Wednesday, November 4Welcome khabarica24 Online

বিশেষখবর

বছরের প্রথম দিনে নতুন প্রাণের সঞ্চার হয়েছে: এরশাদ

বছরের প্রথম দিনে নতুন প্রাণের সঞ্চার হয়েছে: এরশাদ

বিশেষখবর
বছরের প্রথম দিনে নিজের মনে নতুন প্রাণের সঞ্চার হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মাদ এরশাদ। সোমবার রাজধানীর গুলশানের ইমানুয়েলস কনভেনশন সেন্টারে পহেলা বৈশাখ উপলক্ষ্যে জাতীয় পার্টি, ঢাকা মহানগর (উত্তর) আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজ পহেলা বৈশাখ। বাংলা বছরের প্রথম দিন। সারা জাতি আজ উজ্জিবীত, আনন্দিত। সবাই আনন্দ করছে। আমার মনেও আজ নতুন প্রাণের সঞ্চার হয়েছে।জাতীয় পার্টির কর্মীদের দেখেই তার মনে নতুন প্রাণের সঞ্চার হয়েছে উল্লেখ করে এরশাদ বলেন, এই পহেলা বৈশাখ সরকারি ছুটি ছিল না। ১৯৮৭ সালে আমিই প্রথম পহেলা বৈশাখ কে সরকারি ছুটি ঘোষণা করেছিলাম। এর আগে কেউ করেনি। বিলবোর্ডে বাংলা ভাষার উপস্থিতির বাধ্যবাধকতা সংক্রান্ত উচ্চ আদালতের রায়কে স্বাগত জানয়ে তিনি বলেন, সম্প্রতি উচ্চ আদালত বিলবোর্ডে ইংরেজির পাশাপাশ...
পোশাকি নয়, আচার-আচরণে বাঙালি হতে হবে

পোশাকি নয়, আচার-আচরণে বাঙালি হতে হবে

বিশেষখবর
একদিনের পোশাকি নয়, আচার-আচরণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে বাঙালি হওয়ার আহবান জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সকালে বাংলা নববর্ষ ১৪২১ উপলক্ষে ফেনী সদরের পিটিআই মাঠে বর্ষবরণ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংস্কৃতিক পরিবেশকে সুস্থ রাখতে হলে রাজনীতিকে সুস্থ রাখতে হবে। একদিনের পোশাকি বাঙালি হতে চাই না। সারা বছর নিজ নিজ আচার-আচরণ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে বাঙালি হতে হবে। পরে মন্ত্রী সেখানে পাঁচ দিনব্যাপী গ্রামীণ মেলার উদ্বোধন করেন। যোগাযোগমন্ত্রী বলেন, যেদিকে তাকান শুধু ভাঙনের সুর, রাজনীতিতে ভাঙনের সুর, সংস্কৃতিতে ভাঙনের সুর। বৈশাখী মিলনমেলার মধ্য দিয়ে ভাঙনের সুর থেকে প্রত্যাশাকে নিয়ে যাব মিলনের মোহনায়।অনুষ্ঠানে ফেনী বিজ্ঞান ক্লাবের মাধ্যমে সৃজনশীলতায় অনন্য অবদান রাখার জন্য কয়েকজনকে সম্মাননা স্মারক দেয়া হয়। মঙ্গল শোভাযাত্রায় গ্রামীণ...
পঞ্চগড় সীমান্তে দুই বাংলার মিলন মেলা

পঞ্চগড় সীমান্তে দুই বাংলার মিলন মেলা

জাতীয়, বিশেষখবর
বাংলা নববর্ষ উপলক্ষে পঞ্চগড় সীমান্তে প্রতিবারের ন্যায় এবারও দুই বাংলার মিলন মেলা বসেছে। সোমবার পঞ্চগড় অমরখানা, মাগুরমাড়ী, সুকানী সীমান্তের নোম্যান্স ল্যান্ডে দুই বাংলার এই মিলন মেলা বসে। পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটেলিয়ান ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনী ৯৩ বিএসএফ এর উদ্যোগে এ মিলন মেলার আয়োজন করা হয়।এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত পঞ্চগড় সদর উপজেলার অমরখানা সীমান্তের ৭৪২/৭৪৩/ ৭৪৪ মেইন পিলার সংলগ্ন প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে বাংলাদেশ ও ভারতের হাজার হাজার মানুষের এই মিলন মেলা বসে। মিলন মেলাকে কেন্দ্র করে উভয় দেশের সীমান্তে পর্যাপ্ত বিজিবি ও বিএসএফ মোতায়ন করা হয়। কঠোর পাহারায় কাঁটা তারের বেড়ার ফাঁক দিয়ে স্বজনদের একদৃষ্টি দেখতে দূর-দূরান্ত থেকে লাখো মানুষের ঢল নামে। এই ক্ষণিক মিলনে অনেকেই  আবেগ আপ্লুত হয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি।উল্লেখ্য, ১৯৪৭-এ ভারত বিভক্তির আগে বর্তমান পঞ্চগড় জেলা ভারতের জলপাইগ...
বাংলা নববর্ষে এরশাদের শুভেচ্ছা

বাংলা নববর্ষে এরশাদের শুভেচ্ছা

বিশেষখবর
  জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ এমপি বাংলা নববর্ষ ১৪২১ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।আজ এক বাণীতে এরশাদ বলেন, ১৪২১ সন দেশ ও জাতির জন্য বয়ে আনুক শান্তি ও সমৃদ্ধি এবং উন্নয়নের নিরবচ্ছিন্ন ধারা । তিনি বলেন, আমাদের হাজার বছরের ঐতিহ্যের ইতিহাসে জাতি সব সময় পহেলা বৈশাখকে বরণ করে নেওয়ার আনন্দে মেতে উঠে। আমরা সীমাহীন সমস্যার মধ্যেও নববর্ষকে স্বাগত জানাই উত্সবের আমেজ নিয়ে। এরশাদ বলেন, বিগত ১৪২০ সালের তিক্ত অভিজ্ঞতাকে মুছে ফেলে আমরা আগামী বছরের সময়টুকুকে স্মরণীয় করে রাখতে চাই। তিনি বলেন, সন্ত্রাসমুক্ত সমাজ, হিংসা হানাহানির অবসান এবং অর্থনৈতিক মুক্তি ও সুখী-সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে যেকোন ত্যাগ স্বীকারের অঙ্গীকার গ্রহণ করতে হবে নতুন বছরের শুরুতে। এরশাদ বলেন, নতুন বছর জীবনের পঞ্জিভূত সমস্যার সমাধানে অগ্রগতি হবে এবং উন্নয়ন ও ...
নববর্ষ দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ার শক্তি জোগাবে : প্রধানমন্ত্রী

নববর্ষ দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ার শক্তি জোগাবে : প্রধানমন্ত্রী

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
  প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় আস্থা ব্যক্ত করে বলেছেন, নববর্ষ সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা ও দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার শক্তি জোগাবে। আগামীকাল পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে আজ এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলা নববর্ষ জরা ও গ্লানি মুছে দিয়ে বাঙালির জীবনে ১৪২১ সন সুখ, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ বয়ে আনবে।শেখ হাসিনা বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাঙালিসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, 'বাঙালির সর্বজনীন উত্সব-বাংলা নববর্ষ। আমরা নববর্ষকে আবাহন করি প্রাণের স্পন্দনে, গানে-কবিতায়, আবেগের উত্তাপে।'প্রধানমন্ত্রী আরো বলেন, নববর্ষ মানেই লোকায়ত বাঙালি সংস্কৃতির বর্ণাঢ্য উত্সব। নতুন আশায় উদ্দীপ্ত হওয়ার দিন। আমাদের লেখক, কবি, শিল্পীদের ছন্দ, বর্ণ, তুলি ও সুরে তাই বাংলা নববর্ষ প্রতি বছর নতুন রূপে হাজির হয়।'পহেলা বৈশাখের পূর্বে চৈত্...
স্যারের সঙ্গে আজীবন থাকব : জাপা মহাসচিব

স্যারের সঙ্গে আজীবন থাকব : জাপা মহাসচিব

বিশেষখবর, স্লাইড
  জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দলের নতুন মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু বলেছেন, 'স্যারের সঙ্গে আজীবন থাকব।' এসময় এরশাদ বাবলুকে মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ। আজ রবিবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের নবনিযুক্ত মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদের সংবর্ধনা অনুষ্ঠানে এরশাদ ও বাবলু পরস্পরের প্রতি এই আশীর্বাদ ও প্রতিশ্রুতি বিনিময় করেন। নতুন মহাসচিবকে স্বাগত জানিয়ে এরশাদ বলেন, বাবলু ডাকসুর জিএস ছিলেন। পার্টির নেতৃত্বে তাঁর প্রয়োজন আছে। আশা করি, তিনি দলকে গতিশীল ও আগামী নির্বাচনের জন্য প্রস্তুত করবেন। জিয়াউদ্দিন আহম্মেদ বলেন, আমার পিতৃতুল্য হুসেইন মুহম্মদ এরশাদ আমার ওপর যে গুরুদায়িত্ব অর্পণ করেছেন, তার জন্য গভীর কৃতজ্ঞতা জানাই।জাপার এই নেতা ডাকসুর জিএস থাকা অবস্থায় এরশাদের দলে যোগদানের...
জাতিসংঘে ইরানের নতুন রাষ্ট্রদূতকে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

জাতিসংঘে ইরানের নতুন রাষ্ট্রদূতকে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক, বিশেষখবর
হোয়াইট হাউস বলেছে, তারা জাতিসংঘ সদর দপ্তরে ইরানের নবনিযুক্ত রাষ্ট্রদূতকে ভিসা দেবে না। রাষ্ট্রদূত হামিদ আবু তালেবি ১৯৭৯ সালে তেহরানে মার্কিন দূতাবাসে হামলার সঙ্গে জড়িত বলে তাঁর নিয়োগ নিয়ে আমেরিকার কঠোর আপত্তি রয়েছে। এদিকে ইরান যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে উল্লেখ করেছে। হামিদ আবু তালেবি জাতিসংঘের রাষ্ট্রদূত নিযুক্ত হওয়ার পর তাঁকে যেন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না দেওয়া হয়- কংগ্রেসের পক্ষ থেকে আসা এমন প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ওবামা অনেকটা চাপের মুখে পড়েছেন। খবর এএফপির। এ সপ্তাহের শুরুতে ইরান সরকারকে হোয়াউট হাউস জানিয়েছিল, হামিদ আবু তালেবিকে জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে নির্বাচিত করে তারা ঠিক কাজ করেনি। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে দুঃখজনক ও আন্তর্জাতিক আইন পরিপন্থী বলে উল্লেখ করেছেন জাতিসংঘের ইরানের মুখপাত্র, হামিদ বাবেই। আবু তালেবিকে ভিসা না দেওয়ার ...
সরকার গণজাগরণ মঞ্চ ধ্বংস করে দিতে চায়: ইমরান

সরকার গণজাগরণ মঞ্চ ধ্বংস করে দিতে চায়: ইমরান

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, 'প্রয়োজনীয়তা ফুরিয়ে যাওয়ায়' সরকার গণজাগরণ মঞ্চের কণ্ঠস্বরকে 'স্তব্ধ' করে দিতে চায়।" শনিবার দুপুরে সরকার সমর্থক একদল সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মী নিজেদের গণজাগরণ মঞ্চের সংগঠক দাবি করে ইমরানকে মুখপাত্রের দায়িত্ব থেকে 'অব্যাহতি' দিয়ে সংবাদ সম্মেলন করার পর তিনি বলেন, "সাম্প্রতিককালে আওয়ামী লীগসহ তাদের সহযোগী বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্যে বলেছেন গণজাগরণ মঞ্চের আর কোনো প্রয়োজন নেই। এরপরই শাহবাগে ছাত্রলীগের হামলা হলো, পুলিশের হামলা হলো, এবার সংবাদ সম্মেলন করা হলো।"। 'গণজাগরণ মঞ্চের কর্মী ও সংগঠক' ব্যানারে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান কামাল পাশা চৌধুরী, যিনি জাহানারা ইমামের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ বিচারের দাবি আন্দোলনের সহযোগী সংগঠন মুক্তিযোদ্ধা ছাত্র কমান্ডের আহ্বায়ক ছিলেন। ইমরান অভিযোগ করে বলেন, "এসব থেকে খুব সহজেই ধারণা করা যায়, সরকা...