Saturday, November 7Welcome khabarica24 Online

বিশেষখবর

মেডিকেলে ভর্তির কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

মেডিকেলে ভর্তির কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

বিশেষখবর, সংবাদ শিরোনাম
মেডিকেলে ভর্তির সকল কোচিং সেন্টার মঙ্গলবার থেকে আগামী ২৪ অক্টোবর শুক্রবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামী শুক্রবার ২০১৪-১৫ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল ইউনিটের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে। ওই পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে ২১-২৪ অক্টোবর এই ৪ দিন মেডিকেলে ভর্তির সকল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। সোমবার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি নির্দেশ জারি করা হয়।মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, বিভিন্ন কোচিং সেন্টার, দুর্নীতবাজচক্র ও কুচক্রীমহল মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার শতভাগ ‘কমন সাজেশন’ দেয়ার কথা বলছে বলে অভিযোগ রয়েছে। মেডিকেল ডেন্টালে ভর্তি করিয়ে দেয়ার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে এই চক্রটি টাকা হাতিয়ে নিচ্ছে বলেও অভিযোগ রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, এ অবস...
সড়ক দুর্ঘটনা কমাতে আলাদা উচ্চ বিভাগ গঠনের দাবি ইলিয়াস কাঞ্চনের

সড়ক দুর্ঘটনা কমাতে আলাদা উচ্চ বিভাগ গঠনের দাবি ইলিয়াস কাঞ্চনের

বিশেষখবর
নিরাপদ সড়ক দিবসের কর্মসূচি তুলে ধরা জন্য এক সংবাদ সম্মেলনে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি আলাদা উচ্চ বিভাগ গঠনের দাবি করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চন বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এক সাথে কাজ করে না বলে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না। মন্ত্রণালয়গুলো কেউ কারো কথা শুনে না। তারপর আছে আমলাতান্ত্রিক জটিলতা। তাই সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করার জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় নিয়ে একটি উচ্চ পর্যায়ের বিভাগ গঠন প্রয়োজন।সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে তিনি বলেন, এ উচ্চ পর্যায়ের বিভাগ গঠনের জন্য পাঁচ বছরের জন্য অর্থায়ণ দিতে রাজি আছে এডিবি। এ বিভাগ গঠন করা হলে সড়ক দুর্ঘটনা সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যাবে। সেই সঙ্গে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা প্রয়োজনীয় সহয়তা পাবে বলে তিনি দাবি করেন।গত ২০১৩-...
লতিফ সিদ্দিকীর গ্রেফতার দাবিতে ইসলামী আন্দোলনের কর্মসূচি

লতিফ সিদ্দিকীর গ্রেফতার দাবিতে ইসলামী আন্দোলনের কর্মসূচি

বিশেষখবর
সোমবার ইসলামী আন্দোলনের গণসমাবেশের কর্মসূচি ছিল।কিন্তু পুলিশের অনুমতি না দেয়ায় তারা গণসমাবেশ করতে পারেনি। পরে বায়তুল মোকাররমের উত্তর গেট দলটির নেতা-কর্মীরা মিছিল বের করতে চাইলে পুলিশ কাঁদানো গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় তার প্রতিবাদে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ নতুন কর্মসূচি ঘোষণা করেছে।সোমবার বিকেলে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এই নতুন কর্মসূচির ঘোষণা করেন।কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ২২ অক্টোবর বিক্ষোভ মিছিল, লতিফ সিদ্দিকীর সর্বোচ্চ শাস্তির দাবিতে ৩১ অক্টোবর চট্টগ্রামে মহাসমাবেশ। আগামী ১৪ নভেম্বর খুলনা ও আগামী ২৬ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে ইসলামী আন্দোলন। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ লতিফ সিদ্দিকীর নাগরিকত্ব বাতিল করে দেশে এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।এ সময় নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম, মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদসহ মহানগর ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছি...
ইবোলা শনাক্তে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

ইবোলা শনাক্তে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
ইবোলা ভাইরাস শনাক্ত করতে দেশের সব বিমানবন্দরসহ স্থল ও সমুদ্র বন্দরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি অন্তর্বর্তী আদেশ দিয়েছেন হাইকোর্ট।সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মো.জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন।গত বৃহস্পতিবার রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ড. মো. ইউনুছ আলী আকন্দ। হাইকোর্টের রুলে ইবোলা ভাইরাসের সংক্রমণ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেয়া হবে না এবং জনস্বাস্থ্যের জন্য মানবিক সহায়তায় জাতিসংঘের তহবিল কেন সংগ্রহ করা হবে না, তা চানতে চাওয়া হয়েছে। স্বাস্থ্যসচিবসহ ছয়জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ নিজে আবেদনের পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।...
দেশকে বিভক্তি করার ষড়যন্ত্রে লিপ্ত ক্ষমতাসীনরা

দেশকে বিভক্তি করার ষড়যন্ত্রে লিপ্ত ক্ষমতাসীনরা

জাতীয়, বিশেষখবর
ক্ষমতাসীনরা বিভক্তির রাজনীতি শুরু করেছে। তারা এখন দেশকে বিভক্তি করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক নাগরিক স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন। ‘ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. পিয়াস করিম স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা,গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার অকুতোভয় কণ্ঠস্বর’ শীর্ষক এ নাগরিক স্মরণ সভা আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে নাগরিক স্মরণ সভায় আরো বক্তব্যে রাখেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা শওকত মাহমুদ, বিশিষ্ট কলামিস্ট ফরহাদ মজহার প্রমুখ।আন্দোলন ও গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে ক্ষমতাসীনদের সব ...
ইবোলা মোকাবিলায় সরকার সচেষ্ট: স্বাস্থ্যমন্ত্রী

ইবোলা মোকাবিলায় সরকার সচেষ্ট: স্বাস্থ্যমন্ত্রী

বিশেষখবর
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রাণঘাতি ইবোলা ভাইরাসের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছে। উন্নত রাষ্ট্রের অনেক দেশেই মানুষ এ রোগে আক্রান্ত হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য মন্ত্রণালয় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করায় এখন পর্যন্ত বাংলাদেশে এ রোগ দেখা যায়নি। শনিবার সিরাজগঞ্জে প্রস্তাবিত শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের কাজের অগ্রগতি ও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি আরে বলেন, ইবোলা প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ২৩টি টিম কাজ করে যাচ্ছে। এছাড়া ইবোলা ভাইরাস প্রতিরোধে থার্মাল স্ক্যানারসহ অত্যাধুনিক যন্ত্রপাতি দ্রুততম সময়ের মধ্যে সংগ্রহের ব্যবস্থা নেয়া হয়েছে। সরকার দেশবাসীর স্বাস্থ্য সুরক্ষায় কাজ অব্যাহত রাখবে। এ জন্য প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা। তিনি সকল অপপ্রচার মোকাবেলা করে সরকারের উন্নয়নমূলক কাজে  সহযেগিতা কামনা ...
খালেদা জিয়ার আন্দোলনে জনগণ সম্পৃক্ত হবে না

খালেদা জিয়ার আন্দোলনে জনগণ সম্পৃক্ত হবে না

বিশেষখবর, সংবাদ শিরোনাম
বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, এদেশের মানুষ জ্বালাও পোড়াও নয়; তারা শান্তি চান। তারা জঙ্গিবাদ পছন্দ করেন না। খালেদা জিয়া যতই আন্দোলনের ডাক দেন না কেন তাতে জনগণ কখনও সম্পৃক্ত হবেন না। শনিবার বিকালে বগুড়া পর্যটন মোটেলে জেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের দরবারে বাংলাদেশ এখন জঙ্গি ও সন্ত্রাস মুক্ত দেশ হিসাবে পরিচিতি লাভ করেছে। তিনি বলেন, দেশের সবকিছু উন্নয়নের জন্য প্রয়োজন নিরাপত্তা। মানুষ শান্তিতে বাঁচতে চায়। তাই সরকার জনগণের সার্বিক নিরাপত্তা দিয়ে যাচ্ছে। গত ঈদ ও পূজায় একটি ছিনতাইয়ের ঘটনাও ঘটেনি।গত বছরের ৩রা জুন রাতে সাঈদীকে চাঁদে দেখানোর নামে নাশকতা ও জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের বাসভবনে অগ্নি সংযোগ এবং সম্প্রতি জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আসাদুর রহমান দুলুর বাড়িতে গুলি বর্ষণকারীদের দৃষ্টান্তমূল...
মানুষের ঢল প্রমাণ করে পিয়াস করিম জনপ্রিয় ছিলেন : মির্জা ফখরুল

মানুষের ঢল প্রমাণ করে পিয়াস করিম জনপ্রিয় ছিলেন : মির্জা ফখরুল

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  পিয়াস করিমের জানাজা শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শ্রদ্ধা নিবেদনে মানুষের ঢল প্রমাণ করে পিয়াস করিম কতটা জনপ্রিয় ছিলেন।শুক্রবার বায়তুল মোকাররম মসজিদে পিয়াস করিমের দ্বিতীয় জানাজা শেষে তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, পিয়াস করিম একজন দেশপ্রেমিক ও অধিকার সচেতন মানুষ ছিলেন। তার কথা ও লেখনীতে জনগণ উজ্জীবিত হতো। তিনি ফ্যাসিবাদ ও এক নায়কতন্ত্রের বিরুদ্ধে আন্দোলনে জনগণকে উদ্ধুদ্ধ করেছেন।শুক্রবার জুমার নামাজের পরে ড. পিয়াস করিমের দ্বিতীয় নামাজে জানাজা বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য বায়তুল মোকাররমের দক্ষিণ প্লাজায় রাখা হয়। এ সময় ২০-দলীয় জোটের নেতা-কর্মীরা উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন। জামায়াতে ইসলামীর পক্ষে কেন্দ্রীয় নেতা সেলিম উদ্দিন এবং খেলাফত মজলিসের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিভিন্ন সংগঠনের পক্ষ...