Saturday, November 7Welcome khabarica24 Online

মীরসরাই

মীরসরাইয়ে অস্ত্রসহ ৪ ডাকাত আটক

মীরসরাইয়ে অস্ত্রসহ ৪ ডাকাত আটক

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ চট্টগ্রামের মীরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাতকে হাতে নাতে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। বুধবার (১ লা ফেব্রুয়ারী) রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানাধীন স্থানীয় সোনাপাহাড় এলাকার শাহ আলমের পুকুর পাড় থেকে তাদের আটক করে জোরারগঞ্জ থানা পুলিশ। এসময় ৪ জনকে আটক করলেও বাকী অজ্ঞাত ৭-৮ জন পালিয়ে যায় বলে পুলিশ জানায়। এসময় তাদের কাছ থেকে ৩টি কিরিচ ও ১টি চাপাতি উদ্ধার করা হয়। ধৃত ডাকাতগণ, হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের আবু আহম্মদ মিন্টুর ছেলে ইকবাল (৩০) ও মামুন (৩৩), জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড়ের মফিজুর রহমানের ছেলে মো. আক্তার (৩৫) ও খিলমুরালীর রসুল আহম্মদের ছেলে সাইদুল (৩২)। এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) আনোয়ার উল্লাহ বলেন, আটককৃতরা এলাকার চিহ্নিত ডাকাত। এদের প্রত্যেকের বিরুদ্ধে ১ ডজন করে মামলা রয়েছে। এরা রাতের বেলায় মহাসড়কে এবং থানা...

মীরসরাইতে সড়ক দূঘটনায় আহত যুবকের মৃত্যু

মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব  প্রতিনিধি :: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটর সাইকেল দূর্ঘটনায় আহত যুবক ৩দিন হাসপাতালে চিকিৎসাধিন এর পর বাড়ি ফিরলেই বুধবার ভোররাতে তার মৃত্যু হয়। নিহতের নিকটাত্মীয় ও স্বজনরা জানায় গত ২৮ জানুয়ারী শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই সদরে সড়ক দুঘটনা আহত হয়েছিল ২ যুবক।  আহত জাহেদ হোসেন এখনো চমেক হাসপাতালে চিকিৎসাধিন হলে ও অপর যুবক মোশারফ হোসেন সুমন(২০) কে চিকিৎসকরা প্রতি ১৫ দিন পর চিকিৎসা নিতে বলে ছাড়পত্র দিলে । মঙ্গলবার ( ৩১ জানুয়ারী) তাকে পরিবার মিঠানালা গ্রামের নিজবাড়িতে নিয়ে আসে। কিন্তু গভীর রাতেই সে মত্যুবরণ করে। ভোরে তার মৃতদেহ দেহ দেখে পরিবার স্বজন কান্নায় ভেঙ্গে পড়ে। নিহত সুমন উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়ন ৩নং ওয়ার্ড এর মো: মাহমুদুল হক ছোট পুত্র। পরে সকাল সাড়ে ১১টা তার দাফান সম্পন্ন হয়।  ...
জোরারগঞ্জে মসজিদের পুকুর ভরাট নিয়ে দুপক্ষের হামলায় আহত ১২ : উত্তেজনা

জোরারগঞ্জে মসজিদের পুকুর ভরাট নিয়ে দুপক্ষের হামলায় আহত ১২ : উত্তেজনা

জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
তৌহিদুল ইসলাম :: মীরসরাইতে ভরাট নিয়ে দুপক্ষের মধ্যে হামলা, পাল্টা হামলা ও গ্রামবাসির উপর বখাটেদের দফায় দফায় হামলায় ইউপি মেম্বার সহ অন্তঃত ১২ ব্যক্তি আহত হয়েছে। উক্ত ঘটনার জের ধরে মঙ্গলবার ( ৩১ জানুয়ারী ) বিকেল পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। পুলিশ জানায় ইতিমধ্যে আইনশৃংখলা নিয়ন্ত্রনে । উভয় পক্ষ থানায় অভিযোগ ও দিয়েছে, সকলের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি মেম্বার আবুল খায়ের ও মহিলা মেম্বার জবা বড়–য়া সহ গ্রামবাসি জানান তাজপুর গ্রামের বড় মসজিদ এর কমিটি নামাজের জায়গা সম্প্রসারনের জন্য মসজিদের সামনের পুকুরটি ভরাটের সিদ্ধান্ত নেয়। স্থানীয় সোহেল ( ২৭) নামের যুবককে ভরাটের দায়িত্ব গ্রহন করে। কিন্তু ইতিমধ্যে একই এলাকার আতাউল্লাহ ( ২৮) নামে অপর যুবক এসে মাটি ভরাট নিয়ে বাধা দিলে মসজিদ কমিটি দুজনকেই ২০০ গাড়ি করে মাটি ভরাট করার দায়িত্ব দেয়। কিন্তু তাতে ও...

মীরসরাইয়ে আগাম আমের মুকুল

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ বাংলার জনপদে আম কাঁঠালের মৌ মৌ গন্ধ কার না চেনা? দুরন্ত শৈশবে কাঁচা-পাকা আম পাড়ার আনন্দ অনেকেরই স্মৃতিতে চির ভাস্কর। তাছাড়া বর্তমানে আম বাংলাদেশের প্রধান চাষযোগ্য অর্থকরী ফলগুলোর মধ্যে অন্যতম। বৈচিত্রপূর্ণ ব্যবহার, পুষ্টিমান এবং স্বাদ-গন্ধে আম একটি অতুলনীয় ফল। বিশেষ করে শীতের শেষে যখন আমের মুকুল আসে, আর সেই মুকুল থেকে যখন ছোট ছোট আম বের হয়, সেই আম পাড়তে গিয়ে মায়ের বকুনী বৃদ্ধ বয়সেও অনেকের কাছে স্মৃতিপটের চেনা ইতিকথা । চট্টগ্রামের মীরসরাই উপজেলার অনেক স্থানে এবার আগাম আমের মুকুল লক্ষ্য করা যাচ্ছে। গত মঙ্গলবার মীরসরাই পৌর এলাকার দক্ষিণ তালবাড়িয়া এলাকায় চৌধুরী ম্যানশনের আঙিনায় দেখা যায় আমের মুকুল এসেছে একটি গাছে। এছাড়াও মীরসরাইয়ের ওয়াহেদপুর, দুর্গাপুর, জোরারগঞ্জ, আবুতোরাব, মঘাদিয়া, সাহেলখালী, মায়ানী, করেরহাট, ইছাখালী, ওয়াহেদপুর, বড়দারোগারহাট, এলাকার অনেক বাড়ির আঙিনায়, পুকু...

মীরসরাইয়ে জোরারগঞ্জ থানার উদ্যেগে দূঃস্থদের মাঝে কম্বল বিতরণ

মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২৯ জানুয়ারী (রবিবার) সকাল ১০ টায় থানা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে থানা এলাকায় বসবাসরত ২০০ জনের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় প্রতি জনের হাতে একটি করে কম্বল তুলে দেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির। এসময় আরো উপস্থিত ছিলেন, ওসি তদন্ত আনোয়ার উল্লাহ, সেকেন্ড অফিসার এসআই বিপুল চন্দ্র দেবনাথ ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। সেকেন্ড অফিসার বিপুল চন্দ্র দেবনাথ বলেন, আমাদের ওসি স্যারের আয়োজনে অত্র থানার পক্ষ থেকে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।...

ডি এস এম এফ ব্লু মীরসরাইয়ে ৫৭ তম সভা সম্পন্ন

মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ ডি এস এম এফ ব্লু মীরসরাই উপজেলার ৫৭ তম সভা সম্পন্ন হয় গত ২৮ জানুয়ারী(শনিবার) বিকাল সাড়ে ৪টায় উপজেলাস্থ করিম মার্কেট দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিভাগীয় সদস্য মোঃ দিদারুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলার দপ্তর সম্পাদক সাহাব উদ্দিন এর সঞ্চালনায় কোম্পানীর বর্তমান, অতীত এবং ভবিষ্যত কর্মপন্থা নিয়ে গুরুত্বপুর্ন বক্তব্য রাখেন থানা কমিটির সদস্য ডাঃ দিদারুল আলম, আজাদ হোসেন, মাওলানা আলা উদ্দিন, প্রধান নির্বাহী নাজমুল আবেদিন, অর্থ-সম্পাদক আনোয়ারা বেগম। বক্তরা কোম্পানীর এম ডি মোহাম্মদ রফিকুল আমিন ও চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন এর নিঃর্শত মুক্তি এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়। সভাপতি মোঃ দিদারুল আলম সবাইকে মিলেমিশে কাজ করার জন্য এবং উপদেশ মূলক বক্তব্য প্রদান করে সভা শেষ করেন।  ...

মীরসরাইয়ের মেহেরুন্নেছা ফয়েজ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মহিউদ্দিন ওসমানী সেরা ডিজিটাল কন্টেন্ট নির্মাতা নির্বাচিত

মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৪ নম্বর ধুম ইউনিয়নের মেহেরুন্নেছা ফয়েজ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মহিউদ্দিন ওসমানী www.teachers.gov.com বাংলাদেশের মধ্যে সপ্তাহের সেরা ডিজিটাল কন্টেন্ট নির্মাতা নির্বাচিত হয়েছেন। গত ২৭ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি সপ্তাহে শিক্ষক বাতায়নে সেরা কন্টেন্ট নির্বাচিত হয়েছেন শিক্ষক বাতায়ন কর্তৃপক্ষের বিচারে । তিনি মীরসরাই উপজেলার অন্যতম একজন শিক্ষক যিনি দীর্ঘদিন ধরে ডিজিটাল কন্টেন্ট এবং মাল্টিমিডিয়া ব্যবহার করে শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন, নিজে কন্টেন্ট তৈরী করে আসছেন। মহিউদ্দিন ওসমানী www.teachers.gov.bd শিক্ষক বাতায়নে সেরা ডিজিটাল কন্টেন্ট নির্মাতা নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বিএড কলেজের অধ্যক্ষসহ অন্যান্যরা। এছাড়া অভিনন্দন জানান এবং পুরষ্কার তুলে দেন মেহেরুন্নেছা ফয়েজ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আনিসুর রহমান, ধুম ইউ...
মীরসরাইয়ে জোরারগঞ্জে হাইওয়ে পুলিশের হাতে ৮শ পিস ইয়াবাসহ আটক ১

মীরসরাইয়ে জোরারগঞ্জে হাইওয়ে পুলিশের হাতে ৮শ পিস ইয়াবাসহ আটক ১

মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মীরসরাই অংশে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ৮শ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল (২৬ জানুয়ারী) বৃহস্পতিবার রাত ৮টার সময় মহাসড়কের সোনাপাহাড় এলাকা থেকে ঢাকাগামী এয়ার ৭১ নামের একটি বাসে তল্লাশি চালিয়ে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার কপিল উদ্দিন (৩৫) নামে এক যুবকের ব্লেজারের পকেটে থাকা ৩টি প্যাকেটে ৮শ পিস ইয়াবাসহ তাকে আটক করে। হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ফরিদ উদ্দিন বাদী হয়ে জোরারগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে ১টি মামলা দায়ের করেন। এ বিষয়ে হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ফরিদ উদ্দিন বলেন, মহাসড়কে সন্দেহ ভাজন গাড়িগুলোতে নিয়মিত তল্লাশির সময় ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মাদক চালান রোধে আমাদের অভিযান নিয়মিত চলবে।...