Saturday, November 7Welcome khabarica24 Online

বিশেষখবর

আরব আমিরাতকে ৬-০ হারালো মেয়েরা

আরব আমিরাতকে ৬-০ হারালো মেয়েরা

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
এএফসি অনূর্ধ্ব-১৬ মেয়েদের ফুটবলের বাছাইপর্বের ‘বি’ গ্রুপে বাংলাদেশের মেয়েরা ৬-০ গোলে জর্ডানকে হারিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। প্রথম ম্যাচে শক্তিশালী জর্ডানকে ১-০ গোলে হারিয়ে শুভ সুচনা করেছিল মেয়েরা। এবার প্রতিপক্ষ আরব আমিরাতের বিপক্ষে ৬-০ গোলে জিতে টুর্নামেন্টে শক্ত প্রতিদ্বন্দ্বি হিসেবে জানান দিলো প্রমীলারা।প্রথমার্ধে আধিপত্য বজায় রেখেই খেলেছে বাংলাদেশের মেয়েরা বেশিরভাগ সময় বল ছিল বাংলাদেশের দখলে।৫ মিনিটে আমিরাতের জালে বল ঠেলে দিয়ে দলকে এগিয়ে দেয় বিপাশা মালি।এরপর ৮ মিনিটে জোরালো এক শটে ব্যবধান দ্বিগুণ করে আগের ম্যাচের নায়ক সানজিদা আক্তার। সানজিদা এবং বিপাশার জোড়া গোল, সঙ্গে কৃষ্ণা রানী সরকার ও লিপির গোলে ৬-০ ব্যবধানে আরব আমিরাতকে বিধ্বস্ত করে জিতল মণিকা চাকমার দল।২৩ মিনিটে আবারও সেই সানজিদা।৬৮ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোলটি করেন বিপাশা। আর খেলা শেষ হওয়ার একেবারে মুহুর্...
৫ জানুয়ারির নির্বাচন হতাশাজনক

৫ জানুয়ারির নির্বাচন হতাশাজনক

বিশেষখবর, সংবাদ শিরোনাম
৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের ব্যাপারে যুক্তরাজ্যের হতাশা এবার প্রকাশ করা হয়েছে আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে প্রকাশিত এক রিপোর্টে তাদের এ অবস্থান তুলে ধরা হয়। গত ২২ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এ হতাশার কথা জানিয়েছেন।ওই সময় গণতান্ত্রিক রাজনৈতিক অংশগ্রহণ ও গণমাধ্যমের স্বাধীনতা সম্মান পায়- এমন একটি মুক্ত সমাজ ও রাজনৈতিক ব্যবস্থার গুরুত্বের প্রশ্নে একমত হন উভয়ে। বৃহস্পতিবার বাংলাদেশের মানবাধিকার সম্পর্কে যুক্তরাজ্যের ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস থেকে প্রকাশিত ‘বাংলাদেশ- কান্ট্রি কেস স্টাডি আপডেট’ শীর্ষক ওই রিপোর্টে যুক্তরাজ্য আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার বিষয়টি ছাড়াও বলা হয়, বাংলাদেশের মিডিয়া বা সংবাদপত্রের স্বাধীনতা বিধিনিষেধের আওতায় আনা হয়েছে। সরকারের সমালোচনাকারী বা ভিন্নমতাবলম্বীদের আটক করা হচ্ছে। সীমিত করা হয়েছে এন...
বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতায় জার্মানির সন্তোষ প্রকাশ

বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতায় জার্মানির সন্তোষ প্রকাশ

জাতীয়, বিশেষখবর
জার্মান চ্যান্সেলর এ্যাঞ্জেলা মারকেল বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি এবং স্থিতিশীলতায় সন্তোষ প্রকাশ করেছেন। মারকেল ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্র জলসীমা নিয়ে বিরোধ মীমাংসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগকে মডেল হিসেবে উল্লেখ করে তাঁর উচ্ছ্বসিত প্রশংসা করে বলেছেন, বিশ্বের অন্যান্য দেশও তাকে অনুসরণ করতে পারে। এখানে প্রাপ্ত এক বার্তায় এ খবর জানা যায়। মারকেল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক বৈঠকে একথা বলেন। ইতালির মিলান নগরীতে অনুষ্ঠিত দশম আসেম শীর্ষ সম্মেলনে যোগদানের পাশাপাশি শেখ হাসিনার সঙ্গে মারকেলের এই বৈঠক হয়। পররাষ্ট্র সচিব এম শহিদুল হক সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি বিজন লাল দেব ব্রিফিংকালে উপস্থিত ছিলেন। জার্মান চ্যান্সেলর মারকেল দশম আসেম শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠ...
খালেদা জিয়ার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

খালেদা জিয়ার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বিশেষখবর, সংবাদ শিরোনাম
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০টা ১০ মিনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।ছাত্রদলের নবগঠিত কমিটির বিরুদ্ধে স্লোগানরত নেতা-কর্মীদের মিছিল থেকে এ ককটেল নিক্ষেপ করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।খালেদা জিয়া বর্তমানে কার্যালয়েই অবস্থান করছেন। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারাও এখন সেখানে অবস্থান করছেন।...
সংবিধানের ষোড়শ সংশোধনী চ্যালেঞ্জ করে রিট

সংবিধানের ষোড়শ সংশোধনী চ্যালেঞ্জ করে রিট

বিশেষখবর
বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদে নিতে সদ্য পাস হওয়া সংবিধানের ষোড়শ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। আগামী রোববার বিচারপতি মির্জা হোসাইন হায়দার ও বিচারপতি আতাউর রহমানের বেঞ্চে রিটটির শুনানি হতে পারে বলে জানিয়েছেন ড. ইউনুস আলী আকন্দ।ষোড়শ সংশোধনী সংবিধানের সঙ্গে কেন সাংঘর্ষিক নয় তা জানাতে রুল জারির আবেদন করা হয়েছে রিট আবেদনে। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় সংসদ সচিব ও নির্বাচন কমিশনকে বিবাদী করা হয়েছে। -...
লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিশেষখবর, সংবাদ শিরোনাম
পবিত্র হজ নিয়ে অবমাননাকর মন্তব্য করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার মামলায় সদ্য সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনানের আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন।গত ২ অক্টোবর মামলাটি দায়ের করেন অ্যাডভোকেট শাহ আলম। আজ এ মামলায় আবদুল লতিফ সিদ্দিকীর হাজির হওয়ার নির্দেশ ছিল আদালতের। হাজির না হওয়ায় শুনানি শেষে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন।গত ২৮ সেপ্টেম্বর নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে টাঙ্গাইল সমিতি আয়োজিত মতবিনিময় সভায় লতিফ সিদ্দিকী হজ, মহানবী সা., তাবলিগ জামাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে  কটূক্তি করেন।এ নিয়ে দেশ-বিদেশে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে তোলপাড় শুরু হয়। দেশের বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে ধর্ম অবমানার এক ডজনের বেশী মামলা হয়।এর ফল...
২২ অক্টোবর স্পিকারকে সংবর্ধনা

২২ অক্টোবর স্পিকারকে সংবর্ধনা

বিশেষখবর
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) এর চেয়ারপারসন নির্বাচিত হওয়ায় জাতীয় সংসদের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা প্রদান করা হবে।আগামী ২২ অক্টোবর সংসদভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ওই সংবর্ধনা অনুষ্ঠান। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এদিকে নবনির্বাচিত সিপিএ সভাপতি শিরীন শারমিন চৌধুরীকে সংবর্ধনা প্রদান করতে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে এক প্রস্তুতিমূলক সভা মঙ্গলবার সংসদ ভবনের শপথকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সংবর্ধনা অনুষ্ঠানকে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ মো. আতিউর রহমান আতিক, ইকবালুর রহিম, মো. শাহাব উদ্দিন ও মাহবুব আরা বেগম গিনি, বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিমণ্ডলী এবং সংসদ সদস্যগণ প্রস্তুতি সভায় উপস্...
বিয়ের বয়স কমালে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হবে

বিয়ের বয়স কমালে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হবে

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ(এইচআরডব্লিউ), বাল্যবিয়ে রোধ করতে মেয়েদের বিয়ের বয়স কমাতে বাংলাদেশ সরকারের উদ্যোগের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে। তারা জানিয়েছে, আন্তর্জাতিক আইন অমান্য করে বাংলাদেশের উচিৎ হবে না মেয়েদের বিয়ের বয়স কমিয়ে আনা এবং তা হবে 'একটি ভুল পদক্ষেপ'। সংস্থাটির নারী অধিকার বিষয়ক প্রধান লিজেল গেনহলজ এক বিবৃতিতে বলেন, 'বাংলাদেশের মেয়েদের বিয়ের বয়স আইনি প্রক্রিয়ায় কমিয়ে আনার সিদ্ধান্ত হবে একটি ভুল পদক্ষেপ। ছেলে-মেয়ে উভয়ের ক্ষেত্রেই বিয়ের বয়সসীমা হওয়া উচিৎ ১৮ বছর।' ২০১৪ সালের জুলাই মাসে  লন্ডনে অনুষ্ঠিত কন্যাশিশু সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাল্যবিয়ে রোধে মেয়েদের বিয়ের বয়সসীমা কমিয়ে আনার অঙ্গীকার করেছিলেন। এইচআরডব্লিউ এর মতে, বাংলাদেশ যদি এই সিদ্ধান্ত নেয় তাহলে তারা আন্তর্জাতিক আইন থেকে সরে আসবে। জাতিসংঘের শিশু অধিকার সনদ অনুযায়ী ১৮...