Sunday, November 8Welcome khabarica24 Online

মীরসরাই

বারইয়ারহাট মৎস্য আড়তের মালিক ও স্টাফ সংগঠনের যৌথ উদ্যেগে ওয়াজ ও দোয়া মাহফিল সম্পন্ন

মীরসরাই, সারা-দেশ
নাছির উদ্দিন ঃ মিরসরাই উপজেলার বুুুারইয়ারহাট মৎস্য আড়তের মালিক ও স্টাফ সংগঠনের যৌথ উদ্যেগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ৯ ডিসেম্বর বারইয়ারহাট মৎস্য আড়তের মাঠে বাদ আসর থেকে উক্ত মাহফিল শুরু হয়ে রাত ১২ টায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন বারইয়ারহাট আউয়াল ফিস সেন্টারের স্বত্ত্বাধিকারী এম. এ আউয়াল মেম্বার। এতে প্রধান আলোচক হিসেবে কোরান ও হাদীস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন খুলনা বিশ^ বিদ্যালয়ের উপ-রেজিস্টার মাওলানা গুলজার হোসাইন। এতে বিশেষ ওয়ায়েজেন হিসেবে কোরান ও হাদীস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন রামগড় কোর্ট মসজিদের খতিব মাওলানা আক্তার হোসেন জিহাদী, বারইয়ারহাট কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মাওলানা আবু তৈয়ব, ঐতিহাসিক ছুটি খাঁ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আলম তৌহিদি। মাহফিলের বিশেষ আকর্ষণ মাওলানা গুলজার হোসেনের আগমনে উক্ত মাহফিলে অনেক ওলামায়েকেরামসহ অন্তত ২...

মিরসরাইয়ে নিউ স্পাইসি গার্ডেনের শুভ উদ্বোধন

মীরসরাই, সারা-দেশ
নাছির উদ্দিন ঃ নিরিবিলি পরিবেশে প্রকৃতির ছোঁয়ায় স্লোগানে মিরসরাইয়ের ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের চৌধুরীহাটে নিউ স্পাইসি গার্ডেন রেস্টুরেন্ট এন্ড কাবাব হাউজের শুভ উদ্বোধন করা হয়েছে। গত ৮ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় এক জমকালো অনুষ্টানের মধ্যে দিয়ে শুভ যাত্রা শুরু করে প্রতিষ্টানটি। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এটি উদ্বোধন করেন, ফেনী জেলা ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টক (টিআই প্রশাসন) মীর গোলাম ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) ফেনী মেহেদী হাসান, বারইয়ারহাট বাজারের ব্যবসায়ী সৈয়দ আলীম উদ্দিন, জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সোহেল সরকার, স্পাইসি গার্ডেনের স্বত্ত্বাধিকারী মো. সাইফুর রহমান মিঠু। এসময় মিঠু বলেন, আমাদের এই প্রতিষ্টানটি অনেকটা ভিন্ন আকৃতির। এখানে সম্পূর্ন প্রাকৃতিক এবং নিরিবিলি পরিবেশে এই গার্ডেনটি করা হয়েছে। এখানে পরিবার, বন...
মীরসরাইয়ে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে অনার্স কোর্স চালু

মীরসরাইয়ে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে অনার্স কোর্স চালু

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব  প্রতিনিধিঃ মীরসরাইয়ে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের ব্যবস্থাপনা ও রাষ্ট্রবিজ্ঞানের অনার্স কোর্স উদ্বোধন করা হয়। গতকাল ১০ ডিসেম্বর সকাল ১১টা কলেজের অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ আমিনুর রসুল সভাপতিত্বে এবং কলেজের প্রভাষক শেখ ফরিদ এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অত্র কলেজের প্রভাষক আবচার উদ্দিন, প্রধান অতিথির হিসেবে বক্তব্য প্রদান করেন কলেজের প্রতিষ্ঠাতা এবং ক্লিলপটর গ্রুরুপের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর এমডি.এম কামাল উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মীরসারাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল কবির, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইয়াাছমিন আক্তার কাকলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন মাহমুদ, মীরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ নুরুল আবছার, ১৩ নং মায়ানী ইউপি চেয়ারম্যান কবির আহমদ নিজামী, সাবেক চেয়ারম্যান আলা উদ্দিন, সা...
চলে গেলেন না ফেরার দেশে- আমাদের ছেড়ে প্রিয় মানুষ বাবুল চৌধুরী

চলে গেলেন না ফেরার দেশে- আমাদের ছেড়ে প্রিয় মানুষ বাবুল চৌধুরী

বিশেষখবর, মীরসরাই, স্লাইড
মলিয়াইশ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সম্মানিত সভাপতি আমাদের প্রিয় মানুষ বীরমুক্তিযোদ্ধা নুরুল আনোয়ার চৌধুরী বাবুল দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় থেকে আজ ১১ ডিসেম্বর সকাল আনুমানিক সাড়ে ১১ টায় পরলোকগমন করেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন) মরহুমের ১ম নামাজে জানাযা আজ ১১ ডিসেম্বর রাত বাদ এসারের নামাজের পর চট্টগাম মহিলা কলেজ মোড় শাহী জামে মসজিদ প্রাঙ্গনে ও ২য় নামাজে জানাযা উনার নিজ বাড়ি প্রাঙ্গনে আগামীকাল ১২ ডিসেম্বর সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। জানাযা শেষে উনাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। আমরা গভীরভাবে শোকাহত।...
ফুটবলের দৌড়ে ওরা এখনো তরুণ

ফুটবলের দৌড়ে ওরা এখনো তরুণ

খেলাধুলা, খেলার মাঠ, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ রাত এগারোটা ছুঁই-ছুঁই। চারদিকে নিকষ অন্ধকার। তখনো মাঠে হাজারো দর্শকের অানাগোনা। ফ্লাড লাইটের বর্ণিল অালোক-সজ্জ্বায় তখন শুধু হেতালিয়া পাড়ের মলিয়াইশ মাঠটি ছিল আলোকিত। উল্লাস-উচ্ছ্বাস। একেরপর এক অাতশবাজি উঠছে আকাশে। হৈ-হৈ, রৈ-রৈ চিতকার। বলের দৌড়ে গোল-গোল সরবে মুখর হয়ে উঠছিল মাঠের চারপাশ। ব্যান্ড পার্টির বাজনার তালে দর্শকরাও নেচে গেয়ে জমিয়ে রাখছিলেন পুরোটা সময়। বর্ণিল তোরণ, রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন,প্লেকার্ডে বাড়তি শোভাবর্ধন করেছে পুরো চত্বর। পতপত করে উড়ছে বাহারি সব পতাকা। সুমধুর ধারাভাষ্যের সাথে বেজে উঠছিল বার বার- 'দুর্বার দুর্বার প্রিমিয়ার লিগ-উৎসবের আমেজে প্রিমিয়ার লিগ'। এসব আয়োজন শুধুমাত্র মীরসরাইয়ের বহুল আলোচিত সামাজিক সংগঠন 'দুর্বার প্রগতি সংগঠন' এর উদ্যোগে ৩য় বারের মত আয়োজিত দুর্বার প্রবীন ফুটবল ম্যাচকে ঘিরে। যেখানে খেলেছেন উপজেলার একসময়কার ৪০ জন কিংবদন্তী ফুটবলার। ...

মীরসরাইয়ে স্বামী হত্যার দায়ে প্রেমিক সহ স্ত্রী আটক

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাইয়ের করেরহাট ইউনিয়নের জোরারগঞ্জ থানাধীন করেরহাট-রামগড় সড়কের নয়টিলা মাজারের ৫ শত গজ পূর্ব পার্শ্বে সরকারী আগর বাগান এলাকায় পাহাড়ে মৃতদেহ আংশিক পচন ও পোকা ধরা ভ্যান চালক জয়নাল আবেদীন প্রকাশ জানুর লাশ গত ২৬ নভেম্বর উদ্ধার করে জোরারগঞ্জ থানা পুলিশ। জানু ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ছাগলনাইয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নুরুল আলমের পুত্র। সে ২ পুত্র ও ২ কন্যা সন্তানের জনক ছিল। তার স্ত্রী বিবি আয়েশা বেগম স্বামীর অগোচরে পাশ্ববর্তী উত্তর মনদিয়া গ্রামের মৃত শফি উল্ল্যাহর পুত্র সাহাব উদ্দীনের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। এরপর আয়েশার স্বামী যখন ভ্যান নিয়ে জীবিকার তাগিদে সকাল সকাল বেরিয়ে পড়ে তখন সাহাব উদ্দীন সুযোগ বুঝে বসতঘরে এসে পরকীয়া করতো নয়তো দীর্ঘ সময় নানা রসাতœক কথা বলে মুঠোফোনে বলে সময় কাটাতো। গত ২৩ নভেম্বর জানু রামগড় তার এক আতœীয়ের বাড়ীতে যাওয়ার জন্য ছাগলনাইয়া বাজারে আসে।...
পরকীয়ার টানে দুই সন্তানের পিতার সাথে তিন সন্তানের জননী প্রবাসীর স্ত্রী উধাও!

পরকীয়ার টানে দুই সন্তানের পিতার সাথে তিন সন্তানের জননী প্রবাসীর স্ত্রী উধাও!

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব   প্রতিনিধি ঃ চট্টগ্রামের মীরসরাইয়ে পরকীয়া সর্ম্পকের টানে ২ সন্তানের পিতার সাথে ৩ সন্তানের জননী প্রবাসীর স্ত্রী পালিয়ে গেছে। উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের নিজতালুক গ্রামে এই ঘটনা ঘটেছে। এই বিষয়ে উভয়য়ের বিরুদ্ধে মীরসরাই থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। এমন ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গেছে, ২০০৩ সালে খৈয়াছড়া ইউনিয়নের নিজতালুক গ্রামের মৃত হাফেজ মোঃ শফির পুত্র নুরুল বারি খোকনের সাথে একই উপজেলার কাটাছরা ইউনিয়নের তেতৈয়া এলাকার জমাদার বাড়ির কামাল পাশার মেয়ে রাশেদা আক্তারের বিয়ে হয় । তাদের সংসারে একে একে তিনজন কন্যা সন্তানের জন্ম হয়। রাশেদার স্বামী খোকন দীর্ঘ সময় ধরে প্রবাসে রয়েছে। বিগত কয়েক বছর ধরে নিজতালুক গ্রামের মৃত ফকির আহমদের পুত্র সাইফুল ইসলাম খোকনের ঘরে আসা যাওয়া করতো। এর মধ্যে খোকনের স্ত্রীর সাথে তার পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। এই নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হয়...
মীরসরাই দুর্বার শিরোফা জয় করলো রাইভ্যাল সোলজার্সের

মীরসরাই দুর্বার শিরোফা জয় করলো রাইভ্যাল সোলজার্সের

প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ের সাড়া জাগানো স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনব 'দুর্বার প্রগতি সংগঠন'এর ডিপিএল এর মাসব্যাপী ফাইনাল উৎসব গত ২৬ অক্টোবর মলিয়াইশ উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনে শুরু হয়। সমগ্র উপজেলার ১৬০ জন নিবন্ধিত তারকা ফুটবলার শিরোফা জয়ের লড়াইয়ে ৮টি দলে অংশ নেয়। লীগ পর্যায়ে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে আয়োজনের কোন কমতি ছিলনা। অংশনেয়া দল গুলোর মধ্যে যেমন ছিল উত্তেজনা- তেমনিভাবে দর্শকরাও ছিল বাড়তি আমেজে। প্রতিদিনকার খেলা দেখতে আসা দর্শকরা কেউ নিয়ে আসছেন বাঁশি, ভুভুঁজেলা, প্লেকার্ড, পেস্টুন, সাথে ব্যান্ড পার্টির বাজনা সহ আরো কত কি। সমর্থিত দলের জয়োল্লাসে আকাশে একেরপর এক উঠছিল আতশবাজি। সুমুধুর ধারাভাষ্যের সাথে বেজে উঠছে ডিপিএল থিমসং- 'দুর্বার দুর্বার প্রিমিয়ার লীগ-উৎসবের আমেজে প্রিমিয়ার লীগ'। বর্ণিল সাজে সাজানো মাঠ। পতপত করে উঠছে ৮ দলের পতাকা। এসব আয়োজন শুধু দুর্বার এর ডিপিএলকে ঘিরে। গত ৮ ড...