বিএনপি নেতা মওদুদ রফিকুল মাহবুব জামিনে মুক্ত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এবং দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন জামিনে মুক্তি লাভ করেছেন। মঙ্গলবার সকাল সোয়া ১১টায় খন্দকার মাহবুব হোসেন ও ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া এবং দুপুর ১২টা ৪০ মিনিটে ব্যারিষ্টার মওদুদ আহমেদ গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান। মুক্তির পর বিএনপি নেতাকর্মীরা তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এ সময় জেল গেইটে নেতাদের আত্মীয় স্বজন ও বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন। ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে দায়ের করা সব মামলায় আদালত থেকে জামিন পান বিএনপির এই তিন নেতা।
কারাগার থেকে মুক্তি লাভের পর সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, দেশে একটি অনির্বাচিত সরকার আছে। যেহেতু তারা সরকারে আছে সেহেতু তাদের সঙ্গে আমাদের কথা বলতে হবে। আর মধ্যবর্তী নির্...







