মীরাক্কেলের মঞ্চে চট্টগ্রামের রাসেল
বিনোদন ডেস্ক: যতদিন ও দেশে ছিল, যেখানেই যাচ্ছিল ওকে ঘিরে থিক থিকে একটা ভিড় লেগেই ছিল। সবার আগ্রহ-জোবরা গ্রামের ছোট্ট ছেলেটা ওপার বাংলায়ও ‘নাম’ করেছে ফেলেছে।
তাই, একবার যদি তার চাঁদমুখটার দেখা মেলে…
একবার যদি তার পাশে দাঁড়িয়ে একটা ছবি তোলা যায়…
মানুষের এমন আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা এ ‘ছোট্ট ছেলেটি’ হলেন চট্টগ্রামের ইয়াকুব রাসেল। ২২ বছর বয়সী এ তরুণ ভারতের কলকাতাভিত্তিক স্যাটেলাইট চ্যানেল জি বাংলা’র জনপ্রিয় অনুষ্ঠান মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন-৯ এর অন্যতম প্রতিযোগী। যার কল্যাণে মীরাক্কেলের মঞ্চ থেকে সারাবিশ্ব শুনেছে চট্টগ্রামের আঞ্চলিক ভাষা।
ইয়াকুব রাসেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই তার বাড়ি। বেড়ে উঠেছেন এ ক্যাম্পাসেই।
শনিবার (২ জানুয়ারি) যারা জি বাংলা খুলে টিভির সামনে বসেছিলেন তাদের চোখে হয়তো এখনও ভাস...
