঘ্রই উপজেলা প্রাঙ্গন নিকটবর্তি এলাকায় সংগঠনের কার্যালয় নেয়া সহ সাংগঠনিক বিভিন্ন পরিকল্পনা নিয়ে মুক্ত আলোচনা করা হয়। আলোচনায় নির্দেশনামূলক বক্তব্য রাখেন মীরসরাই প্রেস ক্লাবের সহ সভাপতি রণজিত ধর, যুগ্ম সম্পাদক রাজিব মজুমদার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউছুফ, প্রকাশনা সম্পাদক আনোয়ারুল হক নিজামী, নির্বাহী সদস্য...

ক্যন্সারের সাথে লড়ছেন ডাঃ আলাউদ্দিন, সাহায্যের আবেদন

মীরসরাই, সারা-দেশ
খবরিকা ডেক্স: : কোলোরেক্টাল ক্যান্সার এ আক্রান্ত , ডাঃ আলাউদ্দিন,এম.বি.বি.এস (চট্টগ্রাম মেডিকেল কলেজ),বি.সি.এস (স্বাস্থ্য,মেডিসিন, হৃদরোগ ও ডায়বেটিকস) রোগ অভিজ্ঞ, তিনি মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের পুর্র্ব মায়ানী গ্রামে মোল্লা বাড়ির পিতা মৃত তাহের আহাম্মদ,মাতা-মৃত মাজেদা খাতুন এর ছেলে । তিনি মীরসরাই উপজেলার মস্তাননগর স্বাস্থ্য কমপ্লেক্সে এ সুনামের সাথে কর্মরত অবস্থায় এই কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত হন। গত ১৫ ফ্রেবুয়ারী ২০১৬ তারিখে ক্যান্সার চিকিৎসার জন্য ভারতে যান। সে অনুযায়ী মার্চ মাসের ৭ তারিখে সিংগাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে অপারেশন করা হয়। চিকিৎসার জন্য এই পর্যন্ত প্রায় ৬০ লক্ষ টাকা খরচ হয়েগেছে। বর্তমানে তিনি ভারতে চিকিৎসাধীন অবস্থায় আছেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই পর্যন্ত ৪টি ক্যামো থেরাপি দেওয়া হয় । ডাক্তার আরো বলেছেন তাকে আরো ক্যামো থেরাপি দিতে হবে। এমতাবস্থায় তার উন্নত চ...

মীরসরাইয়ে পূজা কমিটির সাথে প্রশাসনের মতবিনিময়

মীরসরাই, সারা-দেশ
নিজস্ব প্রতিনিধি: মীরসরাইয়ে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুগোৎসব পালনে পূজা কমিটির সাথে উপজেলা প্রশাসন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৪ অক্টোবর) জেলা পরিষদ অডিটোরিয়ামে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহম্মদ সুমন। মতবিনিময় সভায় উপজেলা ৮৩টি পূজা মন্ডপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় সভার বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ ইয়াছমিন আক্তার কাকলী, মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ একেএম উদ্দিন ভূঁঞা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহম্মদ, চেয়ারমম্যান কবির আহম্মদ নিজামী, নুরুল মোস্তফা, এমরান হোসেন, ফজলুল করিম ফিরোজ, জাহাঙ্গীর হোসেন মাষ্টার ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উত্তম শর্মা প্রমুখ। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি মাহবুব পলাশ ও সহ সভাপতি রণজিত ধর ও আমিনুল হক , উক্ত সভায় আসন্ন শারদীয় দূর্গা উৎ...

ঢাকা চট্টগ্রাম প্রস্তাবিত সিক্স লেন এর ফ্লাইওভারের দাবীতে মীরসরাইতে সর্বসাধারনের মানববন্ধন

মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব প্রতিনিধি ঃ ঢাকা-চট্টগ্রাম বর্তমান ফোরলেন মহাসড়ককে সিক্স লেন করার জরীপ ও অধিগ্রহন প্রক্রিয়া চলছে সম্প্রতি। ইতিমধ্যে মীরসরাই সদরে উক্ত সিক্স লেন এর জন্য ফোর লেন এর পশ্চিম পার্শ্ব এলাকার জরীপ ও জমি অধিগ্রহন প্রক্রিয়া চলছিল। এর মধ্যে অধিগ্রহনের আওতায় পড়ার সম্ভাবনা দেখা দেয় বেশ কিছু বাড়িঘর, প্রাচীন কবরস্থান সহ বেশ কিছু স্থাপনা। আর তাই এলাকার কিছু জনসাধারন জনপ্রতিনিধি ও সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে গতকাল রবিবার ( ২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই সদরে এক মানববন্ধন করে। এসময় মীরসরাই সদরে প্রস্তাবিত সিক্স লেন এর ক্ষেত্রে ফ্লাইওভারের দাবীতে সর্বসাধারনের পক্ষে বক্তব্য রাখেন মীরসরাই পৌর মেয়র গিয়াস উদ্দিন, সাবেক ১১ নং মঘাদিয়া ইউপি চেয়ারম্যান শাহিনুল কাদের চৌধুরী, মীরসরাই পৌর নাগরিক ফোরামের সভাপতি শেখ শহিদুন্নবী, সালাউদ্দিন, মোশাররফ হোসেন, শেখ জসিম উদ্দিন, নু...

মীরসরাইয়ে ৮৩টি পূজা মন্ডবে চলছে শেষ মূহুর্তে প্রস্ততি

মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব প্রতিবেদক: আর কয়েক দিন পর শক্তিরুপিনী, অসুর বিনাশিনী মা দূর্গা দেবীর পূজা শুরু হতে যাচ্ছে। দেশের সনাতনী সম্প্রদায়ের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের ঘরে ঘরে আন্দনের বন্যা বইতে শুরু করেছে। এর মধ্যে মৃৎ শিল্পীরা তাদের হাতের কাজ গোছাতে শুরু করেছেন। পূজা মন্ডবের নেতৃবৃন্দ নিচ্ছে চুড়ান্ত প্রস্তুতি। সারা দেশের ন্যায় চট্টগ্রামের মীরসরাইয়ে প্রতি বছর বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শারদীয়া দূর্গা পূজা উৎযাপন করা হয়ে থাকে। এবার মীরসরাইয়ের ১৬টি ইউনিয়নের ৮৩টি পূজা মন্ডপে হবে শারদীয় দুর্গাপূজা। সরেজমিনে দেখা যায় যে মীরসরাই উপজেলার করেরহাট, বারইয়ারহাট, জোরারগঞ্জ, দুর্গাপুর, মিঠাছরা, মিঠানালা, রাজাপুর, মীরসরাই, মলিয়াইশ,আবুতোরাব, বড়তাকিয়া, কমলদহ, সাতবাড়িয়া এবং জাফরাবাদ সহ সকল মন্দিরে চলছে শেষ মহুর্তে প্রতিমা তৈরির কাজ। সরেজমিনে বিভিন্ন পুজা মন্ডব ঘুরে দেখা গেছ...

মীরসরাইয়ে সর্প দংশনে শিশুর মৃত্যু

মীরসরাই
নিজস্ব প্রতিনিধি: মীরসরাইয়ে সর্প দংশনে এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুর নাম আব্দুল্ল্যাহ আল নোমান (৬)। গত বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বাড়ির শিশুদের সাথে খেলাধূলা করার একপর্যায়ে একটি বিষাক্ত সর্প তাকে দংশন করে। সে মীরসরাই পৌরসভার নাজির পাড়া গ্রামের প্রবাসী আবদুল মতিনের এক মাত্র পুত্র। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়। পরবর্তীতে তার অবস্থার কোন উন্নতি না হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭ টার সময় তার মৃত্যু হয়।...