Friday, November 6Welcome khabarica24 Online

বিশেষখবর

বিএনপি নয়, সংকটে দেশ : ফখরুল

বিএনপি নয়, সংকটে দেশ : ফখরুল

বিশেষখবর
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নয়, বাংলাদেশ বর্তমানে সবচেয়ে বড় কঠিন সময় পার করছে। বাংলাদেশ গণতন্ত্র ও অস্তিত্বের সংকটের মধ্যে দিয়ে চলছে। জনগণের আন্দোলনের মধ্যে দিয়েই এই সংকট থেকে দেশকে মুক্ত করা হবে। সোমবার সকালে বিএনপির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরাবাংলা নগরস্থ চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুস্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র ও ভোটের অধিকার রক্ষায় বিএনপি জনগণকে সম্পৃক্ত করে সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাবে। জনগণের আন্দোলনের মধ্যে দিয়েই গণতন্ত্রের সংকট থেকে দেশকে মুক্ত করা হবে। বেগম খালেদা জিয়ার মস্তিকের বিকৃতি ঘটেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, অত্যন্ত দুর্ভাগ্য, জোর করে ক্ষমতায় বসে থাকা শেখ হাসিনা যে ধরনের কথা বল...
ওমরাহ ভিসার মেয়াদ কমছে

ওমরাহ ভিসার মেয়াদ কমছে

বিশেষখবর, সংবাদ শিরোনাম
এক মাস থেকে কমিয়ে ওমরাহ ভিসার মেয়াদ ১৫ দিন করার চিন্তা-ভাবনা করছে সৌদি সরকার। এ জন্য বিভিন্ন মন্ত্রণালয় ও বেসরকারি কোম্পানির মতামত চাওয়া হয়েছে। ডিসেম্বর থেকে নতুন এ আইনে কার্যকরের কথা রয়েছে। সম্প্রতি মদিনায় সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে এক সভা শেষে সৌদি সরকারের হজমন্ত্রী বাদর হাজর একথা বলেন। তিনি বলেন, নতুন আইন কার্যকর কোনও কোম্পানি একসঙ্গে বিপুল সংখ্যক ওমরাহ যাত্রী সৌদি আরবে আনতে পারবে না। এ আইনের সংশোধনের জন্য একটি প্রস্তাব সংশ্লিষ্ট বেসরকারি কোম্পানিগুলোর কাছে তাদের মতামতের জন্য পাঠিয়েছে। এতে কোম্পানিগুলোকে ওমরাহ পালনকারীদের আবাসনে কোনও পরিবর্তন আনার দরকার পড়বে কি-না সে বিষয়ে মতামত চেয়েছে। তাদের কাছ থেকে মতামত ও সুপারিশ পাওয়ার পরে হজ মন্ত্রণালয় নতুন ওমরাহ বিধি তৈরি করবে।একটি সূত্র জানিয়েছে, অধিক সংখ্যক মুসলমান যাতে ওমরাহ পালন করতে পারে এজন্য সেৌদি সরকার ওমরাহ ভিসার মেয়াদ কমাত...
বন্যার্তদের সাহায্যে সেনাবাহিনী নিয়োগ করুন-রওশন এরশাদ

বন্যার্তদের সাহায্যে সেনাবাহিনী নিয়োগ করুন-রওশন এরশাদ

বিশেষখবর, সংবাদ শিরোনাম
দেশের বন্যার্ত মানুষের সাহায্যে দুর্গত এলাকায় জরুরী ভিত্তিতে সেনাবাহিনী নিয়োগের পরামর্শ দিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদে তিনি সরকারের প্রতি এ আহবান জানান।রওশন এরশাদ সংসদে বলেন, সবার সাথে আলোচনা করে সম্প্রচার নীতিমালা ও বিচারপতিদের অভিসংশন আইন পরিবর্তন করা হলে তা গ্রহণযোগ্য হবে। বিরোধীদলীয় নেতা বলেন, বন্যা দুর্গত হাজার হাজার মানুষ ত্রান না পেয়ে কষ্টে আছে। সরকারিভাবে যে ত্রাণ দেয়া হচ্ছে তা পর্যাপ্ত নয়। রওশন এরশাদ বলেন, দেশের আইনশুংখলা পরিস্থিতির অবনতি হচ্ছে।ঘরে মানুষ খুন হচ্ছে। ডোবায় লাশ পাওয়া যাচ্ছে। এ অবস্থা হলে মানুষ কোথায় যাবে? ফারুকী বাসায় খুন হলেন। পরদিন আরো তিনজন খুন হয়েছে। আমরা ঘরকে নিরাপদ আশ্রয় মনে করি। কিন্তু এখন ঘরও নিরাপদ না। তিনি বলেন, দেশের এখন খুন, গুম হত্যা হলেও কারো শাস্তি হয় বলে হয় না। সুশাসন প্রতিষ্ঠিত না হলে এগুলো ঘটতেই থাকবে। রওশন এরশাদ ময়ম...
গুম-খুনের জবাব প্রধানমন্ত্রীকেই দিতে হবে

গুম-খুনের জবাব প্রধানমন্ত্রীকেই দিতে হবে

জাতীয়, বিশেষখবর
বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই গুম-খুনের জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন বিকল্পধারার সভাপতি ও সাবেক প্রেসিডেন্ট ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী। বলেছেন, পুলিশ-র‌্যাব সরকারের অংশ। গুম-খুনের জন্য সরকারই দায়ী। যারা মন্ত্রী-প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন তাদেরকেই এর জবাব দিতে হবে। র‌্যাব-পুলিশের কাছে বিচার দিয়ে লাভ নেই। কারণ তারা সরকারের হুকুম পালন করেছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত ‘গুম ও বাংলাদেশ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। স্বজনহারাদের উদ্দেশে বি. চৌধুরী বলেন, আজকে আপনাদের সঙ্গে আমিও মর্মাহত। এ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। যাতে ন্যূনতম সময়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা যায়। সেই সরকার দ্রুততম সময়ের মধ্যে গুম, খুনের বিচার করবে। তিনি বলেন, ইলিয়াস আলীর সন্ধানে প্রধানমন্ত্রীর সঙ্গে তার স্ত্রী দেখা করেছিলেন। প্রধানমন্ত্রী আশ্ব...
রহস্যময়ী সেই নারী রিমান্ডে

রহস্যময়ী সেই নারী রিমান্ডে

বিশেষখবর, সংবাদ শিরোনাম
চ্যানেল আই-এর ‘কাফেলা’ অনুষ্ঠানের উপস্থাপক শায়খ নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলায় গ্রেপ্তারকৃত রহস্যময়ী সেই নারী মাহমুদা ওরফে আসমা ওরফে আমেনাকে রিমান্ডে নিয়েছে পুলিশ। একই সঙ্গে তার সহযোগী শরীফুল ইসলামকেও রিমান্ডে নেয়া হয়েছে। গতকাল দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তাদের হাজির করা হয়। এ সময় এই মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক জুলহাস উদ্দিন আকন্দ তাদের সাত দিনের রিমান্ডের আবেদন করেন। রিমান্ড আবেদনের শুনানি শেষে মহানগর হাকিম ওয়ায়েস কুরুনী দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে, কুমিল্লা থেকে ফারুকী হত্যাকাণ্ডের সন্দেহভাজন আসামি হিসেবে আটককৃত ইউসুফ (২৫)-কে গতকাল গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেই সঙ্গে এই হত্যা মামলাটি শেরেবাংলা নগর থানা থেকে মহানগর গোয়েন্দা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। সূত্র জানায়, ঘটনার দিন ফারুকীর বাসায় যান মাহমুদা। এরই পরিপ্রেক্ষিতে ম...
ইয়াহিয়ার পা চাটা কুকুরদের বিরুদ্ধে সতর্ক থাকুন

ইয়াহিয়ার পা চাটা কুকুরদের বিরুদ্ধে সতর্ক থাকুন

জাতীয়, বিশেষখবর
যারা আবারও ১৫ আগস্ট ও ২১ আগস্টের মতো ঘটনা ঘটিয়ে দেশের স্বাধীনতা নষ্ট করতে চায় তাদের সম্পর্কে ছাত্র সমাজসহ দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ইয়হিয়ার পা চাটা কুকুর এখনও বাংলাদেশে আছে। তাদের দোসররা এখনও সক্রিয়। তাদের সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। তারা যেন দেশকে পেছনের দিকে নিয়ে যেতে না পারে সেজন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। জাতীয় শোক দিবস উপলক্ষে ধারাবাহিক আলোচনা সভার শেষ দিনে রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ফজিলাতুন্নেসা মুজিব স্মরণে ছাত্রলীগের বিশাল ছাত্র সমাবেশে এসব কথা বলেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমালোচনা করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, জিয়া খুনিদের রাজত্ব কায়েম করে। যারা বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিল তাদের ফিরিয়ে আনে। মার্শাল ল’ আইনে আল-শামস-আলবদরদের ভোটাধ...
প্রিজন সেলে আবদুল আলীমের মৃত্যু

প্রিজন সেলে আবদুল আলীমের মৃত্যু

বিশেষখবর, সংবাদ শিরোনাম
মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে আজীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত সাবেক মন্ত্রী আবদুল আলীম ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৪ বছর। গতকাল দুপুর সোয়া একটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল বিকালে তার লাশ ময়নাতদন্ত শেষে বিএসএমএমইউ’র হিমাগারে রাখা হয়েছে। আজ তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন শাহবাগ থানার এসআই ফেরদৌস আলম। আলীমের পরিবারের পক্ষে তার ছেলে ফয়সাল জানান, গতকাল বিকালে আমাদের কাছে লাশ হস্তান্তরের কথা ছিল। সে অনুযায়ী সন্ধ্যায় বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার মসজিদে প্রথম জানাজার প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু আইনি জটিলতা ও সময় স্বল্পতার কারণে সেটি সম্ভব হয়নি। এসআই ফেরদৌস জানান, আমরা কাল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। আলীমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছ...
বিএনপির সন্দেহভাজনদের তালিকা গুলশানে

বিএনপির সন্দেহভাজনদের তালিকা গুলশানে

বিশেষখবর
সরকারের পক্ষ থেকে বিএনপি ও জোটের শরিক বেশ কয়েকজন নেতার সঙ্গে গোপন যোগাযোগের খবরে নতুন করে সন্দেহ-সংশয়ের সৃষ্টি হয়েছে ২০ দলে। জানা গেছে, সরকারের একটি প্রভাবশালী সংস্থার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ইতিমধ্যে এসব নেতার সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের কয়েকজন দায়িত্বপ্রাপ্ত নেতাও তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। অনানুষ্ঠানিক বৈঠকগুলোয় তাদের এমন প্রস্তাব দেওয়া হয়েছে যে, দলবদল করলে তাদের বিরুদ্ধে চলমান মামলা প্রত্যাহার করা হবে। তাদের অন্যান্য সুযোগ-সুবিধার পাশাপাশি প্রয়োজনে সরকারে অন্তর্ভুক্তও করা হতে পারে। সংশ্লিষ্ট নেতাদের এ মুহূর্তে দলীয় কর্মকাণ্ডে নিষ্ক্রিয় থাকতে বলা হয়েছে। এদিকে সরকারের সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ যোগাযোগ রয়েছে বিএনপি ও শরিক দলের এমন নেতাদের একটি তালিকা তৈরি করে দলীয় চেয়ারপারসনের কাছে জমা দেওয়া হয়েছে বলে নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে। সূত্রটি জান...