আমার আশা ও স্বপ্ন আমি একদিন সঙ্গীত শিল্পী হবো- নুরুল ইসলাম
আকাশ ইকবাল:
পৃথিবীর প্রতিটি মানুষের জীবন গড়ার একটা লক্ষ থাকে। কেউ হতে চায় ডাক্তার বা ইঞ্জিনিয়ার অথবা শিক্ষক। কিন্তু এই মানুষটির স্বপ্ন সবার থেকে আলাদা। নুুরুল ইসলাম স্বপ্ন ছাত্র জীবন থেকে দেখতেন তিনি একদিন দেশের নাম করা সঙ্গীত শিল্পী হবেন। নরুল ইসলাম ১৯৭৯ সালে ফরিদপুর জেলায় সদয়পুর থানায় জন্ম গ্রহণ করেন। ৪ ভাই ও ৩ বোনের মধ্যে তিনি সবার ছোট। নুরুল ইসলাম ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এম.এ পাস করে বর্তমানে সানী গ্রুপ নামের একটি কোম্পানীতে মার্কেটিং ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। সেই স্বপ্ন আর সেই আশা নিয়ে এগিয়ে যাচ্ছেন সঙ্গীত নিয়ে। শত ব্যস্ততা ও কর্মের ভেতরেও তিনি তার লক্ষ্যে পৌঁছানোর জন্য অসম্ভব চেষ্টা করে যাচ্ছেন। উত্তর চট্টগ্রামের জনপ্রিয় সঙ্গীত শিক্ষক লক্ষণ সেনের কাছে তিনি সঙ্গীতের উপর তালিম নিচ্ছেন সপ্তাহে তিন দিন। নুরুল ইসলাম ইতি মধ্যে মীরসরাই উপজেলায় খুব পরিচিত এ...


