Friday, November 6Welcome khabarica24 Online

বিশেষখবর

রোববার ছাত্রসেনার আধাবেলা হরতাল

রোববার ছাত্রসেনার আধাবেলা হরতাল

বিশেষখবর, সংবাদ শিরোনাম
রোববার সারদেশে আধাবেলা হরতাল ডেকেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও টিভি উপস্থাপক নূরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে এ হরতালের ডাক দেয় সংগঠনটি। শনিবার বিকালে রাজধানীতে সংবাদ সম্মেলনে হরতালের ঘোষণা দেন ফ্রন্টের সহযোগী ছাত্র সংগঠনটির সভাপতি মুহাম্মদ নুরুল হক চিশতী।বুধবার রাতে পূর্ব রাজাবাজারের বাড়িতে পরিবারের সবাইকে বেঁধে ইসলামী ফ্রন্টের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুকীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। ফারুকী সুন্নি মতাবলম্বী সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাতের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। টেলিভিশনে ইসলামী অনুষ্ঠান উপস্থাপনাও করতেন তিনি। হত্যাকাণ্ডের পর বিক্ষোভ মিছিল-সমাবেশ থেকে শনিবারের মধ্যে খুনি গ্রেপ্তার না হলে রোববার হরতালের হুমকি দিয়েছিল ছাত্র সেনা।...
ফারুকী হত্যা নিয়ে খালেদা জিয়া মিথ্যাচার করছেন: তথ্যমন্ত্রী

ফারুকী হত্যা নিয়ে খালেদা জিয়া মিথ্যাচার করছেন: তথ্যমন্ত্রী

জাতীয়, বিশেষখবর
তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, "বেগম জিয়া ও তার স্বামী জিয়াউর রহমানের বিরুদ্ধে খুনিদের আড়াল করা ও তাদের নিয়ে রাজনীতি করার ইতিহাস আছে। বেগম খালেদা জিয়া না জেনে বুঝে ফারুকী হত্যার দায় সরকারের ওপর চাপিয়ে দিচ্ছেন। এই ধরনের মিথ্যাচার উনি অতীতেও করেছেন, এখনো করছেন। এটা ঠিক নয়।" আজ শুক্রবার সকাল ৯টায় কুষ্টিয়া সার্কিট হাউজে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। পরে মন্ত্রীকে গার্ড অব অনার দেয়া হয়। বর্তমান সরকার অবৈধ, অনৈতিক, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্য প্রসঙ্গে ইনু বলেন, গত ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে গঠিত এই সরকার সাংবিধানিক ও গণতান্ত্রিকভাবে একটি বৈধ সরকার। আর যারা সাংবিধানিকভাবে নির্বাচনের পথ পরিহার করে নির্বাচনের আগেই অবৈধভাবে সরকার গঠনের চক্রান্ত করেছিল তারা রাজনীতি ও গণতন্ত্রের জন্য অনুপযুক্...
বাংলাদেশকে হারিয়ে নেপালের প্রতিশোধ

বাংলাদেশকে হারিয়ে নেপালের প্রতিশোধ

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর, সংবাদ শিরোনাম
নেপালের বিপক্ষে জয়ের ধারা ধরে রাখতে পারল না বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। নেপাল অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ১-০ গোলে হেরে গেছে স্বাগতিকরা।শুক্রবার সিলেট জেলা স্টেডিয়ামে অতিথিদের পক্ষে জয়সূচক একমাত্র গোল করেন সুশীল। ৭৮ মিনিটে বাঁ-পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি। এ ম্যাচটি দিয়েই আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হল সিলেট জেলা স্টেডিয়ামটির। আর্মি স্টেডিয়ামে প্রথম প্রস্তুতি ম্যাচে একই ব্যবধানে জিতেছিল বাংলাদেশ দল। ওই ম্যাচে বাংলাদেশের পক্ষে গোল করেছিলেন সোহেল রানা। এশিয়ান গেমস ২০১৪-র প্রস্তুতি হিসেবে এ দুটি ম্যাচ খেলল বাংলাদেশ দল। আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়ান গেমসের এবারের আসর। তবে প্রতিযোগিতার ফুটবল ইভেন্ট শুরু হবে ১৪ সেপ্টেম্বর থেকে।...
সাকার স্ত্রী, ছেলে ও উকিলসহ সাতজনের বিরুদ্ধে চার্জশিট

সাকার স্ত্রী, ছেলে ও উকিলসহ সাতজনের বিরুদ্ধে চার্জশিট

বিশেষখবর
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী ওরফে সাকা চৌধুরীর ব্যাপারে রায়ের খসড়া ফাঁসের অভিযোগে দায়ের করা মামলায় তাঁর আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম, স্ত্রী ফারহাত কাদের চৌধুরী ও ছেলে হুম্মাম কাদের চৌধুরীসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. শাহজাহান আসামিদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ (সংশোধনী ২০১৩) অনুযায়ী অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে ২৫ জনকে সাক্ষী করা হয়েছে। ২১ ধরনের আলামত জব্দ করা হয়েছে বলে জানান তদন্ত কর্মকর্তা। অভিযোগপত্রে ব্যারিস্টার ফখরুল ইসলামের দুই সহকারী আইনজীবী এ কে এম মাহবুবুল হাসান ও মেহেদী হাসান এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অফিস সহকারী (সাঁটলিপিকার) ফারুক হোসেন ও পরিচ্ছন্নতাকর্মী নয়ন আলীকেও অভিযুক্ত করা হয়েছে। অভি...
মগবাজারে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৩

মগবাজারে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৩

বিশেষখবর, সংবাদ শিরোনাম
রাজধানীর মগবাজারের ওয়ারলেস গেট এলাকার সোনালীবাগে সন্ত্রাসীদের গুলিতে ৩ জন নিহত হয়েছেন। আজ রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শীর্ষ সন্ত্রাসী কালাবাবু বাহিনীর সন্ত্রাসীরা ৭৮ নং বাড়িতে ঢুকে ওই বাড়ির ভাড়াটিয়া বিল্লাল হোসেন (২২), মুন্না (২০) ও বৃষ্টিকে (৩২) গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বৃষ্টির ছোট ভাই হৃদয় আহত হন। তিনি ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন। -...
হারানো সন্তানকে বুকে জড়িয়ে হাসলেন মা

হারানো সন্তানকে বুকে জড়িয়ে হাসলেন মা

বিশেষখবর, স্লাইড
‘যমজ সন্তান জন্ম দিয়ে যে খুশি হয়েছিলাম, হারানো সন্তানকে ফিরে পেয়ে তার চেয়ে বেশি খুশি হয়েছি। পুরো পৃথিবী যেন হাতের মুঠোয় পেয়েছি। আনন্দে বুক ভরে যাচ্ছে। চোখ ভেসে যাচ্ছে। কি যে আনন্দ লাগছে, তা বলে বোঝাতে পারব না।’ কথাগুলো বলেই সন্তানকে বুকে জড়িয়ে ধরে চুমুতে ভরিয়ে দিলেন মা রুনা আক্তার। তার বাঁধনহারা আনন্দই বলে দিচ্ছিল হারিয়ে যাওয়া সন্তান বুকে নিয়ে যেন মাতৃত্বের পরিপূর্ণতা পেলেন তিনি। যমজ সন্তানের মা হয়েও শুধু একটি সন্তান নিয়ে গভীর বিষাদে মুষড়ে পড়া যে মা হাসপাতাল ছেড়ে গিয়েছিলেন তাকেই এবার দেখা গেল একেবারে ভিন্নœ চেহারায়। সব কষ্টের শেষে এখন তার মুখ ভরা হাসি। তার হাসি ছুঁয়ে গেল সবাইকে। এমনই এক প্রাণবন্ত, আনন্দময় পরিবেশ সৃষ্টি হয়েছিল বৃহস্পতিবার র‌্যাব সদর দফতরের কনফারেন্স রুমে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক সপ্তাহ আগে চুরি হয়ে যায় রুনা আক্তার ও কাওসার হোসেন বাবু দম্পতির যমজ পুত্র সন্তানের ম...
৫৫ নম্বর ছবি

৫৫ নম্বর ছবি

বিনোদন, বিশেষখবর
ব্যবসা সফল ছবির পরিচালক মনতাজুর রহমান আকবর পরিচালিত ৫৫ নম্বর ছবি ‘আগে যদি জানতাম তুই হবি পর’ এখন মুক্তির মিছিলে। ২৯শে আগস্ট শুক্রবার ছবিটি মুক্তি পাবে। প্রযোজনা সংস্থা স্টারপ্লাসের ব্যানারে প্রায় ৫০টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেয়ার প্রস্তুতি সম্পন্ন করেছেন প্রযোজক-পরিবেশক। ডিজিটাল ফরমেটে রোমান্টিক অ্যাকশন ছবি ‘আগেযদি জানতাম তুই হবি পর’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নবাগত অভি, আরিয়ান শাহ, নবাগতা পুষ্পিতা, কথা, বড় দা মিঠু, অনু পান্ডে, রেহানা জলি, আঞ্জুমান আরা বকুল, বাদল, কিরণপুরী, রিপন ও মিজু আহমেদ। ‘আগে যদি জানতাম তুই হবি পর’ প্রসঙ্গে পরিচালক মনতাজুর রহমান আকবর বলেন, গ্রামীণ পটভূমিকায় ত্রিভুজ প্রেমের এ ছবিটি মিষ্টি মধুর গান ও শৈল্পিক অ্যাকশন নিয়ে দর্শকদের সামনে আসছে। আমার ছবির নতুন নায়ক-নায়িকারাও বেশ সম্ভাবনাময়। দর্শকরা তাদেরকে পছন্দ করবেন। আমার বিশ্বাস ছবিটি সবারই ভাল লাগবে।পরিচালক মনতা...
চ্যানেল আইয়ের উপস্থাপক ফারুকীকে গলা কেটে হত্যা

চ্যানেল আইয়ের উপস্থাপক ফারুকীকে গলা কেটে হত্যা

বিশেষখবর, সংবাদ শিরোনাম
চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘কাফেলা’ ও ‘শান্তির পথে’র উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে (৫৫) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রাতে পুলিশ তার পূর্ব রাজাবাজারের বাসা থেকে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, পূর্ব রাজাবাজারের ১৭৪ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি। গতকাল রাত ৯টার দিকে ওই বাসা থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। তাকে কে বা কারা গলা কেটে হত্যা করেছে তাৎক্ষণিক তা জানাতে পারেনি পুলিশ। শেরেবাংলানগর থানার এসআই আবু জাফর জানান, লাশ উদ্ধার করা হয়েছে। খুনিদের সনাক্তের চেষ্টা চলছে।...