মীরসরাই
মীরসরাইয়ে ৯০ স্বেচ্ছাসেবী সংগঠনের পুণর্মিলনী
নিজস্ব প্রতিনিধি ॥
মীরসরাই সন্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার উদোগে বাওয়াছড়া লেকে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। উক্ত পুণর্মিলনী অনুষ্ঠানে উপজেলার ৯০টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও অতিথি সহ প্রায় ৪০০ জন অংশগ্রহন করেন। শুক্রবার(৩মার্চ) পুণর্মিলনী অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্মতা জসীম উদ্দিনের এর সভাপতিত্বে এবং শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন উপজেলার চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াছমিন শাহীন কাকলী, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, সোনালী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের জি.এম এম এ কাউয়ুম, মীরসরাই মাতৃকা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. জামসেদ আলম, ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, চট্টগ্রাম প্রেসক্লারে অর্থ-সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম রেসিডেন্সি...
মীরসরাইয়ে হিতকরীর সার্বিক ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু চিকিৎসা আগামীকাল শনিবার
আগামী ৪ মার্চ (শনিবার) মিরসরাইয়ের সামাজিক স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন ‘হিতকরী’র সার্বিক ব্যবস্থাপনায় দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে।
‘নিখাদ ওয়েল ফেয়ার এন্ড বিজনেস কমিউনিটির উদ্যোগে, লায়ন্স ক্লাব অব চিটাগাং মডেল স্টার, লিউ ক্লাব অব চিটাগাং মডেল স্টার, লিউ ক্লাব অব চিটাগাং মডেল সিটির সহযোগিতায় এবং হিতকরীর সার্বিক ব্যবস্থাপনায় শনিবার সকাল ৮ টা থেকে দিনব্যাপী ফ্রি আই ক্যাম্প চলবে আবুতোরাব ফাজিল মাদ্রাসা মাঠে।
হিতকরী সংগঠনের নির্বাহী সদস্য-মুহাম্মদ শহিদুল ইসলাম রয়েল জানান, রোগীদের বিনামূল্যে ব্যবস্থাপত্র, ওষুধপত্র এবং পরিক্ষা-নিরিক্ষা শেষে রোগীদের চোখের ছানি ফ্রি অপারেশনের জন্য বাছাই করা হবে।
তিনি আরো বলেন, আমি সংশ্লিষ্ট এলাকার সকলের প্রতি অনুরোধ করবো আপনার পরিবার, প্রতিবেশীদের মধ্যে, এলাকায় চক্ষু সমস্যায় জর্জরিত, ছানি আচ্ছন্ন অভাবিদের কাছে এই খবর পৌঁছে দিয়ে এই জনহ...
মীরসরাইয়ে নিজামপুর মোসলিম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী
নিজস্ব প্রতিনিধি॥ মীরসরাইয়ের ঐতিহ্যবাহী নিজামপুর মোসলিম উচ্চ বিদ্যালয়ের এসো মিলি পুরোনো স্মৃতির আঙ্গিনায় এর স্লোগানকে সামনে রেখে প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়। শুক্রবার (৩ মার্চ) বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহনে মুখরিত হয় বিদ্যালয় আঙ্গিনা। সকাল ১০টায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা হয়।
পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফৌরদোস হোসেন আরিফ এর সভাপতিত্বে এবং প্রাক্তন শিক্ষার্থী পুণর্মিলনী অনুষ্ঠানের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূইয়া এবং উপদেষ্টা ফরিদুল হাসান টিপুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক রাষ্ট্রদূত এম.ওয়াহিদুর রহমান চৌধুরী, এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ক্লিফটন গ্রুপের চেয়ারম্যন প্রফেসর এমডি.এম কামাল উদ্দিন চৌধুরী,...
প্রজন্ম মীরসরাইয়ের অর্ধযুগপূর্তি অনুষ্ঠান ।। নতুন প্রজন্মকে সুশিক্ষিত করে সুন্দর ভবিষ্যত গড়তে হবে : গণপূর্ত মন্ত্রী
নিজস্ব প্রতিনিধি ।।
মীরসরাই তথা বাংলাদেশের নতুন প্রজন্মকে সুশিক্ষিত করে নিরাপদ ও সুন্দর ভবিষ্যত গড়তে হবে। নতুন প্রজন্ম সুশিক্ষিত হলে তাদের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ। মীরসরাইয়ের শিক্ষাবান্ধব সামাজিক সংগঠন প্রজন্ম মিরসরায়ের অর্ধযুগপূর্তি ও মেধাবৃত্তি ২০১৬ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়নও গ্ণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি একথা বলেন।
তিনি আরোও বলেন , অপার সম্ভাবনাময় মীরসরাইয়ের উন্নয়নের গতিকে ত্বরানিত করতে তরুণ প্রজন্ম কে এগিয়ে আসতে হবে। আর সুশিক্ষিত মিরসরাই গড়তে সমাজের সবাইকে এগিয়ে আসার আহব্বান ও জানান তিনি। মীরসরাই উপজেলা অডিটোরিয়ামে দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যেমে অনুষ্ঠান উদযাপন করা হয়। গত ২৫ ফেব্রুয়ারী শনিবার র?্যালি ও ফানস উড়িয়ে পরে বেলা ১১ টায় কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন মিরসরাই উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন শাহীন কাকলি, সংগঠন...
কিছু সন্ত্রাসী মানুষকে বিভ্রান্ত করে দেশে বিশৃংখলা সৃষ্টি করতে চেয়েছিল আপনারা সবাই ওদের বিষয়ে সজাগ থাকবেন -আইজিপি পুলিশ
নিজস্ব প্রতিবেদক :: গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন বাংলাদেশ এখন দুর্ভীক্ষের দেশ নয়, এই দেশ এখন খাদ্য রপ্তানীর দেশ। বিএনপি উপহার দিয়েছে চুরি ডাকাতি রাহাজানি আর সন্ত্রাস। ২০০১ এর নির্বাচনের পর বিএনপি মীরসরাইতে সুনীল সাধু, রেবতী মোহন জলদাস সহ ২৯ জনকে হত্যা করেছে। কিন্তু আমরা ক্ষমতায় আসার পর ফিরিয়ে এনেছি শান্তি। তিনি দেশের জনতাকে পুলিশের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান । ২৩ ফেব্রুয়ারী বৃহস্প্রতিবার সকাল ১১টায় মীরসরাইয়ের জোরারগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে কমিউনিটি পুলিশের এক মহাসমাবেশে প্রধান অতিথীর বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক এর বক্তব্যে পুলিশের আইজিপি একেএম শহীদুল হক পিপিএম বলেন কিছু সন্ত্রাসী গোষ্ঠি আমাদের দেশের সাধারন মানুষদের কিছুদিন পূর্বে দেলোয়ার হোসেন সাঈদীকে চাঁদে দেখা যাচ্ছে এমন সব আজগুবি তথ্য প্রচার করে মানুষকে বিভ্রান্ত করতে...
মীরসরাইয়ে চরশরৎ স্কুলে দুর্বার’র বেঞ্চ প্রদান
মীরসরাইয়ের প্রতন্ত্য জনপদে গড়ে ওঠা চরশরৎ মডেল হাইস্কুলে মলিয়াইশের সামাজিক সংগঠন দুর্বার প্রগতি সংগঠনের উদ্যোগে সমাজসেবক অর্জুন দাশের পৃষ্ঠপোষকতায় গত ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার দ্বিতীয় ধাপে পাঁচজোড়া বেঞ্চ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এসময় স্কুলের অয়োজনে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় শিক্ষক রবিউল হোসেনের সঞ্চালনায় ও সহ-সভাপতি ডা.পূজন বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী অর্জুন দাশ। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মুসলিম উদ্দিন, সমাজসেবক আলী আহমদ, সংগঠনের সভাপতি হাসান মোহাম্মদ সাইফ উদ্দীন ও সিনিয়র সহ-সভাপতি আশিষ দাশ প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন স্কুল পরিচালনার কমিটির সদস্য আব্দুস সোবহান, সংগঠনের কার্যকরি সদস্য জিয়া উদ্দিন বাবু, সহ অর্থ-সম্পাদক আলি হায়দার চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক বোরহান উদ্দীন, ক্রিড়া পরিষদের...
একমাত্র তরুনদের অদম্য শক্তিই সমাজের পরিবর্তন আনতে পারে-মীরসরাইয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে নিয়াজ মোর্শেদ এলিট
নিজস্ব প্রতিনিধি :
‘একমাত্র তরুনদের অদম্য শক্তিই সমাজের পরিবর্তন আনতে পারে। এজন্য প্রয়োজন সমাজের সবশ্রেনী পেশার মানুষের অংশগ্রহন। অদম্য ২০০৫ এর সহযোগী সংগঠন অদম্য ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠান সমাজের জন্য ভালো কিছু করার ইঙ্গিত দিচ্ছে। মহান একুশে ফেব্রুয়ারীর এই বিশেষ দিনে সংগঠনটি সমাজের জন্য একটি বিশেষ বার্তা নিয়ে এসেছে। সময়ের ব্যবধানে এই সংগঠন উপজেলার অন্যতম শ্রেষ্ঠ সংগঠনে পরিণত হবে।’
মীরসরাই উপজেলার কাটাছরা ইউনিয়নের বামনসুন্দর উচ্চ বিদ্যালয়ে অদম্য ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চিটাগং খুলশী ক্লাব লিমিটেডের সভাপতি, জুনিয়র চেম্বারের কেন্দ্রীয় নির্বাহী সহ-সভাপতি ক্রীড়া সংগঠক নিয়াজ মোর্শেদ এলিট এসব কথা বলেন।
তিনি আরো বলেন, নিজের উপার্জিত অর্থ ব্যয় করে সমাজের উন্নয়নে কাজ করার সংখ্যা খুবই কম। সেই বাস্তবতায় অদম্য ২০০৫ এবং অদম...

