Thursday, November 5Welcome khabarica24 Online

বিশেষখবর

এক ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছার বর্বর দুঃশাসন চলছে

এক ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছার বর্বর দুঃশাসন চলছে

বিশেষখবর, স্লাইড
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, 'দেশে আইনের শাসনের বদলে এক ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছার বর্বর দুঃশাসন চলছে। আর এই দুঃশাসনের যাঁতাকলে পিষ্ট হচ্ছে বিরোধীদলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ।' রোববার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর ঘটনায় নিন্দা জানিয়ে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, 'বর্তমান সরকারের আমলে দেশে আইনের শাসন এতটাই ভূলুন্ঠিত হয়েছে যে, বিরোধী দলের নেতাকর্মীদের অন্যায়ভাবে মিথ্যা মামলায় জড়ানোই শেষ নয়, তাদের আইনি প্রতিকার পাওয়ার অধিকারটুকুও হরণ করা হচ্ছে।' বিবৃতিতে খালেদা জিয়া অভিযোগ করে বলেন, 'জনবিচ্ছিন্ন হয়ে বর্তমান অবৈধ সরকার নিজেদের হীন উদ্দেশ্য চরিতার্থ করতে বিরোধী রাজনৈতিক দলগুলো দমন করতে পুলিশ প্রশাসনসহ রাষ্ট্রের সব অঙ্গকে সরকারি দলের অঙ্গসংগঠনে পরিণত করেছে।...
ধর্ষিতার স্বাস্থ্য পরীক্ষায় পুরুষ চিকিৎসক নয়

ধর্ষিতার স্বাস্থ্য পরীক্ষায় পুরুষ চিকিৎসক নয়

বিশেষখবর, স্লাইড
ধর্ষণের শিকার নারীর স্বাস্থ্য ও বয়স নির্ধারণের পরীক্ষায় পুরুষ চিকিৎসকদের অংশ না নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এ কথা বলেছেন আদালত। রোববার এ সংক্রান্ত রুলের নিষ্পত্তি করে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। নির্দেশ অনুসারে আদালতে হাজির হলে অধিদপ্তরের মহাপরিচালক দীন মোহাম্মদ নুরুল হককে তাকে এ কথা বলেন আদালত। একই সঙ্গে অধিদপ্তরের মহাপরিচালককে অব্যাহতি দিয়েছেন আদালত। সারা দেশের সরকারি হাসপাতালগুলোতে ধর্ষিতার স্বাস্থ্য পরীক্ষায় নারী চিকিৎসক, নার্স ও এমএলএসএস নিয়োগ বিষয়ে আদালতের আদেশ কেন মানা হয়নি- তা জানতে চেয়ে গত ২ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকে তলব করেন আদালত। এ আদেশের ভিত্তিতে রোববার আদালতে হাজির হয়ে হাজির হয়ে দুঃখ প্রকাশ করার পরে তাকে আদালত অবমাননার দায় থেকে অব্যাহতি দেয়া হয়। এ বিষয়ে দ...
৫ জানুয়ারির নির্বাচন না হলে দেশ অন্ধকারের দিকে ধাবিত হতো : আইনমন্ত্রী

৫ জানুয়ারির নির্বাচন না হলে দেশ অন্ধকারের দিকে ধাবিত হতো : আইনমন্ত্রী

বিশেষখবর, সংবাদ শিরোনাম
আইন বিচার ও সংসদবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, সংবিধান মোতাবেক ৫ জানুয়ারির নির্বাচন না হলে বাংলাদেশের ভবিষ্যৎ কালো মেঘে ঢাকা পড়ে অন্ধকারের দিকে ধাবিত হতো।রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আজ এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সমিতির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন খাদ্যমন্ত্রীঅ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি, অ্যাডভোকেট ফজিলাতুন নেসা বাপ্পী এমপি, আখাউড়া পৌরসভা মেয়র তাকজিল খলিফা ও সদর উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।সমিতির সভাপতি আলমগীর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মঈন।ব্রাক্ষণবাড়িয়া জেলার মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।আইনমন্ত্...
সৈয়দ আশরাফের বক্তব্য প্রমাণ করে তারা সব সময় মিথ্যা কথা বলেন : মির্জা ফখরুল

সৈয়দ আশরাফের বক্তব্য প্রমাণ করে তারা সব সময় মিথ্যা কথা বলেন : মির্জা ফখরুল

বিশেষখবর, স্লাইড
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে পত্র-পত্রিকায় খবর এসেছে সৈয়দ আশরাফুল মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমানের অধীনে ট্রেনিং নেওয়ার কথা স্বীকার করছেন। সৈয়দ আশরাফুলের বক্তব্য প্রমাণ করে তারা সব সময় মিথ্যা কথা বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আজ শনিবার বিকেলে শ্রমিক দলের ৭ম জাতীয় সম্মেলন ও কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।শ্রমিক দলের সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।মির্জা ফখরুল বলেন, তারেক রহমান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরেছেন। কিন্তু এ যুক্তি খণ্ডন না করে আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদরাও সংসদে যেভাবে অশালীন কথা বলছেন, তা কোনো সভ্য দেশের ভাষা হতে পারে না। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক উল্লেখ করে তিনি বলেন, জিয়াউর রহমান দেশের রাষ্ট্রপ্র...
দুই একদিনের মধ্যেই সাঈদীর রায়

দুই একদিনের মধ্যেই সাঈদীর রায়

বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম
আগামী দুই একদিনের মধ্যেই একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার আপিলের রায় ঘোষণা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। শুক্রবার মিরসরাই উপজেলার মিঠানালা রামদয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। ক্ষমতাসীন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী উল্লেখ করে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের বর্তমান এমপি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, মিরসরাইসহ সারা দেশকে কলঙ্কমুক্ত করতে যুদ্ধপরাধীদের বিচার কাজ চলছে। স্বাধীনতা যুদ্ধে মিরসরাই থেকে উপজেলা ভিত্তিক সর্বোচ্চ সংখ্যক মুক্তিযোদ্ধা অংশ গ্রহণ করেছে।মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সদস্য শরীফ উদ্দিন শোভনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জনতা ব্যাংকের চেয়ারম্যান ড. আবুল বারাকাত, ...
কওমি মাদ্রাসায় গোলাগুলির প্রমাণ দিলে পুরস্কার

কওমি মাদ্রাসায় গোলাগুলির প্রমাণ দিলে পুরস্কার

বিশেষখবর, স্লাইড
‘কওমি মাদ্রাসার মধ্যে জঙ্গি আছে’ সরকারের এমন মনোভাবকে চ্যালেঞ্জ করে হেফাজতে ইসলামের আমির আল্লামা শফী বলেছেন, কওমি মাদ্রাসার ছাত্রদের মধ্যে মারামারি-গোলাগুলির প্রমাণ দিতে পারলে পুরস্কার দেয়া হবে। তিনি বলেন, স্কুল-কলেজে তো দুই দল মারামারি-গোলাগুলি করে, জঙ্গি বললে তাদেরই বলতে হবে। শুক্রবার বিকালে কক্সবাজারের পেকুয়ায় আয়োজিত ইসলামি মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৩ দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারকে আহ্বান জানিয়ে শফী বলেন, হেফাজত ইসলাম কাউকে গদিতে বসাতে বা নামাতে আন্দোলনে নামেনি। সরকার, আওয়ামী লীগ, ছাত্রলীগের সাথে আমাদের কোনো বিরোধ নেই। তারা মুসলমান হলে আমাদের ১৩ দফা মেনে নেবে। না মানলে আন্দোলন চালিয়ে যাবে হেফাজত।...
অপহরণকারীদের দ্রুত গ্রেফতার দাবি করলো পরিবার

অপহরণকারীদের দ্রুত গ্রেফতার দাবি করলো পরিবার

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিককে কারা অপহরণ করেছে তা জাতির সামনে প্রকাশ করা জরুরী। একইসাথে কেন অপরহরণ করা হলো কারা এর সাথে জড়িত তার রহস্য দ্রুত উদঘাটনের দাবি জানিয়েছে তার পরিবার। বিকেলে ধানমণ্ডির বাসায় এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তার স্ত্রী রিজওয়ানা হাসান।তিনি বলেন, আবু বকর সিদ্দিককে ফিরে পেলেও আমি এবং আমার পরিবার স্বস্তি বা নিরাপদ বোধ করছি না। আমি এখন বুঝতে পারছি অন্য যারা অপহৃত হয়েছে তাদের পরিবার কত কষ্টে আছে। তিনি আরো বলেন, এর আগে যাদের অপহরন করা হয়েছে তাদের বিচার হলে আমার স্বামীকে অপহরনের সাহস কেউ পেতো না। এসময় তার স্বামীও উপস্থিত ছিলেন।তিনি বলেন, কিভাবে অপহরন করা হয়েছে, অপহরনের পর তাকে কোথায় রাখা হয়, কি আচরণ করা হয়েছে সে ব্যাপারে তিনি (তার স্বামী) আদালতে জবান বন্দি দিয়েছেন। আবু বকর সিদ্দিককে অপহরনের পর দ্রুত উদ্ধার করায় তিন...
ইতিহাসকে কেউ বদলাতে পারে না : জয়

ইতিহাসকে কেউ বদলাতে পারে না : জয়

বিশেষখবর
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, স্বৈরশাসক ও ভণ্ডরা আমাদের ইতিহাস পাল্টে ফেলার চেষ্টা করেছে। কিন্তু ইতিহাসকে কেউ বদলাতে পারে না! ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসে এক ফেসবুক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি। জয় তাঁর স্ট্যাটাসে বলেন, আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশ সরকার এর প্রথম মন্ত্রিসভা এই দিন শপথ নিয়েছিল। মাননীয় তাজউদ্দিন আহমেদ আমাদের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তিনি সংসদ সদস্য সিমিন হোসেন রিমি এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য সোহেল তাজের বাবা। জয় আরো বলেন, ওই দিন বঙ্গবন্ধুকে প্রথম রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। তিনি পাকিস্তানি সামরিক জান্তার হাতে বন্দি থাকায় মাননীয় সৈয়দ নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয়। তিনি মন্ত্রি ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বাবা। জয় বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসে সমৃদ্ধ। আমর...