চার দেশের মধ্যে যান চলাচল চুক্তি সই
উপ-আঞ্চলিক কানেকটিভিটি জোরদারে নতুন এক ধাপ অগ্রগতি সাধন করল চার দেশ। বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে সড়ক পথে যাত্রীবাহী, ব্যক্তিগত ও পণ্যবাহী যান চলাচলে চুক্তি হয়েছে। সোমবার ভুটানের রাজধানী থিম্পুতে চার দেশের সড়ক পরিবহনমন্ত্রীরা চুক্তিতে সই করেন। বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সংশ্লিষ্টরা বলছেন, চুক্তির আওতায় চার দেশের মধ্যে আগামী বছর থেকে যান চলাচল শুরু হওয়ার কথা। এর আগে চলতি বছরের অক্টোবরে পরীক্ষামূলকভাবে চালু হবে যান চলাচল। মূলত দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর লক্ষ্যেই এই চুক্তি। থিম্পুতে যে চুক্তি হয়েছে তা কাঠামোগত চুক্তি। এরপর প্রায়োগিক দিকগুলো নিয়ে আরেকটি চুক্তি ও প্রটোকল হবে।বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে চার দেশের মন্ত্রীরা সড়ক পরিবহনের একটি রূপরেখা চুক্তি স্বাক্ষর করেন। মোটরযান চুক্তিটির প্রথম প্রস্তাব ছিল দক্ষিণ এশিয়া আঞ্চল...






