Tuesday, July 28Welcome khabarica24 Online

বিনোদন

ভালো বন্ধু হওয়ার কিছু উপায়

বিনোদন
বন্ধুদের পারস্পারিক ভালোবাসার উপর পৃথিবীটা টিকে আছে । কিন্তু অনেক মানুষ বন্ধুর সাথে ঠিকমত মানিয়ে চলতে পারেন না। নিজের ভুলটা খুঁজে না পেয়ে তারা হতাশায় ভোগেন। আসুন ভালো বন্ধু হওয়ার কিছু উপায় জেনে নিই। * বন্ধুকে কখনও এমন কোন কথা দেবেন না, যা আপনার পক্ষে রাখা সম্ভব নয়। নিজের সামর্থ্যের উপর ভিত্তি করে প্রতিজ্ঞা করুন। ‘প্রতিজ্ঞা করাই হয় ভেঙে ফেলার জন্য’ আজই এই ভুল ধারণা মন থেকে মুছে ফেলুন। আর প্রতিজ্ঞা ভঙ্গ করে তারা কখনও ভালো বন্ধু হতে পারে না। * আপনার বন্ধু আপনাকে বিশ্বাস করে কিছু বললে, সেটা নিজের মধ্যেই রাখুন। কারণ যে কোন সম্পর্কে বিশ্বাস জিনিষটাই সবচাইতে গুরুত্বপূর্ণ। কোন কারণে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হলে তা মিটিয়ে ফেলার সর্বাত্মক চেষ্টা করুন। * একজন বন্ধু বিপদে পড়লে অন্য একজন বন্ধু তার পাশে দাঁড়াবে এটাই স্বাভাবিক। কিন্তু এর ব্যতিক্রম ঘটলেই সমস্যার সৃষ্টি হবে। তাই দৃঢ় কণ্ঠে আপনা...

আশিকি’: এটা কি দেশি সিনেমা?

বিনোদন
প্রেমের ছবি ‘আশিকি' আলোচনায় ছিল নানা কারণে। জাজ মাল্টিমিডিয়ার নতুন নায়িকা নুসরাত ফারিয়া মাযহার অভিষেক এবং যৌথ প্রযোজনার কারণে দর্শকের আগ্রহ ছিল ষোল আনা। তেলেগু চলচ্চিত্র ‘ইশক’- এর বাংলা সংস্করণটিকে আর যাই হোক বাংলাদেশি সিনেমা বলে মনে হয়নি। গল্পটি মৌলিক না হওয়ার কারণেই হয়তো, অনেকদিন পর জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে একটি এমন সিনেমা দেখা গেল যার ভেতর গোঁজামিল নেই। বরং গল্পের বয়ানের বেলায় খুঁটিনাটি বিষয়ে যত্নের ছাপ লক্ষ্য করা গেছে, যা অনেকটাই বাস্তবসম্মত করেছে গল্পকে। ‘আশিকি’ সিনেমায় দেখার মতো বিষয় হল ফারিয়ার সঙ্গে টালিগঞ্জের নায়ক অংকুশের রসায়ন। আধুনিক প্রেমিক-প্রেমিকার সম্পর্কের সমীকরণকে অনেকটাই তুলে ধরতে পেরেছেন তারা, যা দর্শককে সিনেমার প্রথম ভাগে ধরে রাখবে। অংকুশের অভিনয়ে স্বাচ্ছন্দ্য বলে দিয়েছে বাণিজ্যিক ধারার সিনেমায় তার নিয়মিত উপস্থিতির কথা। কিন্তু প্রশংসা করার মতো পারফরম্যান্স দিয়...

জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে যুগান্তর-দুর্বার সাহিত্য আসর অনুষ্ঠিত

কবিতা ও গল্প, বিনোদন, মীরসরাই, সাহিত্য-সংগঠন, স্বজন
সাহিত্য প্রতিবেদক :: গান আর আবৃত্তির মধ্য দিয়ে দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ ও মাসিক দুর্বার এর আয়োজনে মার্সেলের সহযোগীতায় সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। ৮অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় শতবর্ষী জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুর্বার সম্পাদক রাজিব মজুমদারের সঞ্চালনায় ও প্রধান শিক মোঃ নুরুল আমিনের সভাপতিত্বে শিার্থীদের অংশগ্রহণে সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। কবি নির্মলেন্দু গুণের ‘তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা’ কবিতার আবৃত্তি দিয়ে শুরু হয় আবৃত্তির প্রতিযোগিতা। এরপর গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাইরে অঝোরে বৃষ্টি ঝরছে তখন কে চলছে “ভাঙা তরী ছেঁড়া পাল” গানটি। ৭ম শ্রেণির ছাত্র মাধব বণিকের কণ্ঠে এই দেহত্বত্তের গানটি শুনে উপস্থিত সকলে মোহিত হন। এরপর রবীন্দ্র ও নজরুলের জনপ্রিয় গান পরিবেশন করেন শিার্থীরা। পাশাপাশি স্বরচিত কবিতা আবৃত্তি করেন শিার্থীরা। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ...

শুরু হচ্ছে রিয়াজ-মাহির ‘কৃষ্ণপক্ষ’

বিনোদন
শুরু হচ্ছে রিয়াজ ও মাহি অভিনীত ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রের শুটিং। কাল শনিবার উত্তরার ‘হৈচৈ’ শুটিংবাড়িতে সকাল থেকেই ছবিটির শুটিংয়ে অংশ নেবেন রিয়াজ ও মাহিসহ ছবির অন্য শিল্পীরা। শুটিং চলবে টানা চার দিন। ‘কৃষ্ণপক্ষ’ ছবির মাধ্যমে প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করতে যাচ্ছেন রিয়াজ ও মাহি। আলাপে তেমনটাই জানালেন ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট একজন। ‘কৃষ্ণপক্ষ’ ছবিটি কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কৃষ্ণপক্ষ’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে। আর তাই শুটিং শুরুর আগে গতকাল বৃহস্পতিবার পরিচালকসহ ছবির একটি বড় ইউনিট নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদের কবর জিয়ারত করতে যান। ‘কৃষ্ণপক্ষ’ ছবির পরিচালক হুমায়ূন আহমেদ পত্নী মেহের আফরোজ শাওন। হুমায়ূন আহমেদের গল্পে এর আগে তিনি অনেকগুলো নাটক পরিচালনা করেন। এবারই প্রথম সিনেমা পরিচালনা করতে যাচ্ছেন তিনি। আর এই ছবিতে তাঁর পরিচালনায় প্রথমবারের মতো অভিনয় করবেন হালের জনপ্রিয় নায়ি...

‘মামুজান’ হচ্ছেন সালমান!

বিনোদন
সালমান খানের জীবনে ২০১৫ সালটি নানা কারণেই অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ বছর তাঁর ‘বজরঙ্গী ভাইজান’ ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। ‘বজরঙ্গী’র বক্স অফিস সাফল্যের রেকর্ডের সুখবরটি পুরোনো হতে না হতেই সম্প্রতি আরেকটি সুখবরের আভাস পেয়েছেন এই ‘দাবাং’ তারকা। মা হতে যাচ্ছেন তাঁর বোন অর্পিতা খান। আর আদরের বোনের এ সুখবরে সালমান যে ‘বজরঙ্গী’র সাফল্যের চেয়েও ঢেরগুণ বেশি আনন্দিত হবেন এ কথা বলাই বাহুল্য। ২০১৬ সালের শুরুর দিকেই মা হবেন সালমানের আদরের বোন অর্পিতা খান শর্মা। এ খবরে ‘খান’ পরিবারে আনন্দের বন্যা বইছে। আর সবচেয়ে আনন্দিত হয়েছেন সালমান খান। কারণ ‘মামুজান’ হতে যাচ্ছেন সালমান। এক খবরে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। বোন অর্পিতা খানের সঙ্গে সালমানের রক্তের সম্পর্ক না থাকলেও বাবা সেলিম খানের দত্তক কন্যা অর্পিতা সেই ছোটবেলা থেকেই ভাইয়ের যে আদর ও ভালোবাসা পেয়েছেন, তা বিরল। অর্পিতার ...
পোশাক থেকে খাতায় : শিশু-কিশোরদের ওপর ভারতীয় মিডিয়ার কুপ্রভাব

পোশাক থেকে খাতায় : শিশু-কিশোরদের ওপর ভারতীয় মিডিয়ার কুপ্রভাব

বিনোদন
মোঃ ইমাম হোসেন : বাংলাদেশের অনেক নাগরিকেরই এখন সময় কাটে ভারতীয় হিন্দুত্ববাদ প্রকাশের বিনোদনমুলক মিড়িয়া জি বাংলা,স্টার প্লাস ও স্টার জলসায়। বিশেষ করে নারী ও শিশুরা এসব চ্যানেলের প্রধান ভোক্তা হয়ে উঠেছে। এসব চ্যানেল বন্ধে হাইকোর্ট রুলও দিয়েছে। তবুও কমছে না দাপট। এর জন্য দেশের সরকারের নীরবতা ও অসচেতনাকেই দায়ী করছেন সাধারণ জনগন। গত বছর একটি ভারতীয় সিরিয়ালের ধারাবাহিকের নায়িকার নাম অবলম্বনে ’পাখি জামা’ না পেয়ে কয়েক স্থানে কিশোরীর আতœহত্যার ঘটনা ঘটেছে।এবারের ঈদে ও কিরণমালা জামা” ।সিরিয়ালের এসব নায়িকাদের নামে জামা বাজারে এনে শিশু Ñকিশোর দেও ভারতীয় হিন্দুত্ববাদী সংস্কৃতির জগতে টেনে নেয়া হচ্ছে বলে মনে করছেন বিশেষঙ্গরা। তারা বলেন কিশোরী যখন জানছে এমন একটা পোশাক এবার ফ্যাশন, তখন সেটা সে না পেলে ব্যর্থ জীবন মনে করছে। এই মনে করাটাও টেলিভিশনের এই সব সিরিয়াল নির্ভও বিনোদনের প্রভাব। ধারাবাহিক...
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যুবার্ষিকী পালন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যুবার্ষিকী পালন

বিনোদন, মীরসরাই, সারা-দেশ, সাহিত্য-সংগঠন
রসরাই প্রতিনিধি : “বিশ্বে যাহা কিছু মহান সৃষ্টি চির কল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর”এই চেতনাকে ধারণ করে ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সচেতন নাগরিক সমাজ-মীরসরাই’র উদ্যোগে মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’র ৩৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, আবৃত্তি, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সচেতন নাগরিক সমাজ মীরসরাই উপজেলা শাখার সদস্য সচিব আবদুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক সমাজ মীরসরাই উপজেলার আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী সেলিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান (প্যানেল-২) ইয়াসমিন আক্তার কাকলী। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সচেতন নাগরিক সমাজের উপদেষ্টা প্রফেসর ডাঃ মোঃ জামসেদ আলম। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ গ্রহণ করেন, মীরসরাই দূ...
অবশেষে চলচিত্রে আসছেন প্রভা !

অবশেষে চলচিত্রে আসছেন প্রভা !

প্রথম পাতা, বিনোদন, সংবাদ শিরোনাম
বিনোদন ডেস্ক : প্রায় এক বছরেরও বেশি সময় ধরে শোনা যাচ্ছে চলচ্চিত্রে আসছেন আলোচিত মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। খবরটি মিথ্যা নয় মোটেও। কিন্তু আসি আসি করে আসা হচ্ছে না তার। চলচ্চিত্রের জন্য সব প্রস্তুতি নিয়ে রেখেছেন তিনি। কিন্তু ঠিক কি কারণে যেন ব্যাটে বলে মেলাতে পারছেন না। এতদিন বলেছেন গল্প ও চরিত্র মনের মতো হতে হবে। আর সেটাও পেয়েছেন বেশ কয়েকবার। এরই মধ্যে অনেক চলচ্চিত্রের প্রস্তাব পেয়েছেন। গল্প পছন্দ হয়েছে, সঙ্গে চরিত্রও। তাহলে সমস্যা কোথায়? এমন প্রশ্নের জবাবে প্রভা বলেন- হ্যাঁ, এটা ঠিক চলচ্চিত্রে আসার জন্য এতদিন মনের মতো গল্প ও চরিত্র খুঁজেছি। কিন্তু তার পাশাপাশি আরেকটি চাহিদা অনেক আগে থেকেই ছিল। আর সেটা হলো বাজেট। কয়েক মাস ধরে যেসব ছবির প্রস্তাব পেয়েছি তার সব কটির গল্প ও চরিত্র পছন্দ হয়েছে। কিন্তু দেখা গেছে বাজেট ভাল না। আমি চলচ্চিত্রে সত্যিই আসতে চাই। তবে সেটা অবশ্যই বিগ বা...