Saturday, November 7Welcome khabarica24 Online

বিশেষখবর

চার সচিবকে কারণ দর্শানোর নোটিশ

চার সচিবকে কারণ দর্শানোর নোটিশ

বিশেষখবর, সংবাদ শিরোনাম
জালিয়াতি করে মুক্তিযোদ্ধা সনদ নেওয়া (পরে বাতিল) পাঁচ সচিবের মধ্যে চার জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কামাল আবদুল নাসের আজ জানিয়েছেন, ‘সরকারি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিন সচিব ও এক যুগ্ম সচিবকে ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’জালিয়াতি করার কারণে স্বাস্থ্য সচিব নিয়াজউদ্দিন মিয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী (ওএসডি) ও যুগ্ম সচিব আবুল কাশেম তালুকদার (ওএসডি), সরকারি কর্মকমিশনের (পিএসসি) সচিব এ কে এম আমির হোসেন এবং প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব মোল্লা ওয়াহিদুজ্জামানের মুক্তিযোদ্ধা সনদ বাতিলের সিদ্ধান্ত হয় গত ১৪ সেপ্টেম্বর এদের মধ্যে মোল্লা ওয়াহিদুজ্জামানের বিষয়ে পদক্ষেপ নেওয়ার দায়িত্ব মন্ত্রিপরিষদ বিভাগের। যদিও তার স...
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর অধীন

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর অধীন

বিশেষখবর
দেশের ইতিহাসে প্রথম বরখাস্ত হওয়া মন্ত্রী হিসেবে বিদায় নিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। আর তাকে মন্ত্রিত্ব থেকে অব্যাহতি দিয়ে রোববার প্রজ্ঞাপন জারি করার পর এ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে অন্য কাউকে অর্পণ না করা পর্যন্ত রুলস অব বিজনেস, ১৯৯৬-এর বিধি ৩(৪) অনুযায়ী এ মন্ত্রণালয় সরাসরি প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকছে। মন্ত্রণালয়ের অধীন তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে বহাল থাকছেন জুনাইদ আহমেদ পলক। সংশ্লিষ্ট মতে, ময়দানে সরব থাকলেও বয়স আর অভিজ্ঞতায় পিছিয়ে থাকায় প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রিত্ব পাচ্ছেন না পলক। সূত্রটি আরো জানায়, গত দুই বছরেরও কম সময়ে সরকারের দিক থেকে অগ্রাধিকার দেয়ার পাশাপাশি সবচেয়ে বেশি ‘হস্তক্ষেপ’ হওয়া ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্...
বিয়ের আইনসিদ্ধ বয়স কমিয়ে আনা ভুল পদক্ষেপ হবে

বিয়ের আইনসিদ্ধ বয়স কমিয়ে আনা ভুল পদক্ষেপ হবে

জাতীয়, বিশেষখবর
মেয়েদের বিয়ের আইনসিদ্ধ বয়স কমিয়ে আনা হলে তা একটি ভুল পদক্ষেপ হবে মন্তব্য করে ওই পরিকল্পনা থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ)। মানবাধিকার সংস্থাটি বলছে, বাংলাদেশ বিয়ের বয়স কমাতে আইন সংশোধন করলে তা হবে বাল্যবিবাহের হার কমিয়ে আনার অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক। এইচআরডাব্লিউর নারী অধিকারবিষয়ক পরিচালক লিজেল গেনহলজ আজ সোমবার এক বিবৃতিতে বলেন, বাংলাদেশে মেয়েদের বিয়ের বয়সের আইনসিদ্ধ সীমা কমিয়ে ১৬ বছর করা হলে তা হবে ভুল দিকে একটি ভয়ংকর পদক্ষেপ। ছেলে-মেয়ে সবার ক্ষেত্রেই বিয়ের বয়স ১৮ করার আহ্বান জানিয়ে শিশুদের কল্যাণের বিষয়টি সরকারের সিদ্ধান্তের প্রধান বিবেচ্য হওয়া উচিৎ বলে মত দেওয়া হয়েছে এইচআরডাব্লিউর বিবৃতিতে। বর্তমান আইনে বাংলাদেশে মেয়েরা বিয়ের যোগ্য হয় ১৮ বছর বয়সে, জাতিসংঘের শিশু অধিকার সনদ অনুযায়ী ওই বয়সেই শৈশব শেষ হয়। সম্প্রতি লন্ডনে কন্যাশিশু সম্মেলনে যোগ দ...
অর্থনীতিতে নোবেল পেলেন জাঁ তিরোল

অর্থনীতিতে নোবেল পেলেন জাঁ তিরোল

বিশেষখবর, সংবাদ শিরোনাম
এবার অর্থনীতিতে নোবেল পুরস্কার জয় করলেন ফ্রান্সের অর্থনীতিবিদ জাঁ তিরোল। বিবৃতিতে নোবেল কমিটি জানিয়েছে, বাজারের ক্ষমতা এবং নিয়ন্ত্রণের ওপর গুরুত্বপূর্ণ বিশ্লেষণের জন্য তাঁকে এই সম্মাননায় ভূষিত করা হলো। আজ সোমবার রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসের স্থায়ী সচিব স্টাফান নরমার্ক এক অনুষ্ঠানে এই পুরস্কার ঘোষণা করেন। তিনি বলেন, বর্তমান সময়ে জাঁ তিরোল শীর্ষ প্রভাবশালী অর্থনীতিবিদদের মধ্যে অন্যতম। তিরোল বর্তমানে তুলুস ইউনিভার্সিটিতে কর্মরত। বাজারের ক্ষমতা ও নিয়ন্ত্রণ বিষয়ে তাঁর অসামান্য কাজ রয়েছে। প্রভাবশালী কম্পানিগুলো নিয়ন্ত্রণের কৌশল তিনি সুচারুভাবে ব্যাখ্যা করেছেন। নোবেল একাডেমি আরো জানিয়েছে, তিরোল হাতেগোনা কিছু কম্পানি নিয়ে কিভাবে একটি শিল্পকে বোঝা ও নিয়ন্ত্রণ করা যায় তা পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছেন। এ ছাড়া আশির দশকের মধ্যভাগের পর থেকে বাজারের ব্যর্থগুলো বুঝতে নতুন গবেষণার দ্বার উন্মুক্...
গণমাধ্যমের ভূমিকার প্রশংসায় ওবায়দুল কাদের

গণমাধ্যমের ভূমিকার প্রশংসায় ওবায়দুল কাদের

বিশেষখবর, সংবাদ শিরোনাম
ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদের আগে ও পরে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে কিছু মহাসড়কে দুর্ভোগের জন্য আবারও দুঃখ প্রকাশ করেন তিনি। আজ রবিবার সচিবালয়ে ঈদে মানুষের যাতায়াত নিয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ওবায়দুল কাদের। প্রয়োজনীয় প্রস্তুতি, মনিটরিং ও ভালো সমন্বয়ের ফলে ঈদে ঘরমুখো যাত্রা তেমন দুর্ভোগের কারণ হয়নি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, রাস্তার জন্য কোথাও দুর্ভোগের খবর পাইনি। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ সড়কে আশঙ্কা ছিল, বাস্তবে যানজট হয়নি। তিনি বলেন, ঢাকা-মাওয়া, ঢাকা-সিলেট মহাসড়ক যানজটমুক্ত ছিল। তবে কোথাও কোথাও যথেষ্ট দুর্ভোগ হয়েছে।একসঙ্গে গার্মেন্টগুলোর ছুটি, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুটি দুর্ঘটনা, গরুবাহী ১০টি গাড়ি বিকল হয়ে পড়ায় অসহনীয় যানজট হয় জানিয়ে মন্ত্রী বলেন, আমিও রাত ২টার সময় ফ...
লতিফ সিদ্দিকীকে অপসারণের প্রজ্ঞাপন জারি

লতিফ সিদ্দিকীকে অপসারণের প্রজ্ঞাপন জারি

জাতীয়, বিশেষখবর
মন্ত্রিসভা থেকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অপসারণ সংক্রান্ত ফাইলে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সই করার পর আজ রবিবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেন। এদিকে, প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে তার নিয়োগের অবসান হয়েছে বললেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা। আবদুল লতিফ সিদ্দিকী গত ২৯ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে যুক্তরাষ্ট্রের টাঙ্গাইল জেলা সমিতির মতবিনিময় অনুষ্ঠানে ইসলাম ধর্মের অন্যতম স্তম্ভ পবিত্র হজ, তাবলিগ জামাত, প্রধানমন্ত্রীর ছেলে তথ্যপ্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয় এবং প্রবাসী বাংলাদেশিদের নিয়ে কটূক্তি করেন। এ নিয়ে দেশে-বিদেশে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। একইসময় যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মন্ত্রিপরিষদ থেকে নিজে পদত্যাগ না করলে অপসারণ করা হবে বলে ঘোষ...
৩০ অক্টোবর নাটোর যাচ্ছেন খালেদা জিয়া

৩০ অক্টোবর নাটোর যাচ্ছেন খালেদা জিয়া

বিশেষখবর
আগামী ৩০ অক্টোবর বৃহস্পতিবার নাটোর যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। নাটোর জেলা ২০ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। বিএনপির দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে আগামী ২৩ অক্টোবর বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নীলফামারী জেলা ২০ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। আর সে জন্য ২২ অক্টোবর বুধবার বিকালে তিনি রাজধানী গুলশানের নিজ বাসভবন থেকে রওনা হয়ে বগুড়া সার্কিট হাউজে রাত্রি যাপন করবেন। পরের দিন ২৩ অক্টোবর বৃহস্পতিবার নীলফামারীর জনসভায় যোগদান করবেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।...
নির্বাচনকালীন সরকারে বিএনপির স্থান হবে না : কামরুল

নির্বাচনকালীন সরকারে বিএনপির স্থান হবে না : কামরুল

বিশেষখবর
  খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, দশম সংসদে তাদের কোনো প্রতিনিধিত্ব নেই। তাই আগামী একাদশ সংসদ নির্বাচনে নির্বাচনকালীন সরকারে বিএনপির স্থান হবে না।আজ শনিবার সেগুনবাগিচায় বীর উত্তম খাজা নিজাম উদ্দিন মিলনায়তনে ‘জনতার প্রত্যাশা’ নামের একটি সামাজিক সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চলমান রাজনীতি ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়।সংগঠনের সভাপতি এম এ করিমের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য সুজিত রায় নন্দী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ বক্তব্য দেন।বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবি প্রসঙ্গে কামরুল ইসলাম বলেন, মধ্যবর্তী নির্বাচনের স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না। সংবিধান অনুযায়ী ২০১৯ সালে নির্বাচন হ...