গুছিয়ে নিয়ে কর্মসূচি দেব: খালেদা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, অতি দ্রুত বিএনপি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। তিনি জানান, এই দাবিতে আন্দোলনের জন্য সবকিছু গুছিয়ে নিই। অচিরেই নতুন কর্মসূচি দেওয়া হবে।
আজ মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খালেদা জিয়া এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে খালেদা জিয়া ক্ষমতাসীন দল আওয়ামী লীগের উদ্দেশে বলেছেন, ‘৫ জানুয়ারির নির্বাচনের আগেই তাঁরা আসন ভাগ করে নিয়েছেন। বিএনপিকেও এক ভাগ দিতে চেয়েছিলেন।’ তিনি বলেন, ‘আমরা ভোট ভাগাভাগি চাইনি। সুষ্ঠু নির্বাচন চেয়েছি।’
ভাষার মাসে শহীদদের প্রতি শ্রদ্ধা এবং হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজার শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করেন খালেদা জিয়া। বক্তব্যে তিনি সারা দেশে দলীয় নেতা-কর্মীদের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, নির্বাচনের আগে ও পরে এক মাসে রাজধানী ঢাকায় বিভিন্ন রাজনৈতিক দলের ২১ জ...







