Tuesday, November 3Welcome khabarica24 Online

প্রথম পাতা

বরিশাল ও কুমিল্লায় পুলিশের গুলিতে নিহত ৭, আহত শতাধিক

প্রথম পাতা, সারা-দেশ
বরিশাল প্রতিবেদক: ১১ মার্চ, ১৯৭১। ১৯৭১ সালের রক্তঝরা মার্চের উত্তাল অসহযোগ আন্দোলনের দ্বিতীয় পর্যায়ের আজ ছিল চতুর্থ দিবস। সারাদেশের মানুষ বঙ্গবন্ধুর ডাকে শান্তিপূর্ণভাবে সর্বাত্মক অসহযোগ পালন করে।   গত কয়েক দিন ধরেই বঙ্গবন্ধুর নির্দেশে আওয়ামী লীগের নেতৃত্বে সর্বত্র ‘সংগ্রাম পরিষদ’ গড়ে তোলার কাজ চলতে থাকে। কোনো গণশত্রু বা স্বাধীনতাবিরোধী শক্তি যেন কোথাও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করতে না পারে সে জন্য দলের স্বেচ্ছাসেবকরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে রাজধানীতে নৈশকালীন টহল কার্যক্রম শুরু করে।   ৭ মার্চ ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধুর নির্দেশ মোতাবেক যে সব যানবাহন চলার কথা সেগুলো চলাচল শুরু করে। যে সব বেসরকারি অফিস খোলা থাকার কথা সে সব খোলা থাকে। যথারীতি সরকারি দফতরগুলোর কর্মকর্তা-কর্মচারীরা বঙ্গবন্ধুর নির্দেশ মেনে চলে এবং সর্বত্র যা দৃশ্যমান হয় সেটি হচ্ছে, বঙ্গবন্ধুর নির্দেশে ...

পার্বত্য চট্টগ্রামে পাওয়া গেছে বাঘের পায়ের ছাপ

প্রথম পাতা, সারা-দেশ
বৃষ্টি বড়ুয়া:  স্থানীয় নৃতাত্ত্বিক গোষ্ঠীর সহায়তায় বাংলাদেশের বন সংরক্ষকদের একটি দল পার্বত্য চট্টগ্রামে বেশকিছু বন্য প্রাণীর অস্তিত্ব খুঁজে পেয়েছে। স্থানীয়রা অনেক আগে থেকেই পার্বত্যাঞ্চলে সূর্য ভল্লুক, বনগরু, ঢোল (বন্য কুকুর) ও মেঘলা চিতার অস্তিত্বের কথা বলে আসছেন। সম্প্রতি বন সংরক্ষকরা এসব দুর্গম অঞ্চলে জরিপ চালিয়ে এর সত্যতা পেয়েছেন। তাদের স্থাপিত গোপন ক্যামেরায় বনগরু ও ভল্লুকের ছবি ধারণ করা সম্ভব হয়েছে। পাশাপাশি পাওয়া গেছে বাঘের পায়ের ছাপ। খবর দ্য গার্ডিয়ান। দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলে বন্য প্রাণীর খোঁজে গবেষণা করছিল ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স (সিসিএ) নামের একটি বন সংরক্ষক দল। এ লক্ষ্যে তারা স্থানীয় বাসিন্দাদের সাহায্যে বনের বিভিন্ন অংশে ক্যামেরা স্থাপন করে। আর এসব ক্যামেরায়ই বনগরু ও সূর্য ভল্লুকের ছবি ধরা পড়ে। এছাড়া বনে জরিপ চালানোর সময় পাওয়া যায় ১৩ সেন্টিমিটার দৈর্ঘ্যের বাঘের ...

অপহহৃত শিশু মীরসরাইয়ে পাওয়া গিয়েছে

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
  মীরসরাই প্রতিনিধি: মীরসরাই উপজেলার ৮ নং দুর্গাপুর ইউনিয়নে অবস্থিত মহামায়া গ্রামে ১০ বছরের একটি শিশু পাওয়া গিয়েছে। শিশুটির নাম তানভীর (১০)। তানভীর বলে, গত চার দিন আগে আমি বিদ্যালয় থেকে ফেরার পথে আমাকে কয়েকজন লোক একটি মাইক্রোবাসে তুলে নেয় এবং সাথে সাথে আমার হাত-পা ও মুখ বেধে দেয়। মাইক্রোতে আরো দুই শিশু হাত বাধা অবস্থায় ছিলো। আমি ঘুম থেকে উঠে দেখি আমার হাত ও পা খোলা, আর মাইক্রোবাসের দরজা খোলা। তারপর আমি মাইক্রো বাস থেকে লাফিয়ে দৌড় দিয়ে পালিয়ে আসি। মহামায়া লেকের নৌকা চালক আলমগীর হোসেন বলেন, আমার মা বিলে ডাল তুলার সময় এই শিশুটিকে দৌড়াতে দেখে। তারপর শিশুটিকে ডেকে নিয়ে জিজ্ঞেস করে কেন দৌড়াচ্ছে। এবং সে বিস্তারিত বলে। গত চারদিন শিশুটি আমাদের বাড়িতে রয়েছে। শিশু তানভীরের কাছে তার ঠিকানা জানতে চাইলে শুধু এটাই বলে, গ্রামের নাম মধুয়ালা। তানভীর মধুয়ালা গ্রামের আনন্দ প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ...

সাভারে তিনটি বাসে আগুন

প্রথম পাতা, সারা-দেশ
মীর কাসেম আলীর ফাঁসির রায় আপিলে বহাল রাখার প্রতিবাদে দেশব্যাপী জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের শুরুতেই সাভারে তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়ে দিয়েছে দুর্ব‍ৃত্তরা। বুধবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এনআর সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। সাভার মডেল থানার পুলিশ বলছে ভোর রাতে এন আর সিনজি ফিলিং স্টেশনে ওই তিনটি বাসে আগুন দেয় দুর্বৃওরা। এসময় সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ৩টি বাস আগুনে পুড়ে যায়। তবে বাসগুলোতে যাত্রী না থাকায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি নিশিচত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, বাসে আগুন দেওয়ার খবর শুনে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন। কারা যাত্রীবাহী বাস দুটিতে আগুন দিয়েছে ...
হরতাল ডেকে মাঠে নেই জামায়াত কর্মীরা

হরতাল ডেকে মাঠে নেই জামায়াত কর্মীরা

জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সারা-দেশ
জামায়াতের ডাকা হরতালে স্বাভাবিক রয়েছে বন্দর নগরী চট্টগ্রাম। হরতাল ডেকেই মাঠেই নেই জামায়াত কর্মীরা। এ যেন অন্য দিনের মতোই। কোন রকম উত্তাপ ছাড়ায় কাটছে হরতাল। ট্রাইব্যুনালের পর আপিল বিভাগেও মানবতাবিরোধী অপরাধী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল থাকার প্রতিবাদে  চলছে এই হরতাল। গণপরিবহন চলাচল সকাল থেকেই নগরীতে স্বাভাবিক রয়েছে । নগরী কিংবা জেলার কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতালের সমর্থনে এমনকি নগরীরর কোথাও  মিছিলের খবর পাওয়া যায়নি । তবে যেকোনো ধরনের নাশকতা এড়াতে সর্তক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে, হরতালে দূরপাল্লার বাস ও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ স্থান নিউ মার্কেট,আগ্রাবাদ, অলংকার, জিইসি, ২ নম্বও গেইট, বহদ্দার হাট,মুরাদপুর, অক্সিজেন,চকবাজার,ওয়াসা,টাইগার পাস এলাকায় অন্যান্য দিনের মতই যানজট...

ছেলের সামনে মাকে গলাটিপে হত্যা

প্রথম পাতা, সারা-দেশ
চট্টগ্রাম প্রতিনিধি: চ ট্টগ্রামে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া এক শিশু সন্তানের সামনেই তার মাকে হাত-পা বেঁধে গলাটিপে হত্যা করেছে দুর্বৃত্তরা। মাকে বাঁচানোর আকুতি জানানোর কারণে সাঈদ নামে এই শিশুকেও গলা টিপে হত্যার চেষ্টা করা হয়। শনিবার (৫ মার্চ) মধ্যরাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে প্রবাসী নুুরুল আলমের বাসায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের হাতে নিহত পারভীন আক্তার প্রবাসী নূরুল আলমের স্ত্রী। তার সন্তান নূর মোহাম্মদ সাঈদ আহত হন। দুর্বৃত্তরা ওই বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকা-পয়সা ও মোবাইল সেট নিয়ে গেছে। এ ঘটনায় পারভীন আক্তারের ভাসুরের ছেলে আবদুল্লাহ আল মামুনসহ চারজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে এটি স্রেফ ডাকাতির ঘটনা নয় বলে সন্দেহ করছে পুলিশ। জায়গা-সম্পত্তির বিরোধেই ডাকাতির আড়ালে প্রবাসী নূরুল আলমের স্ত্রীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে তারা। তবে পুরো বিষয়টি তদন্তে...

কক্সবাজারে কার্গো বিমান বিধ্বস্ত: পাইলট নিহত

জাতীয়, প্রথম পাতা, সারা-দেশ
কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের পর একটি বেসরকারি কার্গো বিমান বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয়েছে। এসময় বিমানটিতে পাইলটসহ ৪ জন ক্রু ছিল। ৪ জনের মধ্যে দুইজনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত দুইজনের মধ্যে একজন মারা গেছেন। এখনো পর্যন্ত আরও ২ জন নিখোঁজ রয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বঙ্গোপসাগরের নাজিরাটেক পয়েন্টে এ ঘটনা ঘটে। এ ঘটনার খবর পেয়ে উপসহকারী পরিচালক জসিম উদ্দিনের নেতৃত্বে ফায়ার সাভির্সের একটি দল ও কোস্ট গার্ড উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আবদুল মজিত। তিনি বলেন, ‘টু এয়ারওয়েজ’ নামের এ বিমানটি কক্সবাজার থেকে যশোর যাচ্ছিল। পথে সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বঙ্গোপসাগরের নাজিরাটেক পয়েন্টে বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় ওই বিমানটির পাইলটের মৃতদেহ উদ্ধার করা হলেও এখনো ২জন নিখোঁজ রয়েছেন। ওই বেসরকারি কার্গো বিমানটি চিংড়ি পোনা আনা-নেয়ার ...

মাটি কেটে ছেলেকে ডাক্তার বানাচ্ছেন মহান মা

প্রথম পাতা
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দেশের আনাচে কানাছে ছড়িয়ে ছিটিয়ে আছে সংগ্রামী, সাহসী ও সফল নারীরা। তাদের মধ্যে এক সংগ্রামী নারী মর্জিনা বেগম। এই মা রাস্তায় মাটি কাটার কাজ করে তার সন্তানকে ডাক্তার বানাচ্ছেন। ১৭ বছর আগে দুই শিশু সন্তান রেখে মর্জিনা বেগমের স্বামী মারা যান। এরপর থেকেই শুরু হয় তার জীবনযুদ্ধ। সংসারের হাল ধরতে কখনো অন্যের বাড়িতে, কখনো আবার কাজ করেছেন ফসলের মাঠে। এখনও মর্জিনা বেগম কেয়ার বাংলাদেশের হয়ে ইউনিয়ন পরিষদের একজন তালিকাভুক্ত মাটি কাটা শ্রমিক হিসেবে কাজ করছেন। কিন্তু এই সংগ্রামী নারী তার ছেলেকে বানাচ্ছেন এমবিবিএস ডাক্তার। ছেলে রিপন বিশ্বাস ঢাকার একটি মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্র। মেয়ে সুরমা আক্তার এইচএসসি পরীক্ষার্থী। তাকেও আইনজীবী বানাতে চান মর্জিনা। মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়নের বাউলিকান্দা গ্রামে মর্জিনা বেগমের বাড়ি। স্বামীর নাম লালন বিশ্বাস। কাঠমিস...